বৈশ্বিক চাকরির প্রস্তুতি ও বিদেশে উচ্চশিক্ষা নিয়ে ইবিতে কর্মশালা


প্রকাশিত: ০৮:১২ ২০ জানুয়ারী ২০২৬
বৈশ্বিক চাকরির প্রস্তুতি এবং বিদেশে উচ্চশিক্ষা নিয়ে ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২০ জানুয়ারি) বিশ্ববিদ্যালয়ের রবীন্দ্র-নজরুল কলা ভবনের গগণ হরকরা গ্যালারিতে ইনস্টিটিউট অব কোয়ালিটি অ্যাসুরেন্স সেল (আইকিউএসি) এ কর্মশালার আয়োজন করে।
অনুষ্ঠানে আইকিউএসির পরিচালক প্রফেসর ড. নাজিমুদ্দিনের সভাপতিত্বতে রিসোর্স পার্সন হিসেবে ছিলেন যুক্তরাজ্যে গঠিত
আইইউবি অ্যালামনাইয়ের সাধারণ সম্পাদক ও আইন বিষয়ক সলিসিটর ব্যারিস্টার আসাদুজ্জামান এসময় অতিথি শাহাদাতুল মিরাজ ও মিজানুর রহমানসহ শতাধিক শিক্ষার্থী অংশগ্রহণ করেন।
কর্মশালায় বহির্বিশ্বে শিক্ষার্থীদের উচ্চশিক্ষা, স্কলারশিপের প্রস্তুতি ও পদ্ধতি, চাকরির ক্ষেত্রসহ বিভিন্ন বিষয়ে আলোচনা করেন অতিথিরা। পরে শিক্ষার্থীদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন তারা। পরে বিকেলে বিশ্ববিদ্যালয়ের প্রেস কর্নারে বিশ্ববিদ্যালয় প্রেস ক্লাব ও সাংবাদিক সমিতির সাংবাদিকদের সাথে শিক্ষার্থীদের নিয়ে সার্বিক পরিকল্পনার কথা তুলে ধরেন ইবি অ্যালামনাই অ্যাসোসিয়েশন ইউকে।
ব্যারিস্টার আসাদুজ্জামান জানান, বিশ্ববিদ্যালয়ের অ্যালামনাই হিসেবে বিশ্ববিদ্যালয়ের প্রতি আমাদের দায়িত্ব-কর্তব্য রয়েছে। বিশ্ববিদ্যালয়ের বর্তমান শিক্ষার্থীদের যদি ট্রেইনিং দিয়ে যোগ্য করতে পারি তবে বিশ্ববিদ্যালয় এগিয়ে যাবে। শিক্ষার্থীদের জন্য কিছু করতে পারলেই আমরা সফল। তাই আমরা আজ শিক্ষার্থীদের নিয়ে একটি সেমিনার করেছি।
তিনি আরও বলেন, আমরা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ও অ্যালামনাই অ্যাসোসিয়েশন মিলে কাজ করলে বিশ্ববিদ্যালয় ও শিক্ষার্থীরা উপকৃত হবে। আমরা অ্যালামনাই এর উদ্যোগে একটি আইইএলটিএস ট্রেইনিং করাতে চাই। শিক্ষার্থীদের মেন্টরিং করে আগামী ৫ বছরে ১ হাজার শিক্ষার্থীকে ক্যারিয়ার প্লান করে দিতে চাই। সাবজেক্টভিত্তিক শিক্ষার্থীদের জন্য নির্দিষ্ট মেন্টর ঠিক করবো। আগামী পাঁচ মাসের মধ্যেই আমরা হয়তো এসব কাজ শুরু করতে পারবো।
বিজ্ঞাপন
- অসংখ্য ডিসেম্বর আসবে-যাবে, শেখ হাসিনা দেশে ফিরবেন না: রাশেদ খাঁন
- জাতীয় দলের শিবির ছাড়ায় ৬ মাসের নিষেধাজ্ঞার ঝুঁকিতে রোনালদো
- রিয়াদ বিমানবন্দরে তৃতীয় দফা হামলার দাবি হুথিদের, ক্ষতিগ্রস্ত বিমান
- পাঠাওয়ের ১ কোটি ৯০ লাখ ব্যবহারকারীর তথ্য ফাঁসের দাবি, চাওয়া হয়েছে ৪ লাখ ডলার
- মেসির বিদায়ে রোনালদোর আবেগঘন বার্তা, জানালেন ‘পূর্ণ শ্রদ্ধা’
- ইউরোপীয় পার্লামেন্টে ট্রাম্পের নগ্ন ভাস্কর্য ‘অরেঞ্জ প্লেগ’
- ৮ মাস পর চালু, দুই দিনের মাথায় ফের বন্ধ যমুনা সার কারখানা
- রজনীকান্তের ‘জেলার ২’ থেকে বাদ ১০০ মিনিটের বেশি দৃশ্য
- শেষ ম্যাচে গোল-অ্যাসিস্ট, সতীর্থদের ভালোবাসায় বিদায় মেসির
- ওকিনাওয়ায় হত্যা মামলার পর মার্কিন সেনাদের কারফিউ, মদপানে নিষেধাজ্ঞা
- মাছ, মুরগি ও ডিমের বাজারে স্বস্তি নেই, বেকায়দায় নিম্নবিত্তরা
- নিম্নস্তরের সিগারেটের দাম আবার বাড়ল, ১০ শলাকা এখন ৬৫ টাকা
- প্রেম, অভিমান আর ‘আকাশের ঠিকানায় চিঠি’: রুদ্র–তসলিমার অজানা গল্প
- বাংলাদেশ দলে কাটছাঁট, আসিয়ান কাপের স্কোয়াড থেকে বাদ ৬ ফুটবলার
- র্যাব বিলুপ্ত, যাত্রা শুরু এসআরবির; বদলাবে পোশাক-লোগো-যানবাহনের রং
- ‘জিন্নাহর বাবা মাছ বিক্রি করতেন, তিনি ছিলেন হিন্দু’: ফজলুর রহমানের দাবি, ইতিহাস কী বলে
- জামানত ছাড়াই ২০ লাখ টাকা পর্যন্ত দেবে বাংলাদেশ ব্যাংক, পাবেন যেসব তরুণ উদ্যোক্তা
- মেসির রেকর্ড ছুঁলেন রাফিনিয়া, ৭ গোলের রাতে ইতিহাস গড়ল বার্সেলোনা
- বাংলাদেশের কূটনীতি ও রাজনীতিতে আলোচিত নাম সাকিব আলী
- বিদেশি শিক্ষার্থীদের জন্য বড় ধাক্কা, পরিবার আনার সুযোগ সীমিত করছে অস্ট্রেলিয়া