মনোনয়ন বঞ্চনার ক্ষোভে পদত্যাগ করলেন বিএনপির সাবেক এমপি শাহীন!


প্রকাশিত: ০১:২৬ ২৮ ডিসেম্বর ২০২৫
ময়মনসিংহ-৮ (ঈশ্বরগঞ্জ) আসনের বিএনপির সাবেক সংসদ সদস্য শাহ্ নূরুল কবীর শাহীন দল থেকে পদত্যাগ করেছেন। রোববার (২৮ ডিসেম্বর) দুপুর ১২টায় ঈশ্বরগঞ্জ প্রেস ক্লাবে সংবাদ সম্মেলনের মাধ্যমে তিনি দলীয় সকল কার্যক্রম থেকে নিজেকে সরানোর ঘোষণা দেন।
শাহীন জানান, ছাত্রজীবন থেকে বিএনপির রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন এবং ২০০১ সালে মনোনয়ন পেয়ে সংসদ সদস্য নির্বাচিত হন। তবে ২০১৪ সালে দল নির্বাচনে অংশগ্রহণ না করায় এবং ২০১৮ সালে জোটগত কারণে প্রার্থীতা থেকে বঞ্চিত হওয়ায় তিনি হতাশ হন। এরপরও দলের দুর্দিনে নেতাকর্মীদের সংগঠিত করে দলীয় কার্যক্রম চালিয়ে গেছেন।
তিনি বলেন, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দল তাকে মনোনয়ন দেবে বলে আশা করেছিলেন। কিন্তু মনোনয়ন রদবদল এবং দলের পক্ষ থেকে কোনো বিবেচনা না পাওয়ায় তিনি পদত্যাগের সিদ্ধান্ত নেন। পদত্যাগপত্র দলীয় ভারপ্রাপ্ত চেয়ারম্যান বরাবর ডাকযোগে প্রেরণ করা হয়েছে।
শাহীন সাংবাদিকদের জানান, বিভিন্ন দল থেকে মনোনয়ন নেওয়ার প্রস্তাব এসেছে। তবে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি। মাঠের জনমতের ভিত্তিতে তিনি স্বতন্ত্র প্রার্থী হিসেবেও নির্বাচনে অংশগ্রহণ করতে পারেন।
বিজ্ঞাপন
সর্বোচ্চ পঠিত - রাজনীতি
- কেজিতে ৩ টাকা পর্যন্ত বাড়ল চালের দাম, ডিম-মুরগির বাজারেও স্বস্তি নেই
- মুম্বাইয়ে আটক হওয়ার পর শরীরে আঘাতের চিহ্ন দেখালেন আমির খানের ভাতিজি
- রবীন্দ্রনাথের গ্রাফিতিতে চুনকালি, জামায়াত নেতার উপদেষ্টার বিরুদ্ধে রাশেদ খাঁনের অভিযোগ
- ভবিষ্যৎ ফুটবলের ১০ তারকা বেছে নিলেন মেসি, তালিকায় কারা?
- দিল্লিতে ফের বিক্ষোভের প্রস্তুতি, পুলিশকে ২৪ ঘণ্টার সময় দিল ককরোচ জনতা পার্টি
- জ্বালানিনিরাপত্তায় সৌদি আরবের দীর্ঘমেয়াদি সহায়তা চায় বাংলাদেশ
- রোনালদোকে নভেম্বরেই পর্তুগাল দলে ফেরাতে চান ফুটবল ফেডারেশন সভাপতি
- নেপালে ফের ভয়াবহ আকস্মিক বন্যা, ভেসে গেল ঘরবাড়ি ও সেতু
- ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু সোমবার, বাড়ি বাড়ি যাবেন সরকারি কর্মীরা
- সাভারের বনগাঁওয়ে তিন দিনব্যাপী মশক নিধন কার্যক্রম শুরু
- রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের জ্বালানি আজ পৌঁছাচ্ছে বাংলাদেশে
- পাঠাওয়ের ১ কোটি ৯০ লাখ ব্যবহারকারীর তথ্য ফাঁসের দাবি, চাওয়া হয়েছে ৪ লাখ ডলার
- শেষ ম্যাচে গোল-অ্যাসিস্ট, সতীর্থদের ভালোবাসায় বিদায় মেসির
- জাতীয় দলের শিবির ছাড়ায় ৬ মাসের নিষেধাজ্ঞার ঝুঁকিতে রোনালদো
- মেসির বিদায়ে রোনালদোর আবেগঘন বার্তা, জানালেন ‘পূর্ণ শ্রদ্ধা’
- ৮ মাস পর চালু, দুই দিনের মাথায় ফের বন্ধ যমুনা সার কারখানা
- অসংখ্য ডিসেম্বর আসবে-যাবে, শেখ হাসিনা দেশে ফিরবেন না: রাশেদ খাঁন
- নিম্নস্তরের সিগারেটের দাম আবার বাড়ল, ১০ শলাকা এখন ৬৫ টাকা
- সাভারের বনগাঁওয়ে তিন দিনব্যাপী মশক নিধন কার্যক্রম শুরু
- প্রেম, অভিমান আর ‘আকাশের ঠিকানায় চিঠি’: রুদ্র–তসলিমার অজানা গল্প




