৫ আগস্ট ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান বন্ধ থাকবে


প্রকাশিত: ০২:০৫ ২৩ জুলাই ২০২৫
আগামী ৫ আগস্ট (মঙ্গলবার) ‘জুলাই গণ-অভ্যুত্থান দিবস’ উপলক্ষে সারা দেশে ব্যাংক ও ব্যাংক বহির্ভূত আর্থিক প্রতিষ্ঠান বন্ধ থাকবে। বাংলাদেশ সরকার এ দিনটিকে সরকারি ছুটির দিন ঘোষণা করায় বাংলাদেশ ব্যাংক দেশের সব তফসিলি ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান বন্ধ রাখার নির্দেশ দিয়েছে।
বাংলাদেশ ব্যাংকের আর্থিক প্রতিষ্ঠান ও বাজার বিভাগ সোমবার (২১ জুলাই) একটি প্রজ্ঞাপন জারি করে জানায়, দেশের সব ফাইন্যান্স কোম্পানি ৫ আগস্ট বন্ধ থাকবে। এর আগে গত ১৭ জুলাই ব্যাংক বন্ধের বিষয়ে প্রাথমিক নির্দেশনা দেওয়া হয়।
সরকারি সিদ্ধান্ত অনুযায়ী, ৫ আগস্ট 'জুলাই গণ-অভ্যুত্থান দিবস' হিসেবে পালিত হবে। গত ২ জুলাই মন্ত্রিপরিষদ বিভাগ এক প্রজ্ঞাপন জারি করে দিনটিকে সরকারিভাবে ছুটি হিসেবে ঘোষণা করে।
বাংলাদেশ ব্যাংকের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সরকারি ছুটির কারণে ওই দিন আর্থিক কার্যক্রম পরিচালিত হবে না। তাই আগেভাগেই প্রয়োজনীয় লেনদেন ও কার্যক্রম সম্পন্ন করার জন্য সংশ্লিষ্ট ব্যক্তি ও প্রতিষ্ঠানকে প্রস্তুতি নেওয়ার অনুরোধ জানানো হয়েছে।
প্রসঙ্গত, ২০২৪ সালের ৫ আগস্ট বাংলাদেশের ইতিহাসে একটি যুগান্তকারী দিন হিসেবে চিহ্নিত হয়েছে। দীর্ঘ দমন-পীড়ন, অনিয়ম, ভোট কারচুপি ও স্বৈরতান্ত্রিক শাসনের অবসান ঘটিয়ে শেখ হাসিনার নেতৃত্বাধীন সরকার ক্ষমতা হারায়। দীর্ঘদিন রাষ্ট্রক্ষমতায় থাকা শেখ হাসিনা শেষ পর্যন্ত দেশ ত্যাগে বাধ্য হন। এই ঘটনার মাধ্যমে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার পথে দেশের জনগণ বিজয় অর্জন করে, যা স্মরণে ‘জুলাই গণ-অভ্যুত্থান দিবস’ পালিত হচ্ছে।
বিজ্ঞাপন
সর্বোচ্চ পঠিত - জাতীয়
- ১ নভেম্বর ইন্ডিয়া জোটের সমাবেশে সিজেপির সমর্থন, দাবি সিইসির পদত্যাগ
- আবারও ন্যায্য মজুরি আদায়ের দাবিতে সড়ক অবরোধ গার্মেন্টস শ্রমিকদের
- শেখ হাসিনার পালানোর ভিডিও প্রকাশ করা সাবেক ফ্লাইট লেফটেন্যান্টের মরদেহ উদ্ধার!
- সাভারে মানবিক কর্মকাণ্ডে মানুষের পাশে ছাত্রদল নেতা তমিজ উদ্দিন
- বিনা প্রতিদ্বন্দ্বিতায় সংসদ সদস্য হওয়ার পথে এলিজা জামান
- শাহরুখের যে আচরণে সম্পর্ক ভেঙে দিতে চেয়েছিলেন গৌরী খান
- প্রথমবার ব্যালন ডি’অর জিতে আবেগাপ্লুত হ্যারি কেইন
- চীনের মেগা বাঁধের জবাবে ভারতের সিয়াং প্রকল্প, অরুণাচলে ক্ষোভ
- সাগর-রুনি হত্যা মামলা: টাস্কফোর্স প্রধানকে নথিসহ তলব হাইকোর্টের
- মানিক পশারীর দাফনে বাধার অভিযোগ, জামায়াত-এনসিপিকে নিয়ে রাশেদ খাঁনের সমালোচনা
- রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের জ্বালানি আজ পৌঁছাচ্ছে বাংলাদেশে
- পাঠাওয়ের ১ কোটি ৯০ লাখ ব্যবহারকারীর তথ্য ফাঁসের দাবি, চাওয়া হয়েছে ৪ লাখ ডলার
- ৮ মাস পর চালু, দুই দিনের মাথায় ফের বন্ধ যমুনা সার কারখানা
- সালাহউদ্দিনের সম্পদের উৎস নিয়ে প্রশ্ন হাসনাতের, চাইলেন স্বচ্ছ হিসাব
- অসংখ্য ডিসেম্বর আসবে-যাবে, শেখ হাসিনা দেশে ফিরবেন না: রাশেদ খাঁন
- জাতীয় দলের শিবির ছাড়ায় ৬ মাসের নিষেধাজ্ঞার ঝুঁকিতে রোনালদো
- শেষ ম্যাচে গোল-অ্যাসিস্ট, সতীর্থদের ভালোবাসায় বিদায় মেসির
- মেসির বিদায়ে রোনালদোর আবেগঘন বার্তা, জানালেন ‘পূর্ণ শ্রদ্ধা’
- রিয়াদ বিমানবন্দরে তৃতীয় দফা হামলার দাবি হুথিদের, ক্ষতিগ্রস্ত বিমান
- সাভারের বনগাঁওয়ে তিন দিনব্যাপী মশক নিধন কার্যক্রম শুরু




