সাদা পোশাকে সোনম ওয়াংচুককে হাসপাতালে নিয়ে গেল দিল্লি পুলিশ


প্রকাশিত: ১২:১৫ ১৮ জুলাই ২০২৬
ভারতের রাজধানী দিল্লির যন্তর মন্তরে চলমান অনশন কর্মসূচি থেকে সমাজকর্মী ও পরিবেশবিদ সোনম ওয়াংচুককে পুলিশ হাসপাতালে নিয়ে যাওয়াকে কেন্দ্র করে উত্তেজনার সৃষ্টি হয়েছে। দীর্ঘদিনের অনশনের কারণে তার শারীরিক অবস্থার অবনতি হওয়ায় আদালতের নির্দেশ ও চিকিৎসকদের পরামর্শে এ পদক্ষেপ নেওয়া হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
শনিবার (১৮ জুলাই) ভোরে সাদা পোশাক পরা পুলিশের একটি দল অনশনস্থলে পৌঁছে নিরাপত্তা বলয় তৈরি করে ওয়াংচুককে অ্যাম্বুলেন্সে করে দিল্লির সাফদারজং হাসপাতালে নিয়ে যায়। এ সময় উপস্থিত সমর্থকদের একটি অংশ প্রতিবাদ জানালে সেখানে সাময়িক উত্তেজনা দেখা দেয়।
পুলিশের দাবি, দীর্ঘদিন অনশনের কারণে ওয়াংচুকের স্বাস্থ্যঝুঁকি বেড়ে যাওয়ায় জরুরি চিকিৎসার প্রয়োজন ছিল। চিকিৎসকদের মতে, তার শারীরিক অবস্থার আরও অবনতি হলে গুরুত্বপূর্ণ অঙ্গপ্রত্যঙ্গ ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা ছিল।
হাসপাতাল সূত্রে জানা গেছে, চিকিৎসাধীন ওয়াংচুক বর্তমানে সচেতন রয়েছেন এবং তার অবস্থা স্থিতিশীল। অনশনের সময় তার ওজন উল্লেখযোগ্যভাবে কমে গেছে বলেও জানা গেছে।
এর আগে সমর্থকদের উদ্দেশে দেওয়া বক্তব্যে ওয়াংচুক জানান, তিনি সংসদের অধিবেশন উপলক্ষে নির্ধারিত শান্তিপূর্ণ কর্মসূচিতে অংশ নেওয়ার ইচ্ছা পোষণ করেছিলেন। তবে স্বাস্থ্যগত পরিস্থিতির কারণে তাকে হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।
পুলিশ আন্দোলনকারীদের শান্তিপূর্ণভাবে কর্মসূচি পরিচালনা এবং আইনশৃঙ্খলা বজায় রাখার আহ্বান জানিয়েছে।
বিজ্ঞাপন
সর্বোচ্চ পঠিত - আন্তর্জাতিক
- সার সরবরাহ ও বিতরণ তদারকিতে কন্ট্রোল রুম চালু
- লঘুচাপের প্রভাবে উপকূলে ঝড়ের আশঙ্কা, ৪ সমুদ্রবন্দরে ৩ নম্বর সংকেত
- মাছ, মুরগি ও ডিমের বাজারে স্বস্তি নেই, বেকায়দায় নিম্নবিত্তরা
- ‘তদন্ত করলে প্রত্যেক ছাত্র উপদেষ্টার নামে দুর্নীতির প্রমাণ পাওয়া যাবে’: নুর
- বলিউডকে ‘ভেড়ার পাল’ বলে কটাক্ষ কারিনা কাপুরের
- পাকিস্তানকে হারিয়ে টানা তৃতীয়বার এশিয়া কাপের ফাইনালে শ্রীলঙ্কা
- সৌদিতে হুতিদের হামলা, প্রশ্নের মুখে মক্কা চুক্তির কার্যকারিতা
- ডেঙ্গু প্রতিরোধ অভিযান শুরু আজ, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান
- প্রেক্ষাগৃহে ‘কালিন ভাইয়া’র ঝড়, প্রথম সপ্তাহেই ২০০ কোটি
- সরকারি ব্যয় আরও কমাতে বলেছে আইএমএফ, বাংলাদেশের জন্য সতর্কবার্তা
- মক্কা প্যাক্টে যোগদান বাংলাদেশের নিজস্ব বিষয়: জামায়াত আমির
- রাজ্জাক দেওয়ান স্মরণে গাইবেন বগা তালেবসহ ১৫ শিল্পী
- প্রতিপক্ষের বাড়িতে অস্ত্র রেখে পুলিশকে ফোন, নিজেই ফাঁসলেন যুবক
- ভারতে ‘ভূত আতঙ্কে’ হোস্টেল ছাড়ল ৬০০ শিক্ষার্থী, চিকিৎসকদের ভিন্ন ব্যাখ্যা
- টেস্টোস্টেরন পরীক্ষায় কি লিঙ্গ নির্ধারণ সম্ভব? জানুন বিজ্ঞান কী বলে
- ২০-২৫ আগস্ট ভারত সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান
- ফের ‘জান্নাত’ নিয়ে আসছেন ইমরান হাশমি, আসছে ‘জান্নাত ৩’
- হরমুজ প্রণালিতে নিজেদের নিয়ন্ত্রণ হারাচ্ছে ইরান
- এনবিআর ভেঙে দুটি স্বতন্ত্র প্রতিষ্ঠান হচ্ছে: অর্থমন্ত্রী
- অস্ট্রেলিয়ার বিপক্ষে জয়ের স্বপ্নে বাংলাদেশ, ডারউইন টেস্টে দাপট অব্যাহত টাইগারদের




