ফ্যাসিবাদী শেখ হাসিনা ও তাঁর দোসরদের বিচারের কাঠগড়ায় দাঁড়াতে হবে: ব্যারিস্টার নাজিব মোমেন

৮ বছর পর দেশে ফিরে বাবার কবর জিয়ারত করেন ব্যরিষ্টার নাজিবুর রহমান মোমেন। পরে দোয়া মাহফলি অনুষ্ঠানে বক্তব্য দেন তিনি। শনিবার দুপুরে পাবনার সাঁথিয়া উপজেলার মনমথপুর গ্রামে।
'জামায়াতে ইসলামী প্রতিহিংসার রাজনীতিতে বিশ্বাস করে না, ন্যায়বিচারে বিশ্বাস করে। এই জন্য ফ্যাসিবাদী খুনি হাসিনা ও তাঁর দোসরদের ন্যায়বিচারের কাঠগড়ায় দাঁড়াতে হবে বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর সাবেক আমীর প্রয়াত মাওলানা মতিউর রহমান নিজামীর ছেলে ব্যারিস্টার নাজিবুর রহমান মোমেন।’

শনিবার (১৪ সেপ্টেম্বর) দুপুরে পাবনার সাঁথিয়া উপজেলার মনমথপুর গ্রামে মাওলানা মতিউর রহমান নিজামীর আত্মার মাগফেরাত কামনায় আয়োজিত দোয়া মাহফিল অনুষ্ঠানে এসব কথা বলেন।
তিনি বলেন, ’যখন শেখ হাসিনা বলেছিলেন যে যুদ্ধাপরাধীদের সন্তানরা ষড়যন্ত্র করছে। এরপর আরমানকে গুম করলো। তখন গুম হওয়ার আশঙ্কায় আমি জামায়াতের আমীরের পরামর্শে ২০১৬ সালের মে মাসে দেশত্যাগ করি। আমার বাবাকে যখন ফাঁসি দেয়া হয়েছিল, তার জানাযাটা পর্যন্ত আমাকে করতে দেয়া হয়নি। ৮ বছরের বেশি সময় পর আবার দেশে ফিরে বাবার কবর জিয়ারত করলাম।’

নাজিব মোমেন বলেন, ‘মানবতাবিরোধী অপরাধের মিথ্যা অভিযোগ তুলে আমার বাবাসহ যাদের হত্যা করা হয়েছে, সেই তথাকথিত বিচারের সঙ্গে যারাই জড়িত তাদের সবাইকে বিচার করতে হবে। কারা কারা জড়িত, কিভাবে তদন্ত করা হয়েছে, কিভাবে স্বাক্ষীগুলো ম্যানেজ করা হয়েছিল। এইগুলোর সুষ্ঠু তদন্ত হওয়া দরকার। আর এই বিচারের দায়িত্ব সরকারের।’

এক প্রশ্নের জবাবে তিনি জানান, ’আমি পদ-পদবিতে বিশ্বাসী না। আমি একজন খাদেম। তবে এলাকাবাসী ও দল চাইলে আগামী জাতীয় সংসদ নির্বাচনে পাবনা-১ (সাঁথিয়া-বেড়া) আসনে নির্বাচন করতে প্রস্তুত আছি।’
দীর্ঘ ৮ বছর পর লন্ডন থেকে শুক্রবার (১৩ সেপ্টেম্বর) ঢাকার বিমানবন্দরে এসে পৌঁছান ব্যারিষ্টার নাজিবুর রহমান মোমেন। সেখানে জামায়াতে ইসলামীর নেতাকর্মীরা তাকে শুভেচ্ছা জানান।

এরপর শনিবার সকাল ১১টার দিকে ঢাকা থেকে প্রথমে সিরাজগঞ্জের বাঘাবাড়ি মোড়ে আসেন। সেখানে হাজার হাজার নেতাকর্মীদের বিশাল বহর নিয়ে তাঁকে স্বাগত জানান। এরপর সেখান থেকে ১২টার দিকে বেড়ার সিএন্ডবি গোল চত্ত্বরে পথসভা শেষ সাঁথিয়ার পারিবারিক কবরস্থানে বাবার কবর জিয়ারত করেন। পরে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
এসব কর্মসূচিতে পাবনা জেলা জামায়াতে ইসলামীর আমীর অধ্যাপক আবু তালেব মন্ডল, সাবেক জেলা আমীর আব্দুর রহিম, জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি আবু সালেহ মো: আব্দুল্লাহ, বেড়া উপজেলা জামায়াতের আমীর ডা.আব্দুল বাছেদ, সাঁথিয়া উপজেলা জামায়াতের আমীর মাওলানা মোখলেছুর রহমানসহ জেলা ও উপজেলার অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
বিজ্ঞাপন
সর্বোচ্চ পঠিত - রাজনীতি
- ডা. তাসনিম জারা: শিক্ষা, ক্যারিয়ার ও রাজনীতি
- পঞ্চগড়ে ১৮ বিজিবির উদ্যোগে বেকার যুবকদের প্রশিক্ষণ উদ্বোধন
- বাংলা কিউআরে বাড়ছে লেনদেন, দৈনিক ছাড়াল ১১০ কোটি টাকা
- আইয়ুব বাচ্চুর গানের পরিবর্তন নিয়ে সমালোচনা, আইনি পদক্ষেপের হুঁশিয়ারি
- কঠিন চ্যালেঞ্জের মুখে পড়বেন ইনফান্তিনো: সেফেরিন
- ইরানের ওপর চূড়ান্ত অর্থনৈতিক চাপের হুঁশিয়ারি যুক্তরাষ্ট্রের, পাল্টা যুদ্ধ ঘোষণার সতর্কতা তেহরানের
- বাড়ি বাড়ি স্বাস্থ্য পরীক্ষা, ইউনিয়নে হবে ‘হেলথ হাব’: স্বাস্থ্যমন্ত্রী
- শ্রীপুরে পৃথক স্থান থেকে গৃহবধূসহ দুইজনের লাশ উদ্ধার
- সাফারি পার্কে দুই হাতির মৃত্যু, এরপরই ‘সম্রাট-নিহারকলি’কে ফেরত
- সাধারণ বাসকে স্লিপার কোচ করায় জরিমানা ২ লাখ ১০ হাজার টাকা
- ১৫০০ কোটি টাকার ‘সুফল’ প্রকল্পে দুর্নীতি: বন অধিদপ্তরে দুদকের অভিযান ও নথি তলব
- অধিনায়কত্ব হারানোর পথে মিরাজ, নতুন দায়িত্ব পাচ্ছেন কে?
- গভীর নিম্নচাপে উত্তাল বঙ্গোপসাগর, দেশজুড়ে ভারী বৃষ্টির পূর্বাভাস
- শাকিবের সঙ্গে রোমান্স স্বস্তিদায়ক ছিল: সাবিলা নূর
- কৃষক সেজে ফসলি মাঠ থেকে পলাতক আসামিকে ধরল পুলিশ
- সুবিধা চেয়ে আদালতে পলক: ‘আমার বিরুদ্ধে ৯৮টি মামলা, ৯৯ দিন রিমান্ডে ছিলাম’
- এবার অভিনয় ও প্রযোজনায় ক্রিশ্চিয়ানো রোনালদো, অভিনয়ে থাকছেন অঁরিও
- এক সময় বাংলাদেশ বিশ্বকাপ ফুটবল খেলবে: ক্রীড়া প্রতিমন্ত্রী
- সাংস্কৃতিক কর্মী ও শিল্পীদের বার্ষিক ভাতা নিয়ে অনিয়মের অভিযোগে উত্তাল পঞ্চগড়
- শিক্ষিকার রিল ভিডিওতে অনৈতিক কিছু নেই নমনীয় হওয়ার আহ্বান মেজবাহর





