ইউটিউবে আসছে সরাসরি কেনাকাটার সুযোগ


প্রকাশিত: ১১:২৬ ১৯ সেপ্টেম্বর ২০২৫
অনলাইনে বিনোদনের অন্যতম জনপ্রিয় প্ল্যাটফর্ম ইউটিউব এবার ভিডিও স্ট্রিমিংয়ের পাশাপাশি অনলাইন কেনাকাটার সুবিধা চালুর পরিকল্পনা করেছে। ভিডিও দেখা বা প্রকাশ করে আয় করার সুযোগের পাশাপাশি ভবিষ্যতে দর্শকেরা ইউটিউবের মাধ্যমেই সরাসরি পণ্য কেনার সুযোগ পাবেন।
সম্প্রতি ‘নেক্সট ২০’ অনুষ্ঠানে ইউটিউব তাদের নতুন পরিকল্পনা তুলে ধরে। সেখানে বলা হয়, নতুন সুবিধাগুলো চালু হলে শুধু নির্মাতার আয়ের সুযোগ বাড়বে না, দর্শকদের জন্যও তৈরি হবে সম্পূর্ণ নতুন অভিজ্ঞতা।
প্রথম ধাপে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) নির্ভর স্বয়ংক্রিয় ট্যাগিং ব্যবস্থা চালু করা হবে। ভিডিওর ভিজ্যুয়াল, ভয়েসওভার এবং নির্মাতার দেওয়া তথ্য বিশ্লেষণ করে এআই সিস্টেম স্বয়ংক্রিয়ভাবে পণ্য শনাক্ত করে ট্যাগ করবে। আগামী এক বছরের মধ্যে যুক্তরাষ্ট্রের কিছু নির্মাতার জন্য এটি চালু করা হবে।
এছাড়া ইউটিউব শর্টস ভিডিওতে সরাসরি ব্র্যান্ডের ওয়েবসাইটের লিংক যুক্ত করার সুবিধা আনছে। ফলে দর্শকেরা ভিডিও দেখার সঙ্গে সঙ্গে ক্লিক করে অনলাইনে পণ্য কিনতে পারবেন। চলতি বছর পরীক্ষামূলকভাবে এ ফিচার চালুর পর আগামী বছর থেকে এটি সবার জন্য উন্মুক্ত করা হবে।
ভবিষ্যতে ইউটিউব ব্যবহারকারীরা তাদের পছন্দের নির্মাতা বা প্রতিষ্ঠানের কাছ থেকেও সরাসরি পণ্য কেনার সুযোগ পাবেন। এর ফলে ইউটিউব ধীরে ধীরে শুধু ভিডিও প্ল্যাটফর্ম নয়, বরং একটি অনলাইন মার্কেটপ্লেসে রূপ নিতে যাচ্ছে। যদিও সাধারণ ব্যবহারকারীরা কবে থেকে এ সুবিধা পাবেন তা এখনো নিশ্চিত নয়।
ইউটিউব আরও জানিয়েছে, বড় ভিডিওতে একই ব্র্যান্ডের বিজ্ঞাপন স্থায়ীভাবে দেখানো হবে না। পরিবর্তে বিজ্ঞাপন এমনভাবে যুক্ত করা হবে যাতে ভবিষ্যতে সহজেই অন্য ব্র্যান্ডের বিজ্ঞাপন প্রদর্শন করা যায়। এতে একই বিজ্ঞাপনের জায়গা একাধিকবার বিক্রি করার সুযোগ তৈরি হবে। আগামী বছর পরীক্ষামূলকভাবে এই ব্যবস্থা চালু করার পরিকল্পনা রয়েছে।
বিশ্লেষকদের মতে, এসব নতুন সুবিধা চালু হলে ইউটিউব শুধু কনটেন্ট প্ল্যাটফর্ম হিসেবেই নয়, বরং বৈশ্বিক অনলাইন শপিংয়ের বড় বাজারেও প্রভাব বিস্তার করবে।
বিজ্ঞাপন
- সাভারের বনগাঁওয়ে তিন দিনব্যাপী মশক নিধন কার্যক্রম শুরু
- অসংখ্য ডিসেম্বর আসবে-যাবে, শেখ হাসিনা দেশে ফিরবেন না: রাশেদ খাঁন
- জাতীয় দলের শিবির ছাড়ায় ৬ মাসের নিষেধাজ্ঞার ঝুঁকিতে রোনালদো
- রিয়াদ বিমানবন্দরে তৃতীয় দফা হামলার দাবি হুথিদের, ক্ষতিগ্রস্ত বিমান
- পাঠাওয়ের ১ কোটি ৯০ লাখ ব্যবহারকারীর তথ্য ফাঁসের দাবি, চাওয়া হয়েছে ৪ লাখ ডলার
- মেসির বিদায়ে রোনালদোর আবেগঘন বার্তা, জানালেন ‘পূর্ণ শ্রদ্ধা’
- ইউরোপীয় পার্লামেন্টে ট্রাম্পের নগ্ন ভাস্কর্য ‘অরেঞ্জ প্লেগ’
- ৮ মাস পর চালু, দুই দিনের মাথায় ফের বন্ধ যমুনা সার কারখানা
- রজনীকান্তের ‘জেলার ২’ থেকে বাদ ১০০ মিনিটের বেশি দৃশ্য
- শেষ ম্যাচে গোল-অ্যাসিস্ট, সতীর্থদের ভালোবাসায় বিদায় মেসির
- মাছ, মুরগি ও ডিমের বাজারে স্বস্তি নেই, বেকায়দায় নিম্নবিত্তরা
- নিম্নস্তরের সিগারেটের দাম আবার বাড়ল, ১০ শলাকা এখন ৬৫ টাকা
- প্রেম, অভিমান আর ‘আকাশের ঠিকানায় চিঠি’: রুদ্র–তসলিমার অজানা গল্প
- র্যাব বিলুপ্ত, যাত্রা শুরু এসআরবির; বদলাবে পোশাক-লোগো-যানবাহনের রং
- বাংলাদেশ দলে কাটছাঁট, আসিয়ান কাপের স্কোয়াড থেকে বাদ ৬ ফুটবলার
- ‘জিন্নাহর বাবা মাছ বিক্রি করতেন, তিনি ছিলেন হিন্দু’: ফজলুর রহমানের দাবি, ইতিহাস কী বলে
- জামানত ছাড়াই ২০ লাখ টাকা পর্যন্ত দেবে বাংলাদেশ ব্যাংক, পাবেন যেসব তরুণ উদ্যোক্তা
- মেসির রেকর্ড ছুঁলেন রাফিনিয়া, ৭ গোলের রাতে ইতিহাস গড়ল বার্সেলোনা
- বাংলাদেশের কূটনীতি ও রাজনীতিতে আলোচিত নাম সাকিব আলী
- বিদেশি শিক্ষার্থীদের জন্য বড় ধাক্কা, পরিবার আনার সুযোগ সীমিত করছে অস্ট্রেলিয়া