কিয়েভে ভয়াবহ ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে রাশিয়া


প্রকাশিত: ১২:১২ ২৪ মে ২০২৬
ইউক্রেনের রাজধানী কিয়েভে নতুন করে ব্যাপক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে রাশিয়া। স্থানীয় সময় রোববার (২৪ মে) গভীর রাতে শুরু হওয়া এ হামলায় রাজধানীর বিভিন্ন এলাকায় বিস্ফোরণের শব্দে আতঙ্ক ছড়িয়ে পড়ে। হামলায় অন্তত তিনজন আহত হওয়ার পাশাপাশি বেশ কয়েকটি আবাসিক স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানিয়েছে স্থানীয় প্রশাসন।
হামলার কিছুক্ষণ আগে ইউক্রেনের বিমান বাহিনী সম্ভাব্য ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলার বিষয়ে সতর্কতা জারি করে। এরপরই রাজধানীজুড়ে একের পর এক বিস্ফোরণের খবর আসে। কিয়েভের মেয়র ভিতালি ক্লিচকো জানান, শহরের কয়েকটি এলাকায় ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে এবং একটি স্কুলের প্রাঙ্গণে ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষ পড়ে আগুনের ঘটনা ঘটে।
এর আগে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি সতর্ক করে বলেছিলেন, রাশিয়া বড় ধরনের হামলার প্রস্তুতি নিচ্ছে বলে গোয়েন্দা তথ্য পাওয়া গেছে। তিনি দাবি করেন, ইউক্রেনের পাশাপাশি যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় সূত্র থেকেও একই ধরনের তথ্য পাওয়া গেছে।
তবে ইউক্রেনীয় কর্তৃপক্ষ এখনো নিশ্চিত করেনি হামলায় কোনো নির্দিষ্ট ধরনের ক্ষেপণাস্ত্র ব্যবহার করা হয়েছে কি না। এদিকে রাশিয়ার পক্ষ থেকে সাম্প্রতিক হামলাকে পূর্বাঞ্চলীয় যুদ্ধ পরিস্থিতির পাল্টা পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে।
চলমান যুদ্ধের মধ্যে নতুন এ হামলা ইউক্রেন-রাশিয়া সংঘাতকে আরও উত্তপ্ত করে তুলেছে বলে মনে করছেন বিশ্লেষকরা।
বিজ্ঞাপন
সর্বোচ্চ পঠিত - আন্তর্জাতিক
- অস্ট্রেলিয়ার কাছে ৩-০ ব্যবধানে ধবলধোলাই বাংলাদেশ নারী ক্রিকেট দল
- এলপিজি ব্যবসায়ীদের দুই দিনের ধর্মঘট প্রত্যাহার, খোলা থাকবে দোকান
- ৬০ বছর বয়সে বাবা হতে চান সালমান খান, জানালেন মনের ইচ্ছা
- দেশের টাকা লুটে বিদেশে বিলাসী জীবন কাটাচ্ছেন ফ্যাসিবাদের দোসররা: রিজভী
- ভারতের জেন জি আন্দোলনে বাংলাদেশ অনুপ্রেরণা: ছাত্রনেত্রী নেহা বোরা
- দেশের আট বিভাগে হচ্ছে ডিজিটাল ফরেনসিক ল্যাব, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী
- কাজের সুযোগ দিতে শারীরিক সম্পর্কের প্রস্তাব, বিস্ফোরক অভিযোগ অভিনেত্রী নীতি টেলরের
- বাংলাদেশের বিপক্ষে ব্যাটিংয়ে চোট, মাঠ ছাড়লেন হাশমতউল্লাহ
- ক্ষুদ্র উদ্যোক্তাদের জন্য বিশেষ ঋণ সুবিধা, সুযোগ দিচ্ছে বাংলাদেশ ব্যাংক
- ভারতের আন্দোলনের পেছনে বাংলাদেশের সংশ্লিষ্টতার অভিযোগ দিলীপ ঘোষের
- রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের জ্বালানি আজ পৌঁছাচ্ছে বাংলাদেশে
- পাঠাওয়ের ১ কোটি ৯০ লাখ ব্যবহারকারীর তথ্য ফাঁসের দাবি, চাওয়া হয়েছে ৪ লাখ ডলার
- শেষ ম্যাচে গোল-অ্যাসিস্ট, সতীর্থদের ভালোবাসায় বিদায় মেসির
- জাতীয় দলের শিবির ছাড়ায় ৬ মাসের নিষেধাজ্ঞার ঝুঁকিতে রোনালদো
- ৮ মাস পর চালু, দুই দিনের মাথায় ফের বন্ধ যমুনা সার কারখানা
- মেসির বিদায়ে রোনালদোর আবেগঘন বার্তা, জানালেন ‘পূর্ণ শ্রদ্ধা’
- অসংখ্য ডিসেম্বর আসবে-যাবে, শেখ হাসিনা দেশে ফিরবেন না: রাশেদ খাঁন
- সাভারের বনগাঁওয়ে তিন দিনব্যাপী মশক নিধন কার্যক্রম শুরু
- নিম্নস্তরের সিগারেটের দাম আবার বাড়ল, ১০ শলাকা এখন ৬৫ টাকা
- সালাহউদ্দিনের সম্পদের উৎস নিয়ে প্রশ্ন হাসনাতের, চাইলেন স্বচ্ছ হিসাব




