ডিজিটাল ষড়যন্ত্রে ইরান: সামনে এলো ইসরাইলের গোপন নেটওয়ার্ক!


প্রকাশিত: ০৫:৫৫ ১১ জানুয়ারী ২০২৬
ইরানে চলমান অস্থিরতা উসকে দিতে এবং নির্বাসিত যুবরাজ রেজা পাহলভিকে পুনরায় ক্ষমতায় প্রতিষ্ঠার লক্ষ্যে ইসরাইল একটি সুসংগঠিত ও বিস্তৃত ডিজিটাল প্রোপাগান্ডা নেটওয়ার্ক পরিচালনা করছে—এমন চাঞ্চল্যকর তথ্য উঠে এসেছে এক যৌথ অনুসন্ধানে। কানাডার টরন্টো বিশ্ববিদ্যালয়ের গবেষণা সংস্থা সিটিজেন ল্যাব এবং ইসরাইলি সংবাদমাধ্যম দ্য মার্কার ও হারেৎজ এই তথ্য প্রকাশ করেছে।
প্রতিবেদনে বলা হয়, ইসরাইল সরকারের পরোক্ষ অর্থায়নে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তি ব্যবহার করে পারস্য ভাষায় এই প্রচারণা চালানো হচ্ছে। এর লক্ষ্য ইরানিদের মধ্যে রাজতন্ত্রপন্থী জনমত তৈরি করা এবং বর্তমান শাসনব্যবস্থার বিরুদ্ধে অসন্তোষ উসকে দেওয়া। গত বছর তেহরানের এভিন কারাগারে ইসরাইলি হামলার সময় ভুয়া সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট, ডিপফেক ভিডিও ও বিভ্রান্তিকর তথ্য ছড়িয়ে এই নেটওয়ার্কটি বিশেষভাবে সক্রিয় ছিল।
অনুসন্ধানে আরও উঠে এসেছে, এই নেটওয়ার্কের মাধ্যমে সাধারণ মানুষকে ব্যাংক লুট, কারাগার ভাঙা ও বিশৃঙ্খলা সৃষ্টির মতো উসকানিমূলক বার্তা দেওয়া হয়। ২০২৩ সালে রেজা পাহলভির ইসরাইল সফরের পর তাকে ‘ইরানের যুবরাজ’ হিসেবে তুলে ধরতে সামাজিক যোগাযোগমাধ্যমে পরিকল্পিত প্রচারণা জোরদার করা হয়।
সিটিজেন ল্যাবের মতে, এই ডিজিটাল প্রচারণার সময়সূচির সঙ্গে ইসরাইলি সামরিক অভিযানের মিল পাওয়া গেছে, যা সরাসরি রাষ্ট্রীয় সম্পৃক্ততার ইঙ্গিত দেয়। বিশেষজ্ঞরা সতর্ক করে বলেছেন, এ ধরনের অনৈতিক ডিজিটাল প্রভাব বিস্তার মধ্যপ্রাচ্যের দীর্ঘমেয়াদি স্থিতিশীলতার জন্য গুরুতর হুমকি সৃষ্টি করতে পারে।
বিজ্ঞাপন
সর্বোচ্চ পঠিত - আন্তর্জাতিক
- প্রায় এক মাস চিকিৎসা শেষে মালয়েশিয়া থেকে দেশে ফিরলেন মির্জা আব্বাস
- ক্রিকেটারদের পাসপোর্ট-আইফোনসহ ৮ লাগেজ উধাও, তদন্তে পুলিশ
- ইরানে ‘মাদার অব অল বোম্বস’ ব্যবহারের পরিকল্পনা যুক্তরাষ্ট্রের, বাড়ছে উত্তেজনা
- নভেম্বরে জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে রূপপুরের বিদ্যুৎ, দ্বিতীয় ইউনিট চালুর লক্ষ্য জুনে
- অস্ট্রেলিয়ার কাছে ৩-০ ব্যবধানে ধবলধোলাই বাংলাদেশ নারী ক্রিকেট দল
- এলপিজি ব্যবসায়ীদের দুই দিনের ধর্মঘট প্রত্যাহার, খোলা থাকবে দোকান
- ৬০ বছর বয়সে বাবা হতে চান সালমান খান, জানালেন মনের ইচ্ছা
- দেশের টাকা লুটে বিদেশে বিলাসী জীবন কাটাচ্ছেন ফ্যাসিবাদের দোসররা: রিজভী
- ভারতের জেন জি আন্দোলনে বাংলাদেশ অনুপ্রেরণা: ছাত্রনেত্রী নেহা বোরা
- দেশের আট বিভাগে হচ্ছে ডিজিটাল ফরেনসিক ল্যাব, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী
- রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের জ্বালানি আজ পৌঁছাচ্ছে বাংলাদেশে
- পাঠাওয়ের ১ কোটি ৯০ লাখ ব্যবহারকারীর তথ্য ফাঁসের দাবি, চাওয়া হয়েছে ৪ লাখ ডলার
- শেষ ম্যাচে গোল-অ্যাসিস্ট, সতীর্থদের ভালোবাসায় বিদায় মেসির
- জাতীয় দলের শিবির ছাড়ায় ৬ মাসের নিষেধাজ্ঞার ঝুঁকিতে রোনালদো
- ৮ মাস পর চালু, দুই দিনের মাথায় ফের বন্ধ যমুনা সার কারখানা
- মেসির বিদায়ে রোনালদোর আবেগঘন বার্তা, জানালেন ‘পূর্ণ শ্রদ্ধা’
- অসংখ্য ডিসেম্বর আসবে-যাবে, শেখ হাসিনা দেশে ফিরবেন না: রাশেদ খাঁন
- সালাহউদ্দিনের সম্পদের উৎস নিয়ে প্রশ্ন হাসনাতের, চাইলেন স্বচ্ছ হিসাব
- সাভারের বনগাঁওয়ে তিন দিনব্যাপী মশক নিধন কার্যক্রম শুরু
- নিম্নস্তরের সিগারেটের দাম আবার বাড়ল, ১০ শলাকা এখন ৬৫ টাকা




