ছাত্ররাজনীতি বন্ধ করা কল্যাণকর নয়: ছাত্রদল সম্পাদক


প্রকাশিত: ০৭:২১ ৫ নভেম্বর ২০২৪
জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির বলেন, 'ছাত্ররাজনীতি বন্ধ করা কল্যাণের হবে না। প্রতিটি সিদ্ধান্তে সাধারণ শিক্ষার্থীদের রাজনীতি অংশীদারিত্বের যে প্রয়োজন রয়েছে তার জন্যই আমরা শিক্ষার্থীদের সাথে আলোচনার জন্য এসেছি। বিগত সময়ে বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগ যে দখলদারিত্ব, জুলুমের ও গণরুম সংস্কৃতির যে রাজনীতি করেছে ছাত্রদল তা আর চায় না। ছাত্রদল শিক্ষার্থীদের কল্যাণের বিষয়ে কাজ করবে।ছাত্রদের রাজনীতি সম্পর্কে সচেতন থাকতে হবে। যাতে পরবর্তী কোন ফ্যাসিস্ট ক্ষমতা দখল করতে না পারে। শিক্ষার্থীরা রাজনীতি সচেতন হলে যারা গোপনে রাজনীতি করতে চায় তাদের মনবাসনা পূরণ হবে না।'
মঙ্গলবার (৫ অক্টোবর) ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) বটতলায় শিক্ষার্থীদের মতবিনিময় কালে তিনি এসব কথা বলেন। এসময় ছাত্রদলের ইবি শাখা আহ্বায়ক শাহেদ আহমেদ, সদস্য সচিব মাসুদ রুমি মিথুন ও সিনিয়র যুগ্ম আহ্বায়ক আনোয়ার পারভেজসহ শতাধিক নেতাকর্মী উপস্থিত ছিলেন।
তিনি আরও বলেন, আমরা মনে করি ২১ শতকের উপযোগী একটি মেধাভিত্তিক ও দখলদারিত্বমুক্ত রাজনীতি করতে হলে শিক্ষার্থীদের অংশগ্রহণের প্রয়োজন আছে। আমরা সেই অংশীদারের রাজনীতি করতে চাই এবং শিক্ষার্থীদের মতামতকে প্রাধান্য দিতে চাই।
অনুপ্রবেশ ও বিশৃঙ্খলার বিষয়ে তিনি বলেন, 'দলের কেউ শৃঙ্খলা পরিপন্থী কাজ করলে তাকে ছাড় দেওয়া হবে না। শৃঙ্খলা সম্পর্কে আমরা জিরো টলারেন্স নীতি অনুসরণ করছি। আমাদের প্রায় ২০০ এর অধিক নেতা কর্মীকে বহিষ্কার করা হয়েছে এবং ৩০০ এর অধিক কর্মীকে শোকজ করা হয়েছে। তিনি বলেন, ৫ আগস্টের পর অন্য দলের কোন কর্মী ছাত্রদলে অংশগ্রহণের একটি ঘটনাও ঘটেনি। যেহেতু এটা বড় সংগঠন সেহেতু সংযোজন বিয়োজন থাকতে পারে। যারা শিক্ষার্থীদের অধিকার আদায়ের কাজ করবে এবং অতীতে করেছে সংগঠনের স্ট্রাকচার অনুযায়ী রেগুলার ছাত্রদের নেতৃত্ব আনা হবে।'
জানা যায়, ইসলামী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সাথে মতবিনিময় করতে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির বেলা ১০ টায় বিশ্ববিদ্যালয়ে আসেন। পরে জুলাই গণঅভ্যুত্থানে নিহত শহীদদের স্মরণে কেন্দ্রীয় শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদন ও শহীদ জিয়াউর রহমানের ভিত্তি প্রস্তরে শ্রদ্ধা নিবেদন করেন। পরে শহীদদের জন্য দোয়া মোনাজাত করা হয়। এসময় শিক্ষার্থীদের মাঝে বিএনপির রাষ্ট্র সংস্কারের ৩১ দফার লিফলেট বিতরণ ও মতবিনিময় করেন তিনি। এছাড়াও জিয়াউর রহমানের ভিত্তি প্রস্তরের পাশে ও শহীদ জিয়াউর রহমান হলের সামনে বৃক্ষরোপণ করেন তিনি।
বিজ্ঞাপন
সর্বোচ্চ পঠিত - রাজনীতি
- মদিনায় ড্রোন হামলার নিন্দায় ওআইসি, সংহতি জানাল আরব দেশগুলো
- রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের জ্বালানি আজ পৌঁছাচ্ছে বাংলাদেশে
- তৃণমূল থেকে মন্ত্রিসভা মীর শাহে আলমের রাজনৈতিক সংগ্রাম ও উত্থানের উপাখ্যান
- শুটিংয়ে দুর্ঘটনায় আহত অমিতাভ বচ্চন, কেবিসি মঞ্চে ঘটে গেল বিপত্তি
- সম্মানসূচক ডক্টরেট ডিগ্রি পাচ্ছেন আর্জেন্টাইন কিংবদন্তি লিওনেল মেসি
- আসামে রেলস্টেশন থেকে বাংলাদেশি সন্দেহে ৯ নাগরিক আটক
- পদত্যাগপত্র জমা দিতে সংসদে সংরক্ষিত নারী আসনের এমপি ফেরদৌসী আহমেদ মিষ্টি
- আশুলিয়ায় আওয়ামী লীগের আতাল এখন বিএনপি নেতা
- দুই ভাই-বোন চেয়ারম্যান, বাড়ছে দুই প্রাইভেট ব্যাংকের খেলাপি ঋণ
- মিরপুরে সংঘর্ষের ঘটনায় সবাইকে শান্ত থাকার আহ্বান জামায়াত আমিরের
- মাছ, মুরগি ও ডিমের বাজারে স্বস্তি নেই, বেকায়দায় নিম্নবিত্তরা
- নিম্নস্তরের সিগারেটের দাম আবার বাড়ল, ১০ শলাকা এখন ৬৫ টাকা
- ৩৫০ রানে অপরাজিত হৃদয়, বাংলাদেশের ক্রিকেটে নতুন ইতিহাস
- ইরানে ফের মার্কিন হামলা, নিহত ১৮ ও আহত ১৪২
- প্রধানমন্ত্রী তারেক রহমানের ১৯তম কারামুক্তি দিবস আজ
- গানে বাজিমাত BUP-এর, সাউথইস্ট Cultural Fest 3.0-তে প্রথম রানারআপ
- প্রধানমন্ত্রীকে গালিগালাজের অভিযোগে গ্রেপ্তার সিফাতকে ছেড়ে দেওয়ার আহ্বান জামায়াত আমিরের
- প্রেম, অভিমান আর ‘আকাশের ঠিকানায় চিঠি’: রুদ্র–তসলিমার অজানা গল্প
- চিত্রনায়িকা শাবানার সংগ্রাম, সাফল্য ও রুপালি পর্দা ছাড়ার গল্প
- দিলারা জামানের বাড়ি দখলের খবর ছড়াল, আসল ঘটনা জানালেন অভিনেত্রী




