বিএনপির ফজলুর রহমানকে গ্রেপ্তারের দাবিতে বাসার সামনে অবস্থান, সেনা-পুলিশ মোতায়েন


প্রকাশিত: ০১:২৪ ২৬ আগস্ট ২০২৫
বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা ফজলুর রহমানের গ্রেপ্তারের দাবিতে রাজধানীর সেগুনবাগিচায় তার বাসার সামনে অবস্থান নিয়েছে একদল আন্দোলনকারী। সোমবার (২৫ আগস্ট) সকাল থেকে কনকর্ড টাওয়ারের সামনে তারা জড়ো হয়। এসময় ঘটনাস্থলে সেনা সদস্য ও পুলিশ মোতায়েন করা হয়।
জুলাই গণ-অভ্যুত্থান নিয়ে বিতর্কিত মন্তব্যের পর থেকেই ফজলুর রহমানকে ঘিরে সমালোচনা তৈরি হয়। এ ঘটনায় বিএনপি তাকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে, যেখানে ২৪ ঘণ্টার মধ্যে জবাব দিতে বলা হয়েছে। এর মধ্যেই আজ সকালে কয়েকজন আন্দোলনকারী তার বাসার সামনে জড়ো হয়ে স্লোগান দিতে শুরু করে এবং তার গ্রেপ্তার দাবি জানায়।
পুলিশ জানায়, সকাল থেকে জুলাই আন্দোলনে অংশ নেওয়া কিছু ব্যক্তি সেখানে সমবেত হন। আন্দোলনকারীদের একজন বলেন, “বিএনপির ফজলুর রহমান বিপ্লবীদের রাজাকারের বাচ্চা, কালো শক্তি বলে অপমান করেছেন। আমরা শান্তিপূর্ণভাবে তার গ্রেপ্তার দাবি করছি। তবে যদি আমাদের সুশীল আন্দোলনের মূল্যায়ন না হয়, ভবিষ্যতে আমরা আর প্যাসিভ থাকবো না।”
ডিএমপির রমনা জোনের সহকারী পুলিশ কমিশনার আব্দুল্লাহ আল মামুন জানান, “ফজলুর রহমানের বাসার সামনে কিছু লোক অবস্থান নিয়েছে। আমাদের সদস্যরা সেখানে আছেন এবং তাদের সঙ্গে কথা বলছেন।”
বিজ্ঞাপন
সর্বোচ্চ পঠিত - রাজনীতি
- ফুলবাড়ীতে ২৮ আঙুল নিয়ে কন্যাশিশুর জন্ম
- মোদির জন্মদিনে মুম্বাইয়ের ২০ স্কুল সংস্কারের উদ্যোগ আলিয়া-রণবীরের
- লং মার্চকে অযৌক্তিক বলেও সহযোগিতার আশ্বাস রাশেদ খানের
- সৌদি রাজধানী রিয়াদে বিস্ফোরণ, জারি হয়েছিল বিমান হামলার সতর্কতা
- বাংলাদেশি বংশোদ্ভূত কাভান সুলিভানে নজর রিয়াল-বার্সার
- বাংলাদেশের কূটনীতি ও রাজনীতিতে আলোচিত নাম সাকিব আলী
- জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে সোমবার নিউইয়র্ক যাচ্ছেন তারেক রহমান
- উত্তম কুমারের সঙ্গে তুলনা শুনে যা বললেন দেব, প্রশংসায় ভাসছে নেটদুনিয়া
- কবি সুফিয়া কামাল: যে নারী কলম হাতে বদলে দিয়েছিলেন একটি সময়
- ‘জিন্নাহর বাবা মাছ বিক্রি করতেন, তিনি ছিলেন হিন্দু’: ফজলুর রহমানের দাবি, ইতিহাস কী বলে
- রাজ্জাক দেওয়ান স্মরণে গাইবেন বগা তালেবসহ ১৫ শিল্পী
- মক্কা প্যাক্টে যোগদান বাংলাদেশের নিজস্ব বিষয়: জামায়াত আমির
- ডা. তাসনিম জারা: শিক্ষা, ক্যারিয়ার ও রাজনীতি
- অকালে হারানো বাংলা চলচ্চিত্রের চিরসবুজ মহানায়ক সালমান শাহ
- পাকিস্তানের হাসপাতালে এসি বিস্ফোরণ, ১৫ নবজাতকের মৃত্যু
- ব্যাচেলর পয়েন্ট’-এর ফ্ল্যাটে রাফসান ও সুনেহরা, থাকছে নতুন চমক
- ব্রাজিলের সঙ্গে খেললেই বদলাবে না বাংলাদেশের ফুটবল, বললেন আমিনুল
- দেশজুড়ে আরও পাঁচ দিন টানা বৃষ্টির পূর্বাভাস
- শরীফুলের বোলিংয়ে মুগ্ধ অস্ট্রেলিয়া অধিনায়ক
- বাড়ি বাড়ি স্বাস্থ্য পরীক্ষা, ইউনিয়নে হবে ‘হেলথ হাব’: স্বাস্থ্যমন্ত্রী




