ইরানে গুপ্তচরবৃত্তির অভিযোগে আটক ১২০ জন


প্রকাশিত: ০২:২৭ ১৮ এপ্রিল ২০২৬
দেশের চলমান সংকটময় পরিস্থিতির মধ্যে শত্রু রাষ্ট্র ইসরায়েল-এর হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগে আরও চার ব্যক্তিকে গ্রেপ্তার করেছে ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি)।
বৃহস্পতিবার (১৬ এপ্রিল) ইরানের উত্তরাঞ্চলের গিলান প্রদেশ-এ বিশেষ অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। রাষ্ট্রীয় সংবাদ সংস্থা ইরনা এ তথ্য জানিয়েছে।
আটককৃতদের বিরুদ্ধে অভিযোগ, তারা দেশের গুরুত্বপূর্ণ সামরিক ও নিরাপত্তা স্থাপনার গোপন তথ্য ও ছবি মোসাদ-এর কাছে পাচার করছিল। তদন্তকারীদের দাবি, দীর্ঘদিন ধরে তারা ছদ্মবেশে দেশের ভেতরে সক্রিয় থেকে বিদেশি গোয়েন্দা সংস্থার হয়ে কাজ করে আসছিল।
বর্তমান যুদ্ধ পরিস্থিতির সুযোগ নিয়ে তারা কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ সামরিক ঘাঁটির অবস্থান ও অভ্যন্তরীণ চিত্র ইন্টারনেটের মাধ্যমে মোসাদের কাছে সরবরাহ করছিল বলেও অভিযোগ করা হয়েছে।
শুধু গিলান প্রদেশেই নয়, ইরানের গোয়েন্দা মন্ত্রণালয় জানিয়েছে—দেশজুড়ে চালানো পৃথক অভিযানে মোট ৩৯ জন সন্দেহভাজনকে আটক করা হয়েছে। এর মধ্যে গিলানের চারজন সরাসরি সামরিক তথ্য পাচারের সঙ্গে জড়িত বলে দাবি করা হয়েছে। বাকি ৩৫ জনকে দেশের ছয়টি ভিন্ন প্রদেশ থেকে গ্রেপ্তার করা হয়েছে, যাদের মধ্যে অস্ত্র পাচারকারী ও বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠীর সদস্যরাও রয়েছে।
গোয়েন্দা কর্মকর্তারা বলছেন, মোসাদের এই বিস্তৃত নেটওয়ার্ক ইরানের অভ্যন্তরীণ নিরাপত্তা ব্যবস্থাকে দুর্বল করার একটি সুদূরপ্রসারী পরিকল্পনার অংশ। আইআরজিসি জানিয়েছে, অর্থের বিনিময়ে এসব ব্যক্তি দেশের সার্বভৌমত্বকে ঝুঁকির মুখে ফেলছিল।
অন্যদিকে, অভ্যন্তরীণ অভিযানের পাশাপাশি আন্তর্জাতিক চাপও মোকাবিলা করছে তেহরান। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়-এর মুখপাত্র ইসমাইল বাঘাই যুক্তরাষ্ট্রের সম্ভাব্য নৌ-অবরোধের হুমকি প্রত্যাখ্যান করে বলেন, ইরানকে কোনোভাবেই অবরুদ্ধ করা সম্ভব নয়। কূটনৈতিক, সামরিক কিংবা অর্থনৈতিক—কোনো পথেই চাপ সৃষ্টি করে সফল হওয়া যাবে না বলেও তিনি মন্তব্য করেন।
প্রসঙ্গত, ইরানের বিভিন্ন প্রদেশে সাম্প্রতিক এই অভিযানের ফলে মোট আটক ব্যক্তির সংখ্যা বেড়ে প্রায় ১২০ জনে পৌঁছেছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।
বিজ্ঞাপন
সর্বোচ্চ পঠিত - আন্তর্জাতিক
- অস্ট্রেলিয়ার কাছে ৩-০ ব্যবধানে ধবলধোলাই বাংলাদেশ নারী ক্রিকেট দল
- এলপিজি ব্যবসায়ীদের দুই দিনের ধর্মঘট প্রত্যাহার, খোলা থাকবে দোকান
- ৬০ বছর বয়সে বাবা হতে চান সালমান খান, জানালেন মনের ইচ্ছা
- দেশের টাকা লুটে বিদেশে বিলাসী জীবন কাটাচ্ছেন ফ্যাসিবাদের দোসররা: রিজভী
- ভারতের জেন জি আন্দোলনে বাংলাদেশ অনুপ্রেরণা: ছাত্রনেত্রী নেহা বোরা
- দেশের আট বিভাগে হচ্ছে ডিজিটাল ফরেনসিক ল্যাব, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী
- কাজের সুযোগ দিতে শারীরিক সম্পর্কের প্রস্তাব, বিস্ফোরক অভিযোগ অভিনেত্রী নীতি টেলরের
- বাংলাদেশের বিপক্ষে ব্যাটিংয়ে চোট, মাঠ ছাড়লেন হাশমতউল্লাহ
- ক্ষুদ্র উদ্যোক্তাদের জন্য বিশেষ ঋণ সুবিধা, সুযোগ দিচ্ছে বাংলাদেশ ব্যাংক
- ভারতের আন্দোলনের পেছনে বাংলাদেশের সংশ্লিষ্টতার অভিযোগ দিলীপ ঘোষের
- রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের জ্বালানি আজ পৌঁছাচ্ছে বাংলাদেশে
- পাঠাওয়ের ১ কোটি ৯০ লাখ ব্যবহারকারীর তথ্য ফাঁসের দাবি, চাওয়া হয়েছে ৪ লাখ ডলার
- শেষ ম্যাচে গোল-অ্যাসিস্ট, সতীর্থদের ভালোবাসায় বিদায় মেসির
- জাতীয় দলের শিবির ছাড়ায় ৬ মাসের নিষেধাজ্ঞার ঝুঁকিতে রোনালদো
- ৮ মাস পর চালু, দুই দিনের মাথায় ফের বন্ধ যমুনা সার কারখানা
- মেসির বিদায়ে রোনালদোর আবেগঘন বার্তা, জানালেন ‘পূর্ণ শ্রদ্ধা’
- অসংখ্য ডিসেম্বর আসবে-যাবে, শেখ হাসিনা দেশে ফিরবেন না: রাশেদ খাঁন
- সাভারের বনগাঁওয়ে তিন দিনব্যাপী মশক নিধন কার্যক্রম শুরু
- নিম্নস্তরের সিগারেটের দাম আবার বাড়ল, ১০ শলাকা এখন ৬৫ টাকা
- সালাহউদ্দিনের সম্পদের উৎস নিয়ে প্রশ্ন হাসনাতের, চাইলেন স্বচ্ছ হিসাব




