দুর্গাপুরে ২৪ বছর ধরে শিকলে বন্দি শাহান আলী, মেলেনি উন্নত চিকিৎসা


প্রকাশিত: ০৮:৩১ ১২ নভেম্বর ২০২৫
নেত্রকোনার দুর্গাপুর উপজেলার এক অমানবিক বাস্তবতার নাম শাহান আলী। বয়স এখন ৩০ বছর, কিন্তু গত ২৪ বছর ধরে সে শিকলে বন্দি। ছোটবেলায় দেখা দেওয়া মানসিক ভারসাম্যহীনতার কারণে আজও সে স্বাভাবিক জীবনে ফিরতে পারেনি।
শাহান আলী উপজেলার চন্ডিগড় ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের থাপনারগাতি গ্রামের কৃষক আব্দুল মজিদ মিয়ার ছেলে। পারিবারিক সূত্রে জানা যায়, শাহানের বয়স যখন মাত্র ছয় বছর, তখনই তার শরীরে খিঁচুনি ও অস্বাভাবিক আচরণ শুরু হয়। ধীরে ধীরে সে মানসিক ভারসাম্য হারিয়ে ফেলে। তার পর থেকেই পরিবারের সদস্যরা তাকে বেঁধে রাখতে বাধ্য হয়—কখনও হাত, কখনও পা, কখনও আবার পুরো শরীর শিকল ও দড়ির বাঁধনে আবদ্ধ করে রাখতে হয় ২৪ ঘণ্টা।
স্থানীয়রা জানিয়েছেন, একসময় শাহান স্কুলেও যেত। কিন্তু হঠাৎ করেই তার খিঁচুনি ও মানসিক অস্বাভাবিকতা বাড়তে থাকে। ডাক্তার দেখানো হলেও সাময়িক ওষুধের বাইরে কোনো স্থায়ী চিকিৎসা হয়নি। পরিবারটি আর্থিকভাবে দুর্বল হওয়ায় উন্নত চিকিৎসার খরচ বহন করতে পারেনি। ফলে বছরের পর বছর একই অবস্থায় তাকে শিকলবন্দি জীবন কাটাতে হচ্ছে।
শাহানের মা বলেন, “ছেলেটা ছোটবেলায় খুব শান্ত ছিল। হঠাৎ একদিন খিঁচুনি শুরু হয়। তারপর থেকে দিন দিন খারাপ হতে থাকে। আমরা কত ডাক্তার দেখাইছি, কত জায়গায় গেছি, কিন্তু টাকা না থাকায় আর বড় কোনো হাসপাতালে নিতে পারিনি। এখন ওকে না বাঁধলে নিজের ক্ষতি করে।”
গ্রামের এক প্রতিবেশী জানান, “দীর্ঘদিন ধরে আমরা ওকে এভাবেই দেখছি। ওর বাবা-মা অনেক কষ্টে জীবন চালায়। সরকারের বা সমাজের কেউ যদি সাহায্যের হাত বাড়ায়, হয়তো ছেলেটা আবার স্বাভাবিক জীবনে ফিরতে পারবে।”
স্থানীয় জনপ্রতিনিধিদের দাবি, শাহান আলী যেন দ্রুত উন্নত চিকিৎসা পেতে পারে সে জন্য প্রশাসনের সহযোগিতা প্রয়োজন। মানসিক স্বাস্থ্য বিশেষজ্ঞদের মতে, এ ধরনের মানসিক রোগ দীর্ঘ সময় চিকিৎসা ছাড়া থাকলে রোগীর অবস্থা আরও অবনতি হয়। যথাযথ ওষুধ ও থেরাপি পেলে অনেকেই পুরোপুরি সুস্থ হয়ে ওঠে।
দুর্গাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের একজন চিকিৎসক বলেন, “এ ধরনের রোগীর জন্য নিয়মিত চিকিৎসা, মানসিক পরামর্শ এবং পরিবারের সহায়তা প্রয়োজন। যদি তাকে সঠিকভাবে চিকিৎসা দেওয়া যায়, তাহলে সুস্থ হওয়ার সম্ভাবনা একেবারে উড়িয়ে দেওয়া যায় না।”
স্থানীয়রা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে বলেন, “২৪ বছর ধরে একজন মানুষকে শিকলে বেঁধে রাখা মানবাধিকারের চরম লঙ্ঘন। এখনই সময় শাহান আলীকে মুক্ত করার উদ্যোগ নেওয়ার।”
দীর্ঘ দুই যুগের শিকলবন্দি জীবনের অবসান ঘটিয়ে শাহান আলীকে যদি উন্নত চিকিৎসার আওতায় আনা যায়, তবে হয়তো তার জীবনে আবারও আলোর ঝলক দেখা যাবে। মানবিক উদ্যোগ ও প্রশাসনিক সহায়তা পেলেই এই নির্যাতিত যুবকের জীবনে নতুন সূর্যোদয় সম্ভব।
বিজ্ঞাপন
- নারী এল ক্লাসিকোতে বার্সার তাণ্ডব, ৭ গোলে বিধ্বস্ত রিয়াল
- বিজেপিতে যোগ দিলেন কোয়েল মল্লিক, রাজ্যসভায়ও হলেন প্রার্থী
- ১০ বছরের সম্পর্কের ইতি, আলাদা হচ্ছেন প্রীতম-শেহতাজ
- সীমিত আয়ের মানুষের জন্য মানসম্মত বাসস্থান নিশ্চিতের অঙ্গীকার প্রধানমন্ত্রীর
- মেসির বিদায়ী ম্যাচে ‘পাঁচটা মনুমেন্টালও ভরে যেত’: স্কালোনি
- গাজার ধ্বংসযজ্ঞের ছবি প্রকাশ, জরুরি সহায়তা চাইলেন অ্যাঞ্জেলিনা জোলি
- আকাশেই গতিপথ বদলাতে পারে এআই ক্ষেপণাস্ত্র, পরীক্ষা উত্তর কোরিয়ার
- ২০৩০ সালের মধ্যে বিশ্বের শীর্ষ ৩০ অর্থনীতিতে বাংলাদেশ: ইইউ রাষ্ট্রদূত
- মাল্টার কেজি ৫২০ টাকা কেন, ব্যবসায়ীদের কাছে ব্যাখ্যা চাইলেন বাণিজ্যমন্ত্রী
- প্রথম দিনেই ৯৫ কোটি, বক্স অফিসে রেকর্ড গড়ল ‘দৃশ্যম ৩’
- মাছ, মুরগি ও ডিমের বাজারে স্বস্তি নেই, বেকায়দায় নিম্নবিত্তরা
- নিম্নস্তরের সিগারেটের দাম আবার বাড়ল, ১০ শলাকা এখন ৬৫ টাকা
- গানে বাজিমাত BUP-এর, সাউথইস্ট Cultural Fest 3.0-তে প্রথম রানারআপ
- প্রেম, অভিমান আর ‘আকাশের ঠিকানায় চিঠি’: রুদ্র–তসলিমার অজানা গল্প
- বাংলাদেশ দলে কাটছাঁট, আসিয়ান কাপের স্কোয়াড থেকে বাদ ৬ ফুটবলার
- র্যাব বিলুপ্ত, যাত্রা শুরু এসআরবির; বদলাবে পোশাক-লোগো-যানবাহনের রং
- জামানত ছাড়াই ২০ লাখ টাকা পর্যন্ত দেবে বাংলাদেশ ব্যাংক, পাবেন যেসব তরুণ উদ্যোক্তা
- মক্কা প্রতিরক্ষা চুক্তিতে ইরানকে অন্তর্ভুক্তির প্রস্তাব রাশিয়ার
- ‘জিন্নাহর বাবা মাছ বিক্রি করতেন, তিনি ছিলেন হিন্দু’: ফজলুর রহমানের দাবি, ইতিহাস কী বলে
- মেসির রেকর্ড ছুঁলেন রাফিনিয়া, ৭ গোলের রাতে ইতিহাস গড়ল বার্সেলোনা