টলিউডে দেখা মিলল শেখ হাসিনার,ছিল জুলাই অভ্যুত্থানের ছাপ!


প্রকাশিত: ০৬:৪০ ১৪ আগস্ট ২০২৫
ভারতের মূলধারার সিনেমায় প্রতিবেশী দেশের রাজনৈতিক সম্পর্ক, উত্তেজনা এবং সংঘাত ফুটিয়ে তোলার প্রবণতা অনেক পুরনো। তবে বাংলাদেশকে কেন্দ্র করে গল্প বললে দর্শকের আগ্রহ সাধারণত কয়েকগুণ বেড়ে যায়। সেই ধারাবাহিকতাকেই এবার নতুন মাত্রা দিয়েছে টলিউডের বহুল আলোচিত চলচ্চিত্র ‘রক্তবীজ ২’।
সম্প্রতি প্রকাশিত টিজারে দেখা গেছে বাংলাদেশের সাবেক স্বৈরাচারী প্রধানমন্ত্রী শেখ হাসিনার আদলে নির্মিত এক চরিত্র, যেটি অভিনয় করেছেন শক্তিশালী অভিনেত্রী সীমা বিশ্বাস। মাত্র কয়েক সেকেন্ডের উপস্থিতিতেই চরিত্রটি দর্শকদের আলোচনার কেন্দ্রবিন্দুতে চলে এসেছে।
১৪ আগস্ট মুক্তি পাওয়া এই টিজারের একেবারে শুরুতেই দেখা মেলে ভয়াবহ এক সতর্কবার্তার—“যতবার ভারত-বাংলাদেশ কাছাকাছি এসেছে, ততবার মাথাচাড়া দিয়েছে উগ্র সন্ত্রাসবাদ।” এরপরই এক নারীকণ্ঠে শোনা যায়— “কোথাও যা সন্ত্রাস, অন্য কোথাও হয়তো সেইটাই সংগ্রাম।”
এই সংলাপ থেকেই স্পষ্ট হয়, সিক্যুয়েলের গল্পে বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপট এবং ভারত-বাংলাদেশের সম্পর্ক এক গুরুত্বপূর্ণ উপাদান হিসেবে উঠে আসবে।
টিজারে সীমা বিশ্বাস ছাড়াও দেখা গেছে খ্যাতিমান অভিনেতা ভিক্টর বন্দ্যোপাধ্যায়-কে একজন অভিজ্ঞ রাজনীতিবিদের ভূমিকায়। পাশাপাশি অ্যাকশনধর্মী চরিত্রে উপস্থিত আবীর চট্টোপাধ্যায় ও মিমি চক্রবর্তী তাদের পরিচিত তেজে ভরপুর। আগের ছবির মতোই পঙ্কজ সিংহ ও সংযুক্তা মিত্র এবারও তাদের চরিত্রে ফিরেছেন সাবলীল অভিনয়ে।
এবারের বড় চমক অঙ্কুশ হাজরা, যাকে দেখা যাবে এক সম্পূর্ণ ভিন্ন ও রহস্যময় রূপে। আরও নজর কেড়েছেন কৌশানী মুখোপাধ্যায়, নুসরাত জাহান এবং কাঞ্চন মল্লিক—যারা তাদের অভিনয় ও উপস্থিতি দিয়ে ছবিকে আরও সমৃদ্ধ করেছেন।
ছবিটি মুক্তি পাবে আগামী ২৬ সেপ্টেম্বর, দুর্গাপূজোর একেবারে আগমুহূর্তে। ফলে এবারের পুজোয় দর্শকরা উপভোগ করতে পারবেন রাজনৈতিক রোমাঞ্চ, সাসপেন্স এবং অ্যাকশন-ড্রামায় ভরপুর এক টলিউড ব্লকবাস্টার—‘রক্তবীজ ২’।
বিজ্ঞাপন
সর্বোচ্চ পঠিত - বিনোদন
- অসংখ্য ডিসেম্বর আসবে-যাবে, শেখ হাসিনা দেশে ফিরবেন না: রাশেদ খাঁন
- জাতীয় দলের শিবির ছাড়ায় ৬ মাসের নিষেধাজ্ঞার ঝুঁকিতে রোনালদো
- রিয়াদ বিমানবন্দরে তৃতীয় দফা হামলার দাবি হুথিদের, ক্ষতিগ্রস্ত বিমান
- পাঠাওয়ের ১ কোটি ৯০ লাখ ব্যবহারকারীর তথ্য ফাঁসের দাবি, চাওয়া হয়েছে ৪ লাখ ডলার
- মেসির বিদায়ে রোনালদোর আবেগঘন বার্তা, জানালেন ‘পূর্ণ শ্রদ্ধা’
- ইউরোপীয় পার্লামেন্টে ট্রাম্পের নগ্ন ভাস্কর্য ‘অরেঞ্জ প্লেগ’
- ৮ মাস পর চালু, দুই দিনের মাথায় ফের বন্ধ যমুনা সার কারখানা
- রজনীকান্তের ‘জেলার ২’ থেকে বাদ ১০০ মিনিটের বেশি দৃশ্য
- শেষ ম্যাচে গোল-অ্যাসিস্ট, সতীর্থদের ভালোবাসায় বিদায় মেসির
- ওকিনাওয়ায় হত্যা মামলার পর মার্কিন সেনাদের কারফিউ, মদপানে নিষেধাজ্ঞা
- মাছ, মুরগি ও ডিমের বাজারে স্বস্তি নেই, বেকায়দায় নিম্নবিত্তরা
- নিম্নস্তরের সিগারেটের দাম আবার বাড়ল, ১০ শলাকা এখন ৬৫ টাকা
- প্রেম, অভিমান আর ‘আকাশের ঠিকানায় চিঠি’: রুদ্র–তসলিমার অজানা গল্প
- র্যাব বিলুপ্ত, যাত্রা শুরু এসআরবির; বদলাবে পোশাক-লোগো-যানবাহনের রং
- বাংলাদেশ দলে কাটছাঁট, আসিয়ান কাপের স্কোয়াড থেকে বাদ ৬ ফুটবলার
- ‘জিন্নাহর বাবা মাছ বিক্রি করতেন, তিনি ছিলেন হিন্দু’: ফজলুর রহমানের দাবি, ইতিহাস কী বলে
- জামানত ছাড়াই ২০ লাখ টাকা পর্যন্ত দেবে বাংলাদেশ ব্যাংক, পাবেন যেসব তরুণ উদ্যোক্তা
- মেসির রেকর্ড ছুঁলেন রাফিনিয়া, ৭ গোলের রাতে ইতিহাস গড়ল বার্সেলোনা
- বাংলাদেশের কূটনীতি ও রাজনীতিতে আলোচিত নাম সাকিব আলী
- বিদেশি শিক্ষার্থীদের জন্য বড় ধাক্কা, পরিবার আনার সুযোগ সীমিত করছে অস্ট্রেলিয়া




