রাকসুতে আজ শেষ হচ্ছে মনোনয়ন প্রত্যাহারের সময়সীমা,ভোট ২৫ সেপ্টেম্বর


প্রকাশিত: ১২:১৮ ১৩ সেপ্টেম্বর ২০২৫
রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু) নির্বাচনে আজ শনিবার (১৩ সেপ্টেম্বর) মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন। আগামীকাল রবিবার (১৪ সেপ্টেম্বর) চূড়ান্ত প্রার্থিতা প্রকাশ করা হবে। এর পর থেকেই প্রার্থীরা আনুষ্ঠানিকভাবে প্রচার-প্রচারণা চালাতে পারবেন।
ইতিমধ্যে বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) পর্যন্ত মোট ৯টি প্যানেল ঘোষণা করা হয়েছে। তবে ছাত্রদল ও ছাত্রশিবির ছাড়া কোনো সংগঠনই পূর্ণাঙ্গ প্যানেল দিতে পারেনি। ফলে মূল প্রতিদ্বন্দ্বিতা হবে আংশিক ঘোষিত প্যানেলগুলোর মধ্যে।
নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী, এবারের নির্বাচনে ভিপি পদে ২০ জন, জিএস পদে ১৪ জন এবং এজিএস পদে ১৬ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।
ঘোষিত প্যানেলসমূহ
১. ছাত্রদল মনোনীত প্যানেল
২. ছাত্রশিবির–সমর্থিত ‘সম্মিলিত শিক্ষার্থী জোট’
৩. ‘রাকসু ফর র্যাডিক্যাল চেঞ্জ’
৪. ‘গণতান্ত্রিক শিক্ষার্থী পর্ষদ’
৫. ‘অপরাজেয় ৭১, অপ্রতিরোধ্য ২৪’
৬. ‘আধিপত্যবিরোধী ঐক্য’
৭. ‘সর্বজনীন শিক্ষার্থী সংসদ’
৮. ‘সচেতন শিক্ষার্থী পরিষদ’
৯. ‘স্বতন্ত্র শিক্ষার্থী জোট’
ক্যাম্পাসে আলোচনায় আছে, মূল প্রতিদ্বন্দ্বিতা হবে ছয়টি শক্তিশালী প্যানেলের মধ্যে। বিশেষ করে ছাত্রদল, ছাত্রশিবির–সমর্থিত সম্মিলিত শিক্ষার্থী জোট, রাকসু ফর র্যাডিক্যাল চেঞ্জ, গণতান্ত্রিক শিক্ষার্থী পর্ষদ, আধিপত্যবিরোধী ঐক্য ও সর্বজনীন শিক্ষার্থী সংসদ।
সম্মিলিত শিক্ষার্থী জোট (শিবির–সমর্থিত) : ভিপি পদে বর্তমান সভাপতি মোস্তাকুর রহমান জাহিদ, জিএস পদে ফজলে রাব্বি মো. ফাহিম রেজা, এজিএস পদে এস এম সালমান সাব্বির।
ছাত্রদল মনোনীত : ভিপি পদে শেখ নূর উদ্দিন আবির, জিএস পদে নাফিউল জীবন, এজিএস পদে জাহিন বিশ্বাস এষা।
আধিপত্যবিরোধী ঐক্য : ভিপি পদে মেহেদী সজীব, জিএস পদে সালাউদ্দিন আম্মার, এজিএস পদে আকিল বিন তালেব।
গণতান্ত্রিক শিক্ষার্থী পর্ষদ : ভিপি পদে ফুয়াদ রাতুল, জিএস পদে কাউছার আহম্মেদ, এজিএস পদে নাসিম সরকার।
রাকসু ফর র্যাডিক্যাল চেঞ্জ : ভিপি পদে মেহেদী মারুফ, জিএস পদে আফরিন জাহান, এজিএস পদে আল শাহরিয়ার শুভ।
সর্বজনীন শিক্ষার্থী সংসদ : ভিপি পদে তাসিন খান (প্রথম নারী নেতৃত্বে প্রার্থী), জিএস পদে রাজন আল আহমেদ, এজিএস পদে মাহাইর ইসলাম।
প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক এফ নজরুল ইসলাম বলেন, “আজকেই মনোনয়ন প্রত্যাহারের শেষ দিন। আগামীকাল চূড়ান্ত প্রার্থীতা প্রকাশ করা হবে। এরপর প্রার্থীরা আচরণবিধি মেনে প্রচারণা শুরু করতে পারবেন।”
সংশোধিত তফসিল অনুযায়ী, ২৫ সেপ্টেম্বর সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত অ্যাকাডেমিক ভবনে ভোটগ্রহণ হবে। একই দিন ভোট গণনা শেষে ফলাফল ঘোষণা করা হবে।
সর্বোচ্চ পঠিত - রাজনীতি
- ইরান যুদ্ধের প্রতিবাদে ওয়াশিংটনে সাবেক মার্কিন সেনাসহ গ্রেপ্তার ৬২ জন
- এমপি আমির হামজার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি
- অসদাচরণের অভিযোগে পদত্যাগ ট্রাম্পের মন্ত্রীর, নতুন বিতর্কে প্রশাসন
- আলোচনায় বসার আহ্বান, নইলে কঠোর পরিণতির হুঁশিয়ারি, ইরানকে ট্রাম্পের বার্তা
- যুদ্ধবিরতি বাড়াতে অনাগ্রহ ট্রাম্প, চুক্তি না হলে ফের হামলার আশঙ্কা
- খনিধসের ধ্বংসস্তূপ থেকে ১৭ দিন পর জীবিত শ্রমিক উদ্ধার
- দেশের প্রথম ৪০ তলা স্কাইস্ক্র্যাপার ‘শান্তা পিনাকল’ এখন ব্যবহারের জন্য প্রস্তুত
- দেশের ১৩তম সিটি করপোরেশন বগুড়া
- ওমান সাগরে মার্কিন সামরিক জাহাজে ইরানের ড্রোন হামলা!
- যুক্তরাষ্ট্র অবরোধ না তুললে বন্ধই থাকবে হরমুজ প্রণালি: ইরানের কঠোর হুঁশিয়ারি
- জ্বালানি সাশ্রয়ে সরকারি অফিসে নতুন সূচি: তিন দিন অফিস, দুই দিন বাসা থেকে কাজ
- নদীতে টাকার বস্তা ভাসার ছবি ভাইরাল, শেষে জানা গেল আসল সত্য
- পোপ লিওকে আক্রমণ ট্রাম্পের, “আমি এই পোপের একদমই ভক্ত নই”
- কালোবাজারির দিন শেষ: সব গাড়ির জন্য আসছে ‘ফুয়েল কার্ড’!
- শোবিজ ছাড়ার পর নতুন জীবন,এবার বিয়ের পিঁড়িতে সিমরিন লুবাবা
- শিমুলতলা পল্লী বিদ্যুৎ অফিসে দালাল চক্রের দৌরাত্ম্য, হয়রানির অভিযোগে ক্ষোভ
- যুক্তরাষ্ট্রে হাতুড়ির আঘাতে বাংলাদেশি নারী হত্যা, ট্রাম্পের প্রতিক্রিয়া
- আমির হামজার বিরুদ্ধে শত কোটি টাকার মানহানির মামলা
- ১০,০০০ কিলোমিটারের ICBM মিসাইল প্রস্তুত, ইরানের টার্গেট এবার সরাসরি ইউরোপ ও যুক্তরাষ্ট্র
- দৌলতদিয়ায় শিশুসহ ৫০+ যাত্রী নিয়ে বাস পদ্মায়, বহু হতাহতের আশঙ্কা





