কুড়িগ্রামের রৌমারী সীমান্ত থেকে ৯৫ গরু ধরে নিয়ে গেল বিএসএফ, এখনও ফেরত পাওয়া যায়নি


প্রকাশিত: ০৪:৩১ ২৩ ফেব্রুয়ারী ২০২৬
কুড়িগ্রামের রৌমারী উপজেলার যাদুরচর ইউনিয়নের আলগারচর সীমান্ত থেকে ৯৫টি গরু ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) ধরে নিয়ে গেছে। ঘটনাটি ঘটেছে রোববার (২২ ফেব্রুয়ারি) বিকেল ৪টার দিকে আন্তর্জাতিক সীমানা পিলার ১০৭১-৭২-এর মাঝামাঝি এলাকায়। এ পর্যন্ত দু’দিন পার হলেও গরুগুলো ফেরত দেয়নি বিএসএফ।
স্থানীয় সূত্র ও বিজিবি জানিয়েছে, রোববার বিকেলে যাদুরচর ইউনিয়নের আলগারচর সীমান্তে ১০-১৫ জনের একটি দল গরুগুলোকে ঘাস খাওয়াচ্ছিল। আচমকাই গরুগুলো অসাবধানতাবশত নো-ম্যান্সল্যান্ড পার হয়ে ভারত সীমান্তে ঢুকে যায়। তখন ভারতের কালাইয়েরচর ক্যাম্পের বিএসএফ সদস্যরা গরুগুলো ধরে নিয়ে যায়। পরে স্থানীয় ইউপি সদস্য মো. ফরমান আলীকে গরুর মালিকরা বিষয়টি জানান।
ঘটনা জানতে পেরে বালিয়ামারী কোম্পানীর কমান্ডার সুবেদার শরিফ উদ্দীনের সঙ্গে যোগাযোগ করা হয়। তিনি জানান, গরুগুলো ধরে নেওয়ার বিষয়টি সরাসরি তার কাছে জানানো হয়নি, তবে ইউপি সদস্যের মাধ্যমে খবর পেয়েছেন। পরে মুঠোফোনে ভারতের কালাইয়েরচর ক্যাম্পের দায়িত্বরত বিএসএফ-এর সঙ্গে যোগাযোগ করা হলে তারা বিষয়টি অস্বীকার করেন এবং খোঁজ নেওয়ার কথা জানান।
বিজিবির জামালপুর-৩৫ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল হাসানুর জামানের সঙ্গে মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোনটি রিসিভ করেননি। স্থানীয়ভাবে বিষয়টি নিয়ে উদ্বেগ ও আতঙ্ক রয়েছে, কারণ পশুর মালিকরা এখনও তাদের গরুগুলো ফিরিয়ে পায়নি।
বিজ্ঞাপন
সর্বোচ্চ পঠিত - আন্তর্জাতিক
- অস্ট্রেলিয়ার কাছে ৩-০ ব্যবধানে ধবলধোলাই বাংলাদেশ নারী ক্রিকেট দল
- এলপিজি ব্যবসায়ীদের দুই দিনের ধর্মঘট প্রত্যাহার, খোলা থাকবে দোকান
- ৬০ বছর বয়সে বাবা হতে চান সালমান খান, জানালেন মনের ইচ্ছা
- দেশের টাকা লুটে বিদেশে বিলাসী জীবন কাটাচ্ছেন ফ্যাসিবাদের দোসররা: রিজভী
- ভারতের জেন জি আন্দোলনে বাংলাদেশ অনুপ্রেরণা: ছাত্রনেত্রী নেহা বোরা
- দেশের আট বিভাগে হচ্ছে ডিজিটাল ফরেনসিক ল্যাব, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী
- কাজের সুযোগ দিতে শারীরিক সম্পর্কের প্রস্তাব, বিস্ফোরক অভিযোগ অভিনেত্রী নীতি টেলরের
- বাংলাদেশের বিপক্ষে ব্যাটিংয়ে চোট, মাঠ ছাড়লেন হাশমতউল্লাহ
- ক্ষুদ্র উদ্যোক্তাদের জন্য বিশেষ ঋণ সুবিধা, সুযোগ দিচ্ছে বাংলাদেশ ব্যাংক
- ভারতের আন্দোলনের পেছনে বাংলাদেশের সংশ্লিষ্টতার অভিযোগ দিলীপ ঘোষের
- রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের জ্বালানি আজ পৌঁছাচ্ছে বাংলাদেশে
- পাঠাওয়ের ১ কোটি ৯০ লাখ ব্যবহারকারীর তথ্য ফাঁসের দাবি, চাওয়া হয়েছে ৪ লাখ ডলার
- শেষ ম্যাচে গোল-অ্যাসিস্ট, সতীর্থদের ভালোবাসায় বিদায় মেসির
- জাতীয় দলের শিবির ছাড়ায় ৬ মাসের নিষেধাজ্ঞার ঝুঁকিতে রোনালদো
- ৮ মাস পর চালু, দুই দিনের মাথায় ফের বন্ধ যমুনা সার কারখানা
- মেসির বিদায়ে রোনালদোর আবেগঘন বার্তা, জানালেন ‘পূর্ণ শ্রদ্ধা’
- অসংখ্য ডিসেম্বর আসবে-যাবে, শেখ হাসিনা দেশে ফিরবেন না: রাশেদ খাঁন
- সাভারের বনগাঁওয়ে তিন দিনব্যাপী মশক নিধন কার্যক্রম শুরু
- নিম্নস্তরের সিগারেটের দাম আবার বাড়ল, ১০ শলাকা এখন ৬৫ টাকা
- সালাহউদ্দিনের সম্পদের উৎস নিয়ে প্রশ্ন হাসনাতের, চাইলেন স্বচ্ছ হিসাব




