‘দিল্লির মসনদ’ জ্বালিয়ে দেওয়ার হুঁশিয়ারি হাসনাত আবদুল্লাহর


প্রকাশিত: ১২:১১ ১৩ ডিসেম্বর ২০২৫
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ ঢাকার শাহবাগ মোড়ে শনিবার ইনকিলাব মঞ্চ আয়োজিত বিক্ষুব্ধ নাগরিক সমাবেশ ও গণ-প্রতিরোধ সমাবেশে বোলেছেন, “দিল্লির মসনদ কোনো ব্যক্তি, প্রতিষ্ঠান বা বুদ্ধিজীবীর মাধ্যমে বাংলাদেশে ঢুকতে দেওয়া হবে না।”
হাসনাত আবদুল্লাহ বলেন, “গুলি শুধু ওসমান হাদির মাথার ভেতর দিয়ে যায়নি, দেশের প্রতিটি মানুষের বিবেকের ভেতর দিয়ে গেছে। গত ১৭ বছর ধরে যারা কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের পক্ষে কাজ করেছে, তারা এখন বিভিন্ন পরিচয়ে—টকশোর বুদ্ধিজীবী, নাট্যকর্মী বা সাংস্কৃতিক কর্মী—নতুনভাবে সক্রিয় হচ্ছে।”
তিনি আরও বলেন, “ওসমান হাদি দেশকে ইনসাফের পথে নিয়ে যেতে চেয়েছেন। কিন্তু রাজনৈতিক দলগুলো নিজেদের স্বার্থের জন্য দেউলিয়া হয়ে গেছে। আওয়ামী লীগের সঙ্গে এখন পরকীয়া করা হচ্ছে।” হাসনাত হুঁশিয়ারি দিয়ে বলেন, “বাংলাদেশে ফ্যাসিস্টদের কোনো জায়গা হবে না—সে যে নামেই থাকুক না কেন। গুলশানে জাতীয় পার্টির নামে যারা আবার ঐক্যবদ্ধ হওয়ার চেষ্টা করছে, ওসমান হাদি ভাইয়ের রক্তের সময়ে তাদের এক ইঞ্চি জায়গাও দেওয়া হবে না।”
এনসিপি নেতা আরও জানান, “আপনি যে পন্থি হন না কেন, আমাদের একটা জায়গায় ঐকবদ্ধ থাকতে হবে। রাজনৈতিক দলগুলো নিজেদের স্বার্থের জন্য দেউলিয়া হয়ে গেছে। আমরা জানি কারা ভারতের সঙ্গে যোগাযোগ করে ক্ষমতায় যেতে চান। ক্ষমতা নির্ধারণ হবে দেশের মানুষের ভোটে, সিমান্তের ওপার বা অন্যদেশ থেকে নয়।”
হাসনাত আবদুল্লাহর এই মন্তব্য দেশীয় রাজনীতিতে নতুন উত্তেজনা সৃষ্টি করেছে। তাঁর বক্তব্যে স্পষ্ট হয়েছে যে, ওসমান হাদির ওপর হামলার ঘটনা দেশের রাজনৈতিক ও সামাজিক গণমাধ্যমে ব্যাপক প্রতিক্রিয়া সৃষ্টি করছে এবং নাগরিক আন্দোলনগুলোর মধ্যে তীব্র প্রতিরোধ সৃষ্টি করছে।
বিজ্ঞাপন
সর্বোচ্চ পঠিত - রাজনীতি
- কেজিতে ৩ টাকা পর্যন্ত বাড়ল চালের দাম, ডিম-মুরগির বাজারেও স্বস্তি নেই
- মুম্বাইয়ে আটক হওয়ার পর শরীরে আঘাতের চিহ্ন দেখালেন আমির খানের ভাতিজি
- রবীন্দ্রনাথের গ্রাফিতিতে চুনকালি, জামায়াত নেতার উপদেষ্টার বিরুদ্ধে রাশেদ খাঁনের অভিযোগ
- ভবিষ্যৎ ফুটবলের ১০ তারকা বেছে নিলেন মেসি, তালিকায় কারা?
- দিল্লিতে ফের বিক্ষোভের প্রস্তুতি, পুলিশকে ২৪ ঘণ্টার সময় দিল ককরোচ জনতা পার্টি
- জ্বালানিনিরাপত্তায় সৌদি আরবের দীর্ঘমেয়াদি সহায়তা চায় বাংলাদেশ
- রোনালদোকে নভেম্বরেই পর্তুগাল দলে ফেরাতে চান ফুটবল ফেডারেশন সভাপতি
- নেপালে ফের ভয়াবহ আকস্মিক বন্যা, ভেসে গেল ঘরবাড়ি ও সেতু
- ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু সোমবার, বাড়ি বাড়ি যাবেন সরকারি কর্মীরা
- সাভারের বনগাঁওয়ে তিন দিনব্যাপী মশক নিধন কার্যক্রম শুরু
- রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের জ্বালানি আজ পৌঁছাচ্ছে বাংলাদেশে
- পাঠাওয়ের ১ কোটি ৯০ লাখ ব্যবহারকারীর তথ্য ফাঁসের দাবি, চাওয়া হয়েছে ৪ লাখ ডলার
- শেষ ম্যাচে গোল-অ্যাসিস্ট, সতীর্থদের ভালোবাসায় বিদায় মেসির
- জাতীয় দলের শিবির ছাড়ায় ৬ মাসের নিষেধাজ্ঞার ঝুঁকিতে রোনালদো
- মেসির বিদায়ে রোনালদোর আবেগঘন বার্তা, জানালেন ‘পূর্ণ শ্রদ্ধা’
- ৮ মাস পর চালু, দুই দিনের মাথায় ফের বন্ধ যমুনা সার কারখানা
- অসংখ্য ডিসেম্বর আসবে-যাবে, শেখ হাসিনা দেশে ফিরবেন না: রাশেদ খাঁন
- নিম্নস্তরের সিগারেটের দাম আবার বাড়ল, ১০ শলাকা এখন ৬৫ টাকা
- সাভারের বনগাঁওয়ে তিন দিনব্যাপী মশক নিধন কার্যক্রম শুরু
- প্রেম, অভিমান আর ‘আকাশের ঠিকানায় চিঠি’: রুদ্র–তসলিমার অজানা গল্প




