ভুয়া নথি জমা দিলে আজীবন যুক্তরাষ্ট্রে প্রবেশ নিষিদ্ধ : মার্কিন দূতাবাস


প্রকাশিত: ০৪:৫০ ৮ সেপ্টেম্বর ২০২৫
ভুয়া নথিপত্র বা মিথ্যা তথ্য জমা দিয়ে যুক্তরাষ্ট্রে ভ্রমণের চেষ্টা করলে আজীবন নিষেধাজ্ঞার মুখে পড়তে হবে বলে কঠোর বার্তা দিয়েছে ঢাকাস্থ মার্কিন দূতাবাস। সোমবার (৮ সেপ্টেম্বর) সকালে দূতাবাসের ভেরিফায়েড ফেসবুক পেজে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এ সতর্কতা জানানো হয়।
বার্তায় বলা হয়েছে, ভিসা জালিয়াতির পরিণতি অত্যন্ত গুরুতর। কোনো আবেদনকারী যদি মিথ্যা তথ্য প্রদান করেন বা ভুয়া নথি জমা দেন, তবে যুক্তরাষ্ট্রের অভিবাসন আইনের আওতায় তার ভিসা স্থায়ীভাবে বাতিল হয়ে যাবে। এর ফলে ওই ব্যক্তি আর কখনোই যুক্তরাষ্ট্রে প্রবেশ করতে পারবেন না।
এর আগে গত ১ সেপ্টেম্বর প্রকাশিত আরেক বার্তায় মার্কিন দূতাবাস জানিয়েছিল, ভিসা জালিয়াতি প্রতিরোধ ও অবৈধ অভিবাসন বন্ধে যুক্তরাষ্ট্র সরকার বিভিন্ন সংস্থার সমন্বয়ে কঠোর ব্যবস্থা গ্রহণ করছে। এ ধরনের কর্মকাণ্ডে জড়িতদের আজীবনের জন্য যুক্তরাষ্ট্রে প্রবেশ নিষিদ্ধ করা হবে বলেও তখন জানানো হয়েছিল।
সর্বশেষ সতর্কীকরণ বার্তায় আরও উল্লেখ করা হয়, কোনো দেশের সুরক্ষিত সীমান্ত না থাকলে সেটি দীর্ঘমেয়াদে জাতি হিসেবে টিকে থাকতে পারে না। তাই ভিসা জালিয়াতিতে জড়িত ব্যক্তি কিংবা অবৈধ অভিবাসীদের আশ্রয়দাতা ও সহযোগীদের বিরুদ্ধেও কঠোর ফৌজদারি ব্যবস্থা নেওয়া হবে।
বিজ্ঞাপন
সর্বোচ্চ পঠিত - আন্তর্জাতিক
- ফুলবাড়ীতে ২৮ আঙুল নিয়ে কন্যাশিশুর জন্ম
- মোদির জন্মদিনে মুম্বাইয়ের ২০ স্কুল সংস্কারের উদ্যোগ আলিয়া-রণবীরের
- লং মার্চকে অযৌক্তিক বলেও সহযোগিতার আশ্বাস রাশেদ খানের
- সৌদি রাজধানী রিয়াদে বিস্ফোরণ, জারি হয়েছিল বিমান হামলার সতর্কতা
- বাংলাদেশি বংশোদ্ভূত কাভান সুলিভানে নজর রিয়াল-বার্সার
- বাংলাদেশের কূটনীতি ও রাজনীতিতে আলোচিত নাম সাকিব আলী
- জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে সোমবার নিউইয়র্ক যাচ্ছেন তারেক রহমান
- উত্তম কুমারের সঙ্গে তুলনা শুনে যা বললেন দেব, প্রশংসায় ভাসছে নেটদুনিয়া
- কবি সুফিয়া কামাল: যে নারী কলম হাতে বদলে দিয়েছিলেন একটি সময়
- ‘জিন্নাহর বাবা মাছ বিক্রি করতেন, তিনি ছিলেন হিন্দু’: ফজলুর রহমানের দাবি, ইতিহাস কী বলে
- মক্কা প্যাক্টে যোগদান বাংলাদেশের নিজস্ব বিষয়: জামায়াত আমির
- রাজ্জাক দেওয়ান স্মরণে গাইবেন বগা তালেবসহ ১৫ শিল্পী
- ডা. তাসনিম জারা: শিক্ষা, ক্যারিয়ার ও রাজনীতি
- অকালে হারানো বাংলা চলচ্চিত্রের চিরসবুজ মহানায়ক সালমান শাহ
- পাকিস্তানের হাসপাতালে এসি বিস্ফোরণ, ১৫ নবজাতকের মৃত্যু
- ব্যাচেলর পয়েন্ট’-এর ফ্ল্যাটে রাফসান ও সুনেহরা, থাকছে নতুন চমক
- ব্রাজিলের সঙ্গে খেললেই বদলাবে না বাংলাদেশের ফুটবল, বললেন আমিনুল
- দেশজুড়ে আরও পাঁচ দিন টানা বৃষ্টির পূর্বাভাস
- শরীফুলের বোলিংয়ে মুগ্ধ অস্ট্রেলিয়া অধিনায়ক
- বাড়ি বাড়ি স্বাস্থ্য পরীক্ষা, ইউনিয়নে হবে ‘হেলথ হাব’: স্বাস্থ্যমন্ত্রী




