• মঙ্গলবার , ১৩ অক্টোবর, ২০২৬ | ২৭ আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

কৌশলে পুরো জুলাইকে জামায়াতের হাতে তুলে দেওয়া হচ্ছে: তাজনুভা জাবীন

কৌশলে পুরো জুলাইকে জামায়াতের হাতে তুলে দেওয়া হচ্ছে: তাজনুভা জাবীন

অনলাইন ডেস্ক
অনলাইন ডেস্ক

প্রকাশিত: ০১:৩০ ২৮ ডিসেম্বর ২০২৫

নির্বাচনের আগ মুহূর্তে নবগঠিত দল জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-তে রাজনৈতিক উত্থান-পতন দেখা দিয়েছে। দলের অন্যতম প্রতিষ্ঠাতা সদস্য ও কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়ক তাজনুভা জাবীন দল ত্যাগের ঘোষণা দিয়েছেন। রোববার (২৮ ডিসেম্বর) তিনি ফেসবুক স্ট্যাটাসে পদত্যাগের পাশাপাশি আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণ না করার সিদ্ধান্ত জানিয়েছেন।

তাজনুভা জাবীন অভিযোগ করেন, জামায়াতের সঙ্গে আসন সমঝোতা কোনো আকস্মিক সিদ্ধান্ত নয়, বরং এটি একটি সুপরিকল্পিত রাজনৈতিক কৌশল। তিনি লিখেছেন, “পুরো জুলাইকে রাজনৈতিক কৌশলের নামে জামায়াতের হাতে তুলে দেওয়া হচ্ছে।” এছাড়া তিনি দলীয় শীর্ষ নেতৃত্বের মধ্যে চলা ‘মাইনাস পলিটিকস’-এরও সমালোচনা করেছেন এবং বলেছেন, নেতারা নিজেদের মধ্যে এত ব্যস্ত যে দেশের জন্য নতুন রাজনীতি করতে পারবে না।

তিনি আরও জানিয়েছেন, দলীয় সিদ্ধান্তে ১২৫ জনকে মনোনয়ন দেওয়া হলেও ৩০ জনের জন্য সীট সমঝোতা করা হয়েছে, বাকিদের নির্বাচন করার সুযোগ নেই। এই পরিস্থিতিতে তিনি স্বতন্ত্রভাবে নির্বাচনে অংশগ্রহণ করবেন না এবং নির্বাচনের জন্য সংগৃহীত মানুষের অনুদান ফেরত দেওয়ার অঙ্গীকার করেছেন।

তাজনুভা জাবীনের পদত্যাগ এনসিপির রাজনীতিকে প্রশ্নবিদ্ধ করেছে। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, গণ-অভ্যুত্থান থেকে জন্ম নেওয়া দলটি কেন প্রথম ভোটেই পুরনো রাজনৈতিক ব্যবস্থায় আটকা পড়ল, তা নিয়ে এখন সর্তক আলোচনা শুরু হয়েছে।

বিজ্ঞাপন