তারেক রহমানের সবুজ সংকেত পেলেন দুই শতাধিক প্রার্থী


প্রকাশিত: ১১:৩২ ২৩ সেপ্টেম্বর ২০২৫
বিএনপি আগামী জাতীয় সংসদ নির্বাচনের জন্য প্রার্থী চূড়ান্ত করার পথে রয়েছে। দল সূত্রে জানা গেছে, দুই শতাধিক প্রার্থী ইতিমধ্যে সবুজ সংকেত পেয়েছেন, আর প্রায় ৫০টি আসনে যাচাই-বাছাই প্রক্রিয়া চলমান রয়েছে। সমমনা দল ও জোটের জন্য কিছু আসন রক্ষার পর বাকি আসনের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।
দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান মনোনয়নপ্রত্যাশীদের সঙ্গে সরাসরি যোগাযোগ করছেন এবং নির্বাচিত প্রার্থীদের কার্যক্রম পরিচালনায় নির্দেশনা দিচ্ছেন। যেসব এলাকায় বিভাজন বা দ্বন্দ্ব দেখা দিয়েছে, সেসব এলাকায় প্রার্থীদের একযোগে নির্দেশনা দেওয়া হচ্ছে। কোনো নির্দেশনা অমান্য করলে সাংগঠনিক ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারিও দেওয়া হয়েছে।
বরিশাল-৫, ঢাকা-৪, ঢাকা-৮, ঢাকা-১৩, ঢাকা-১৬ ও ঢাকা-১৭সহ বিভিন্ন আসনে সম্ভাব্য প্রার্থীদের সঙ্গে আলোচনা সম্পন্ন হয়েছে। এছাড়া পঞ্চগড়, কুড়িগ্রাম, পাবনা, চুয়াডাঙ্গা, যশোর, খুলনা, ভোলা, বরিশাল, ফরিদপুর, জামালপুর, টাঙ্গাইল ও সুনামগঞ্জে প্রার্থীদের এলাকায় কাজ শুরু করার নির্দেশ দেওয়া হয়েছে।
দলের সূত্রের খবর, নির্বাচনের জন্য মাঠ জরিপ ইতিমধ্যে সম্পন্ন হয়েছে এবং প্রার্থী তালিকা চূড়ান্ত পর্যায়ে রয়েছে। অনেক এলাকায় তরুণ নেতাদের প্রাধান্য দেওয়া হবে, এবং ছাত্রদলের কয়েকজন প্রতিশ্রুতিশীল নেতা এবার নির্বাচনে মনোনীত হতে পারেন।
বিজ্ঞাপন
সর্বোচ্চ পঠিত - রাজনীতি
- কাজের সুযোগ দিতে শারীরিক সম্পর্কের প্রস্তাব, বিস্ফোরক অভিযোগ অভিনেত্রী নীতি টেলরের
- বাংলাদেশের বিপক্ষে ব্যাটিংয়ে চোট, মাঠ ছাড়লেন হাশমতউল্লাহ
- ক্ষুদ্র উদ্যোক্তাদের জন্য বিশেষ ঋণ সুবিধা, সুযোগ দিচ্ছে বাংলাদেশ ব্যাংক
- ভারতের আন্দোলনের পেছনে বাংলাদেশের সংশ্লিষ্টতার অভিযোগ দিলীপ ঘোষের
- দেশে ফেরা প্রবাসীদের প্রশিক্ষণ ও পুনর্বাসনে কাজ করছে সরকার: নুর
- কেজিতে ৩ টাকা পর্যন্ত বাড়ল চালের দাম, ডিম-মুরগির বাজারেও স্বস্তি নেই
- মুম্বাইয়ে আটক হওয়ার পর শরীরে আঘাতের চিহ্ন দেখালেন আমির খানের ভাতিজি
- রবীন্দ্রনাথের গ্রাফিতিতে চুনকালি, জামায়াত নেতার উপদেষ্টার বিরুদ্ধে রাশেদ খাঁনের অভিযোগ
- ভবিষ্যৎ ফুটবলের ১০ তারকা বেছে নিলেন মেসি, তালিকায় কারা?
- দিল্লিতে ফের বিক্ষোভের প্রস্তুতি, পুলিশকে ২৪ ঘণ্টার সময় দিল ককরোচ জনতা পার্টি
- রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের জ্বালানি আজ পৌঁছাচ্ছে বাংলাদেশে
- পাঠাওয়ের ১ কোটি ৯০ লাখ ব্যবহারকারীর তথ্য ফাঁসের দাবি, চাওয়া হয়েছে ৪ লাখ ডলার
- শেষ ম্যাচে গোল-অ্যাসিস্ট, সতীর্থদের ভালোবাসায় বিদায় মেসির
- জাতীয় দলের শিবির ছাড়ায় ৬ মাসের নিষেধাজ্ঞার ঝুঁকিতে রোনালদো
- মেসির বিদায়ে রোনালদোর আবেগঘন বার্তা, জানালেন ‘পূর্ণ শ্রদ্ধা’
- ৮ মাস পর চালু, দুই দিনের মাথায় ফের বন্ধ যমুনা সার কারখানা
- অসংখ্য ডিসেম্বর আসবে-যাবে, শেখ হাসিনা দেশে ফিরবেন না: রাশেদ খাঁন
- সাভারের বনগাঁওয়ে তিন দিনব্যাপী মশক নিধন কার্যক্রম শুরু
- নিম্নস্তরের সিগারেটের দাম আবার বাড়ল, ১০ শলাকা এখন ৬৫ টাকা
- প্রেম, অভিমান আর ‘আকাশের ঠিকানায় চিঠি’: রুদ্র–তসলিমার অজানা গল্প




