মস্কোর শহরতলিতে ইউক্রেনের ড্রোন হামলা: আহত ৫, বিদ্যুৎহীন ১৫০০


প্রকাশিত: ০৬:৪৪ ২৪ অক্টোবর ২০২৫
রাশিয়ার রাজধানী মস্কোর শহরতলিতে শুক্রবার (২৪ অক্টোবর) ইউক্রেনের বিরল ড্রোন হামলায় অন্তত ৫ জন আহত হয়েছেন। মস্কো অঞ্চলের গভর্নর আন্দ্রে ভোরোবিভের তথ্য অনুযায়ী, হামলাটি ক্রাস্নোগর্স্ক এলাকার একটি আবাসিক ভবনের ১৪ তলায় আঘাত হেনেছে। আহতদের মধ্যে একজন ছোট ছেলে রয়েছেন।
হামলার পর এএফপি’র সাংবাদিকরা ভবনের সম্মুখভাগে বড় একটি গর্ত এবং অ্যাপার্টমেন্টের ভেতরে ধ্বংসস্তূপ দেখতে পেয়েছেন। স্থানীয় বাসিন্দা ম্যাক্সিম বলেন, “বিস্ফোরণটি বিকট ছিল। এটি এমন শব্দ সৃষ্টি করেছিল, যা একটি গাড়ি দুর্ঘটনার সময়ের আওয়াজের মতো।”
রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, তারা রাতারাতি ১১১টি ইউক্রেনীয় ড্রোন ভূপাতিত করেছে। যদিও বেশিরভাগ ড্রোন ভূপাতিত বা আটক করা হয়েছে, হামলার কারণে কমপক্ষে ১৫০০ বাসিন্দার বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়েছে।
অন্যদিকে, ইউক্রেনের দক্ষিণাঞ্চলীয় খেরসন শহরে রাশিয়ার গোলাবর্ষণে দুই জন নিহত এবং কমপক্ষে ১৭ জন আহত হয়েছে। শীতের আগে রাশিয়া ইউক্রেনের জ্বালানি অবকাঠামোকে লক্ষ্য করে বোমাবর্ষণ তীব্র করেছে। এতে কিয়েভসহ সারা দেশে বিদ্যুৎ সরবরাহ সীমিত হয়ে টানা বিভ্রাট দেখা দিয়েছে।
কিয়েভের বিমান বাহিনী জানিয়েছে, গত রাতে মস্কোতে ১২৮টি ড্রোন ছোড়া হয়েছে। একই সঙ্গে ইউক্রেনও রাশিয়ার রপ্তানি আয় ক্ষুণ্ণ করার লক্ষ্যে দেশটির জ্বালানি অবকাঠামো এবং তেল শোধনাগারগুলোতে হামলা চালাচ্ছে।
সর্বোচ্চ পঠিত - আন্তর্জাতিক
- দেড় মাসের সন্তান নিয়ে কারাগারে যুব মহিলা লীগ নেত্রী শিল্পী
- ইরান যুদ্ধে ৪০ দিনে ১৩ মার্কিন সেনা নিহত
- ইসরায়েলি বাহিনীকে ‘বিশ্বের নিকৃষ্টতম’ বললেন জাতিসংঘের বিশেষ দূত
- একই দিনে জন্ম, একই দিনে পরীক্ষা-ঠাকুরগাঁওয়ের তিন বোনের অসাধারণ যাত্রা
- এসএসসি পাশেই পুলিশের এএসআই পদে নিয়োগ
- ইরান যুদ্ধের প্রতিবাদে ওয়াশিংটনে সাবেক মার্কিন সেনাসহ গ্রেপ্তার ৬২ জন
- এমপি আমির হামজার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি
- অসদাচরণের অভিযোগে পদত্যাগ ট্রাম্পের মন্ত্রীর, নতুন বিতর্কে প্রশাসন
- আলোচনায় বসার আহ্বান, নইলে কঠোর পরিণতির হুঁশিয়ারি, ইরানকে ট্রাম্পের বার্তা
- যুদ্ধবিরতি বাড়াতে অনাগ্রহ ট্রাম্প, চুক্তি না হলে ফের হামলার আশঙ্কা
- জ্বালানি সাশ্রয়ে সরকারি অফিসে নতুন সূচি: তিন দিন অফিস, দুই দিন বাসা থেকে কাজ
- নদীতে টাকার বস্তা ভাসার ছবি ভাইরাল, শেষে জানা গেল আসল সত্য
- পোপ লিওকে আক্রমণ ট্রাম্পের, “আমি এই পোপের একদমই ভক্ত নই”
- কালোবাজারির দিন শেষ: সব গাড়ির জন্য আসছে ‘ফুয়েল কার্ড’!
- শোবিজ ছাড়ার পর নতুন জীবন,এবার বিয়ের পিঁড়িতে সিমরিন লুবাবা
- আমির হামজার বিরুদ্ধে শত কোটি টাকার মানহানির মামলা
- যুক্তরাষ্ট্রে হাতুড়ির আঘাতে বাংলাদেশি নারী হত্যা, ট্রাম্পের প্রতিক্রিয়া
- শিমুলতলা পল্লী বিদ্যুৎ অফিসে দালাল চক্রের দৌরাত্ম্য, হয়রানির অভিযোগে ক্ষোভ
- ১০,০০০ কিলোমিটারের ICBM মিসাইল প্রস্তুত, ইরানের টার্গেট এবার সরাসরি ইউরোপ ও যুক্তরাষ্ট্র
- দৌলতদিয়ায় শিশুসহ ৫০+ যাত্রী নিয়ে বাস পদ্মায়, বহু হতাহতের আশঙ্কা





