“জনাব তারেক রহমান, সপরিবারে সুস্বাগতম!” জামায়াত আমিরের পোস্ট


প্রকাশিত: ০৯:৩১ ২৫ ডিসেম্বর ২০২৫
দীর্ঘ ১৭ বছর পর দেশের মাটিতে পা রেখেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তার এই প্রত্যাবর্তনকে স্বাগত জানিয়ে ফেসবুকে পোস্ট দিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। বৃহস্পতিবার নিজের ভেরিফায়েড ফেসবুক প্রোফাইলে দেওয়া এক সংক্ষিপ্ত পোস্টে জামায়াত আমির লেখেন, “জনাব তারেক রহমান, সপরিবারে সুস্বাগতম!”
এর আগে বৃহস্পতিবার বেলা ১১টা ৪০ মিনিটে স্ত্রী ও কন্যাসহ তারেক রহমানকে বহনকারী বাংলাদেশ বিমান এয়ারলাইনসের বিজি-২০২ (বোয়িং ৭৮৭-৯ ড্রিমলাইনার) ফ্লাইটটি ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। বিমানবন্দর থেকে তিনি বিশেষ বাসযোগে পূর্বাচলের ৩০০ ফিট এলাকায় বিএনপির আয়োজিত সমাবেশস্থলের উদ্দেশে রওনা হন।
সমাবেশস্থলে তার অপেক্ষায় রয়েছেন কয়েক লাখ নেতাকর্মী। সেখানে তিনি নেতাকর্মীদের উদ্দেশ্যে বক্তব্য রাখবেন বলে জানা গেছে। এরপর তিনি বসুন্ধরার এভারকেয়ার হাসপাতালে গিয়ে বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়াকে দেখতে যাবেন। পরে গুলশানের ১৯৬ নম্বর বাসভবনে যাওয়ার কথা রয়েছে তার।
এর আগে সকাল ৯টা ৫৫ মিনিটে তাদের বহনকারী ফ্লাইটটি সিলেটে অবতরণ করে। সেখানে স্বল্প যাত্রাবিরতির পর সকাল ১১টা ১৩ মিনিটে ঢাকার উদ্দেশে রওনা হয় বিমানটি।
ঢাকায় পৌঁছানোর পর বিমানবন্দরে তারেক রহমানকে ফুলের মালা দিয়ে বরণ করেন তার শাশুড়ি সৈয়দা ইকবাল মান্দ বানু। পাশাপাশি বিএনপির স্থায়ী কমিটির সদস্যরাও তাকে স্বাগত জানান।
দীর্ঘ নির্বাসন শেষে তারেক রহমানের দেশে ফেরা দেশের রাজনৈতিক অঙ্গনে নতুন আলোচনা ও আগ্রহের সৃষ্টি করেছে বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা।
বিজ্ঞাপন
সর্বোচ্চ পঠিত - রাজনীতি
- ডা. তাসনিম জারা: শিক্ষা, ক্যারিয়ার ও রাজনীতি
- পঞ্চগড়ে ১৮ বিজিবির উদ্যোগে বেকার যুবকদের প্রশিক্ষণ উদ্বোধন
- বাংলা কিউআরে বাড়ছে লেনদেন, দৈনিক ছাড়াল ১১০ কোটি টাকা
- আইয়ুব বাচ্চুর গানের পরিবর্তন নিয়ে সমালোচনা, আইনি পদক্ষেপের হুঁশিয়ারি
- কঠিন চ্যালেঞ্জের মুখে পড়বেন ইনফান্তিনো: সেফেরিন
- ইরানের ওপর চূড়ান্ত অর্থনৈতিক চাপের হুঁশিয়ারি যুক্তরাষ্ট্রের, পাল্টা যুদ্ধ ঘোষণার সতর্কতা তেহরানের
- বাড়ি বাড়ি স্বাস্থ্য পরীক্ষা, ইউনিয়নে হবে ‘হেলথ হাব’: স্বাস্থ্যমন্ত্রী
- শ্রীপুরে পৃথক স্থান থেকে গৃহবধূসহ দুইজনের লাশ উদ্ধার
- সাফারি পার্কে দুই হাতির মৃত্যু, এরপরই ‘সম্রাট-নিহারকলি’কে ফেরত
- সাধারণ বাসকে স্লিপার কোচ করায় জরিমানা ২ লাখ ১০ হাজার টাকা
- ১৫০০ কোটি টাকার ‘সুফল’ প্রকল্পে দুর্নীতি: বন অধিদপ্তরে দুদকের অভিযান ও নথি তলব
- অধিনায়কত্ব হারানোর পথে মিরাজ, নতুন দায়িত্ব পাচ্ছেন কে?
- গভীর নিম্নচাপে উত্তাল বঙ্গোপসাগর, দেশজুড়ে ভারী বৃষ্টির পূর্বাভাস
- শাকিবের সঙ্গে রোমান্স স্বস্তিদায়ক ছিল: সাবিলা নূর
- সাংস্কৃতিক কর্মী ও শিল্পীদের বার্ষিক ভাতা নিয়ে অনিয়মের অভিযোগে উত্তাল পঞ্চগড়
- কৃষক সেজে ফসলি মাঠ থেকে পলাতক আসামিকে ধরল পুলিশ
- সুবিধা চেয়ে আদালতে পলক: ‘আমার বিরুদ্ধে ৯৮টি মামলা, ৯৯ দিন রিমান্ডে ছিলাম’
- এবার অভিনয় ও প্রযোজনায় ক্রিশ্চিয়ানো রোনালদো, অভিনয়ে থাকছেন অঁরিও
- এক সময় বাংলাদেশ বিশ্বকাপ ফুটবল খেলবে: ক্রীড়া প্রতিমন্ত্রী
- শিক্ষিকার রিল ভিডিওতে অনৈতিক কিছু নেই নমনীয় হওয়ার আহ্বান মেজবাহর




