খালেদা জিয়ার সুস্থতা কামনায় কেশবপুরে জানের ছাদগারের জন্য খাসি কুরবানী


প্রকাশিত: ১২:৩৭ ১ ডিসেম্বর ২০২৫
বিএনপি চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার দ্রুত সুস্থতা ও দীর্ঘায়ু কামনায় কেশবপুরে জানের ছাদগারের উদ্দেশ্যে খাসি কুরবানী দেওয়া হয়েছে। শনিবার কেশবপুর উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে আয়োজন করা এই মানবিক কার্যক্রমে উপজেলার বিভিন্ন হাফিজিয়া মাদ্রাসা, কওমী মাদ্রাসা এবং স্থানীয় এতিমখানায় ছাগল বিতরণ করা হয়।
এ উদ্যোগে নেতৃত্ব দেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও কেশবপুর উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব আবুল হোসেন আজাদ। ছাগল বিতরণ কার্যক্রমের সময় তিনি বলেন,
“দেশনেত্রী বেগম খালেদা জিয়ার দ্রুত আরোগ্য কামনা করে আমাদের দোয়া এবং কল্যাণমূলক কর্মকাণ্ড অব্যাহত থাকবে। মানবতার সেবা আমাদের রাজনৈতিক ও সামাজিক দায়িত্ব, তাই জনগণের কল্যাণে আমরা সবসময় কাজ করে যাব।”
তিনি আরও বলেন, খালেদা জিয়ার আরোগ্য কামনায় জাতীয় পর্যায়ে এবং স্থানীয় পর্যায়ে যে দোয়ানুষ্ঠান ও জনকল্যাণমূলক কর্মসূচি হচ্ছে, তা দেশের সাধারণ মানুষের ভালোবাসারই প্রতিফলন।
এ সময় উপজেলা ও পৌর বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দলসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের বহু নেতাকর্মী উপস্থিত ছিলেন। পুরো কার্যক্রমটি শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয় এবং মাদ্রাসা ও এতিমখানার পক্ষ থেকে বিএনপির এ মানবিক উদ্যোগের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করা হয়।
বিজ্ঞাপন
সর্বোচ্চ পঠিত - রাজনীতি
- নারী এল ক্লাসিকোতে বার্সার তাণ্ডব, ৭ গোলে বিধ্বস্ত রিয়াল
- বিজেপিতে যোগ দিলেন কোয়েল মল্লিক, রাজ্যসভায়ও হলেন প্রার্থী
- ১০ বছরের সম্পর্কের ইতি, আলাদা হচ্ছেন প্রীতম-শেহতাজ
- সীমিত আয়ের মানুষের জন্য মানসম্মত বাসস্থান নিশ্চিতের অঙ্গীকার প্রধানমন্ত্রীর
- মেসির বিদায়ী ম্যাচে ‘পাঁচটা মনুমেন্টালও ভরে যেত’: স্কালোনি
- গাজার ধ্বংসযজ্ঞের ছবি প্রকাশ, জরুরি সহায়তা চাইলেন অ্যাঞ্জেলিনা জোলি
- আকাশেই গতিপথ বদলাতে পারে এআই ক্ষেপণাস্ত্র, পরীক্ষা উত্তর কোরিয়ার
- ২০৩০ সালের মধ্যে বিশ্বের শীর্ষ ৩০ অর্থনীতিতে বাংলাদেশ: ইইউ রাষ্ট্রদূত
- মাল্টার কেজি ৫২০ টাকা কেন, ব্যবসায়ীদের কাছে ব্যাখ্যা চাইলেন বাণিজ্যমন্ত্রী
- প্রথম দিনেই ৯৫ কোটি, বক্স অফিসে রেকর্ড গড়ল ‘দৃশ্যম ৩’
- মাছ, মুরগি ও ডিমের বাজারে স্বস্তি নেই, বেকায়দায় নিম্নবিত্তরা
- নিম্নস্তরের সিগারেটের দাম আবার বাড়ল, ১০ শলাকা এখন ৬৫ টাকা
- প্রেম, অভিমান আর ‘আকাশের ঠিকানায় চিঠি’: রুদ্র–তসলিমার অজানা গল্প
- গানে বাজিমাত BUP-এর, সাউথইস্ট Cultural Fest 3.0-তে প্রথম রানারআপ
- বাংলাদেশ দলে কাটছাঁট, আসিয়ান কাপের স্কোয়াড থেকে বাদ ৬ ফুটবলার
- র্যাব বিলুপ্ত, যাত্রা শুরু এসআরবির; বদলাবে পোশাক-লোগো-যানবাহনের রং
- মক্কা প্রতিরক্ষা চুক্তিতে ইরানকে অন্তর্ভুক্তির প্রস্তাব রাশিয়ার
- জামানত ছাড়াই ২০ লাখ টাকা পর্যন্ত দেবে বাংলাদেশ ব্যাংক, পাবেন যেসব তরুণ উদ্যোক্তা
- ‘জিন্নাহর বাবা মাছ বিক্রি করতেন, তিনি ছিলেন হিন্দু’: ফজলুর রহমানের দাবি, ইতিহাস কী বলে
- মেসির রেকর্ড ছুঁলেন রাফিনিয়া, ৭ গোলের রাতে ইতিহাস গড়ল বার্সেলোনা




