শনিবার ভোটার হতে যাচ্ছেন তারেক রহমান থাকছে না কোনো আইনি বাধা


প্রকাশিত: ১২:১৩ ২৬ ডিসেম্বর ২০২৫
ভোটার হিসেবে নিবন্ধন সম্পন্ন হলে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থী হতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের আর কোনো আইনি জটিলতা থাকবে না—এমনটাই জানিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। কমিশনের পক্ষ থেকে বলা হয়েছে, এ বিষয়ে প্রয়োজনীয় সব প্রস্তুতি ও ব্যবস্থা নেওয়া আছে এবং পরিস্থিতি ও নিরাপত্তা বিবেচনায় ভোটার নিবন্ধনের পদ্ধতি চূড়ান্ত করা হবে।
বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) নির্বাচন কমিশনার আনোয়ারুল ইসলাম সরকার সাংবাদিকদের বলেন, “নির্বাচন কমিশন প্রস্তুত আছে, প্রয়োজনীয় অ্যারেঞ্জমেন্ট করা আছে। ভোটার হওয়ার পর নির্বাচনে প্রার্থী হওয়ার ক্ষেত্রে আর কোনো জটিলতা দেখছি না।” তিনি আরও জানান, এক্ষেত্রে দুটি বিষয়কে গুরুত্ব দেওয়া হচ্ছে—তারেক রহমানের ব্যক্তিগত নিরাপত্তা এবং কেপিআই (অত্যন্ত গুরুত্বপূর্ণ স্থাপনা) হিসেবে নির্বাচন কমিশন ভবনের নিরাপত্তা। এই দুই দিক বিবেচনায় রেখেই প্রয়োজনীয় সিদ্ধান্ত নেওয়া হবে।
তারেক রহমান কোথায় ভোটার হিসেবে নিবন্ধিত হবেন—নিজ বাসায় নাকি নির্বাচন অফিসে—সে বিষয়েও এখনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি বলে জানান নির্বাচন কমিশনার। তিনি বলেন, “পরিস্থিতির ওপর ভিত্তি করে দুইভাবেই হতে পারে। যে কোনো একটি পদ্ধতি বেছে নেওয়া হবে এবং যথাসময়ে তা জানানো হবে।”
এর আগে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ সাংবাদিকদের জানান, তারেক রহমান আগামী ২৭ ডিসেম্বর ভোটার হবেন। তবে তফসিল ঘোষণার পর সাধারণ নিয়মে মাঠপর্যায়ে ভোটার হওয়ার সুযোগ না থাকায় পুরো বিষয়টি নির্বাচন কমিশনের এখতিয়ারে পড়ে বলে জানান তিনি।
উল্লেখ্য, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়েছে গত ১১ ডিসেম্বর। ফলে এখন কীভাবে এবং কোন প্রক্রিয়ায় তারেক রহমান ভোটার হবেন, তা নিয়ে রাজনৈতিক অঙ্গনে আলোচনা চলছে। তিনি ঢাকার বাসিন্দা হওয়ায় ঢাকা আঞ্চলিক নির্বাচন অফিসেই তার ভোটার নিবন্ধনের কার্যক্রম সম্পন্ন হওয়ার কথা রয়েছে।
ইসি সূত্রে জানা গেছে, এর আগে ২০০৮ সালের ২৯ নভেম্বর তফসিল ঘোষণার পর শেষ সময়ে ক্যান্টনমেন্টের বাসায় ভোটার হয়েছিলেন সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। সেই নজির অনুসরণ করে সবকিছু অনুকূলে থাকলে তারেক রহমানও বাসায় থেকেই ভোটার হিসেবে নিবন্ধিত হতে পারেন।
দীর্ঘ ১৭ বছরের নির্বাসিত জীবন শেষে সম্প্রতি দেশে ফিরে ভবিষ্যৎ বাংলাদেশ গড়তে নিজের একটি পরিকল্পনার কথা জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। পরিকল্পনার বিস্তারিত না জানালেও তা বাস্তবায়নে দেশের মানুষের সহযোগিতা কামনা করেছেন তিনি। দেশে ফেরার পর বৃহস্পতিবার ঢাকার তিনশ ফুট এলাকায় সংবর্ধনা মঞ্চে দাঁড়িয়ে তিনি বলেন, “আই হ্যাভ আ প্ল্যান।”
উল্লেখ্য, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে ভোটার হওয়া বাধ্যতামূলক। দেশের যে কোনো নির্বাচনি এলাকার ভোটার হলেই প্রার্থী হওয়ার যোগ্যতা পূরণ হবে। আগামী ১২ ফেব্রুয়ারির নির্বাচনের জন্য মনোনয়নপত্র সংগ্রহ ও জমার শেষ সময় নির্ধারণ করা হয়েছে ২৯ ডিসেম্বর। ইতোমধ্যে বগুড়া-৬ আসনে তারেক রহমানের জন্য মনোনয়নপত্র সংগ্রহ করা হয়েছে। মনোনয়নপত্র জমার সময় প্রয়োজনীয় কাগজপত্রও দাখিল করতে হবে।
সংশ্লিষ্টরা বলছেন, নির্বাচন কমিশন সম্পূর্ণ প্রস্তুত রয়েছে এবং সংশ্লিষ্ট নির্বাচন অফিসগুলোতে প্রয়োজনীয় সব ধরনের ব্যবস্থা রাখা হয়েছে। ভোটার নিবন্ধন সম্পন্ন হলে তারেক রহমানের নির্বাচনী অংশগ্রহণ নিয়ে আর কোনো আইনি প্রতিবন্ধকতা থাকবে না—এমনটাই ধারণা সংশ্লিষ্ট মহলের।
বিজ্ঞাপন
সর্বোচ্চ পঠিত - রাজনীতি
- কাজের সুযোগ দিতে শারীরিক সম্পর্কের প্রস্তাব, বিস্ফোরক অভিযোগ অভিনেত্রী নীতি টেলরের
- বাংলাদেশের বিপক্ষে ব্যাটিংয়ে চোট, মাঠ ছাড়লেন হাশমতউল্লাহ
- ক্ষুদ্র উদ্যোক্তাদের জন্য বিশেষ ঋণ সুবিধা, সুযোগ দিচ্ছে বাংলাদেশ ব্যাংক
- ভারতের আন্দোলনের পেছনে বাংলাদেশের সংশ্লিষ্টতার অভিযোগ দিলীপ ঘোষের
- দেশে ফেরা প্রবাসীদের প্রশিক্ষণ ও পুনর্বাসনে কাজ করছে সরকার: নুর
- কেজিতে ৩ টাকা পর্যন্ত বাড়ল চালের দাম, ডিম-মুরগির বাজারেও স্বস্তি নেই
- মুম্বাইয়ে আটক হওয়ার পর শরীরে আঘাতের চিহ্ন দেখালেন আমির খানের ভাতিজি
- রবীন্দ্রনাথের গ্রাফিতিতে চুনকালি, জামায়াত নেতার উপদেষ্টার বিরুদ্ধে রাশেদ খাঁনের অভিযোগ
- ভবিষ্যৎ ফুটবলের ১০ তারকা বেছে নিলেন মেসি, তালিকায় কারা?
- দিল্লিতে ফের বিক্ষোভের প্রস্তুতি, পুলিশকে ২৪ ঘণ্টার সময় দিল ককরোচ জনতা পার্টি
- রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের জ্বালানি আজ পৌঁছাচ্ছে বাংলাদেশে
- পাঠাওয়ের ১ কোটি ৯০ লাখ ব্যবহারকারীর তথ্য ফাঁসের দাবি, চাওয়া হয়েছে ৪ লাখ ডলার
- শেষ ম্যাচে গোল-অ্যাসিস্ট, সতীর্থদের ভালোবাসায় বিদায় মেসির
- জাতীয় দলের শিবির ছাড়ায় ৬ মাসের নিষেধাজ্ঞার ঝুঁকিতে রোনালদো
- মেসির বিদায়ে রোনালদোর আবেগঘন বার্তা, জানালেন ‘পূর্ণ শ্রদ্ধা’
- ৮ মাস পর চালু, দুই দিনের মাথায় ফের বন্ধ যমুনা সার কারখানা
- অসংখ্য ডিসেম্বর আসবে-যাবে, শেখ হাসিনা দেশে ফিরবেন না: রাশেদ খাঁন
- সাভারের বনগাঁওয়ে তিন দিনব্যাপী মশক নিধন কার্যক্রম শুরু
- নিম্নস্তরের সিগারেটের দাম আবার বাড়ল, ১০ শলাকা এখন ৬৫ টাকা
- সালাহউদ্দিনের সম্পদের উৎস নিয়ে প্রশ্ন হাসনাতের, চাইলেন স্বচ্ছ হিসাব




