নাটোর-৩ আসনে বিএনপির মনোনয়ন পেলেন পলকের পলকের চাচা শ্বশুর


প্রকাশিত: ০৫:২০ ১৯ অক্টোবর ২০২৫
নাটোর-৩ (সিংড়া) আসনে বিএনপি থেকে মনোনয়নের গ্রীন সিগন্যাল পেয়েছেন জেলা বিএনপির সদস্য অধ্যক্ষ আনোয়ারুল ইসলাম আনু, যা স্থানীয় রাজনীতিতে নতুন বিতর্কের জন্ম দিয়েছে। আনু সাবেক আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলকের স্ত্রীর চাচা হওয়ায় এই মনোনয়ন বিষয়ে বিশেষ আলোচনার জন্ম হয়েছে।
জেলা বিএনপির সদস্য আনোয়ারুল ইসলাম আনু জানিয়েছেন, গত ১২ অক্টোবর রাতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তাকে ফোন করে গ্রীন সিগন্যাল দিয়েছেন। আনু বলেন, “দল এবং আত্মীয়তা অন্য জিনিস। আত্মীয়তা থাকতেই পারে, কিন্তু দলের জন্য আমি কী করি, সেটিই বড় বিষয়। আমি যখন থেকে বিএনপির রাজনীতি করি, তখন অনেকের জন্মই হয়নি।”
আনু ইতিমধ্যেই সিংড়া উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত আহ্বায়ক হিসেবে কয়েক মাস দায়িত্ব পালন করেছেন। তবে স্থানীয় বিএনপি নেতাকর্মীদের একাংশ এই মনোনয়নের বিষয়টি সমালোচনা করেছেন। তারা অভিযোগ করেছেন যে, আনু দলের জন্য বিশেষ কোনো অবদান রাখেননি, বিগত ১৭ বছরে বিরোধী দলের হিসেবে কোনো মামলা বা জেলভোগ হয়নি এবং মূলত জুনাইদ আহমেদ পলকের প্রভাবের কারণে তিনি গ্রীন সিগন্যাল পেয়েছেন। তাদের মতে, “এসি রুমে বসে জীবনযাপন করা ব্যক্তিকে কীভাবে সিংড়া আসনের ধানের শীষ প্রতীক প্রার্থী হিসেবে মানা হবে, তা স্থানীয়রা কখনোই গ্রহণ করবেন না।”
অন্যদিকে, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও মনোনয়নপ্রার্থী দাউদার মাহমুদ বলেছেন, “গ্রীন সিগন্যালের বিষয়ে আমি অবগত নই। যদি বিএনপি থেকে তাকে গ্রীন সিগন্যাল দেওয়া হয়, তাহলে আমাকে রেড সিগন্যাল দেওয়া হবে। আমরা বিএনপির আদর্শিক সৈনিক হিসেবে যেকোনো সিদ্ধান্তের জন্য প্রস্তুত।”
রাজনীতিতে এই মনোনয়ন নিয়ে বিতর্ক এখনো থেমে নেই। দলীয় সঙ্গী ও স্থানীয় নেতাদের সমালোচনার মাঝেও আনু তার মনোনয়নের প্রক্রিয়াকে বৈধ ও দলীয় নিয়মের অন্তর্ভুক্ত বলে উল্লেখ করেছেন।
বিজ্ঞাপন
সর্বোচ্চ পঠিত - রাজনীতি
- কেজিতে ৩ টাকা পর্যন্ত বাড়ল চালের দাম, ডিম-মুরগির বাজারেও স্বস্তি নেই
- মুম্বাইয়ে আটক হওয়ার পর শরীরে আঘাতের চিহ্ন দেখালেন আমির খানের ভাতিজি
- রবীন্দ্রনাথের গ্রাফিতিতে চুনকালি, জামায়াত নেতার উপদেষ্টার বিরুদ্ধে রাশেদ খাঁনের অভিযোগ
- ভবিষ্যৎ ফুটবলের ১০ তারকা বেছে নিলেন মেসি, তালিকায় কারা?
- দিল্লিতে ফের বিক্ষোভের প্রস্তুতি, পুলিশকে ২৪ ঘণ্টার সময় দিল ককরোচ জনতা পার্টি
- জ্বালানিনিরাপত্তায় সৌদি আরবের দীর্ঘমেয়াদি সহায়তা চায় বাংলাদেশ
- রোনালদোকে নভেম্বরেই পর্তুগাল দলে ফেরাতে চান ফুটবল ফেডারেশন সভাপতি
- নেপালে ফের ভয়াবহ আকস্মিক বন্যা, ভেসে গেল ঘরবাড়ি ও সেতু
- ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু সোমবার, বাড়ি বাড়ি যাবেন সরকারি কর্মীরা
- সাভারের বনগাঁওয়ে তিন দিনব্যাপী মশক নিধন কার্যক্রম শুরু
- রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের জ্বালানি আজ পৌঁছাচ্ছে বাংলাদেশে
- পাঠাওয়ের ১ কোটি ৯০ লাখ ব্যবহারকারীর তথ্য ফাঁসের দাবি, চাওয়া হয়েছে ৪ লাখ ডলার
- শেষ ম্যাচে গোল-অ্যাসিস্ট, সতীর্থদের ভালোবাসায় বিদায় মেসির
- জাতীয় দলের শিবির ছাড়ায় ৬ মাসের নিষেধাজ্ঞার ঝুঁকিতে রোনালদো
- মেসির বিদায়ে রোনালদোর আবেগঘন বার্তা, জানালেন ‘পূর্ণ শ্রদ্ধা’
- ৮ মাস পর চালু, দুই দিনের মাথায় ফের বন্ধ যমুনা সার কারখানা
- অসংখ্য ডিসেম্বর আসবে-যাবে, শেখ হাসিনা দেশে ফিরবেন না: রাশেদ খাঁন
- নিম্নস্তরের সিগারেটের দাম আবার বাড়ল, ১০ শলাকা এখন ৬৫ টাকা
- সাভারের বনগাঁওয়ে তিন দিনব্যাপী মশক নিধন কার্যক্রম শুরু
- প্রেম, অভিমান আর ‘আকাশের ঠিকানায় চিঠি’: রুদ্র–তসলিমার অজানা গল্প




