হত্যাচেষ্টা মামলায় জামিন পেলেন নায়িকা নুসরাত ফারিয়া


প্রকাশিত: ১২:০৯ ২০ মে ২০২৫
রাজধানীর ভাটারা থানায় দায়ের করা হত্যা চেষ্টা মামলায় গ্রেপ্তার ঢাকাই চলচ্চিত্রের আলোচিত নায়িকা নুসরাত ফারিয়াকে জামিন দিয়েছেন আদালত। মঙ্গলবার (২০ মে) ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক মোস্তাফিজুর রহমান আসামি পক্ষের আইনজীবীর আবেদন বিবেচনায় নিয়ে এই জামিন মঞ্জুর করেন। বিষয়টি নিশ্চিত করেছেন নুসরাত ফারিয়ার আইনজীবী ব্যারিস্টার মোহাম্মদ ইফতেখার হোসেন।
এর আগে, গত ১৮ মে থাইল্যান্ড যাওয়ার সময় ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ইমিগ্রেশন চেকপোস্ট থেকে নুসরাত ফারিয়াকে গ্রেপ্তার করা হয়। তার বিরুদ্ধে জুলাই মাসের গণঅভ্যুত্থানকেন্দ্রিক এক ঘটনায় হত্যাচেষ্টার অভিযোগে মামলা ও পরোয়ানা জারি ছিল।
পরদিন সোমবার তাকে আদালতে হাজির করা হলে বিচারক তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। দুপুর আড়াইটার দিকে পুলিশ প্রহরায় তাকে গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়।
নুসরাত ফারিয়া মিডিয়ায় যাত্রা শুরু করেন রেডিও জকি হিসেবে। এরপর উপস্থাপনা ও নাটকে কাজ করে জনপ্রিয়তা অর্জন করেন। ২০১৫ সালে বাংলাদেশ-ভারত যৌথ প্রযোজনার ‘আশিকী’ চলচ্চিত্র দিয়ে বড় পর্দায় অভিষেক ঘটে তার। এরপর থেকে তিনি ঢালিউড ও টালিউড মিলিয়ে প্রায় ২০টি সিনেমায় অভিনয় করেছেন। সম্প্রতি ঈদে মুক্তি পাওয়া ‘জিন-৩’ সিনেমায় তার অভিনয় প্রশংসিত হয়েছে।
তবে তার গ্রেপ্তার ও মামলায় জড়িয়ে পড়া নিয়ে বিভিন্ন মহলে বিতর্কের সৃষ্টি হয়েছে। জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) এক বিবৃতিতে অভিযোগ করে, এটি বিচার প্রক্রিয়াকে প্রহসনে পরিণত করছে। বিবৃতিতে আরও বলা হয়, একই ঘটনার মূল অভিযুক্ত সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদ দেশত্যাগ করেছেন কোনো প্রকার বাধা ছাড়াই। জুলাই অভ্যুত্থান ও গণহত্যার ঘটনায় জড়িতদের বিচারের আওতায় না এনে বরং লোক দেখানোভাবে মামলা করে গণবিচারের পথ রুদ্ধ করা হচ্ছে।
এই মামলার প্রকৃত উদ্দেশ্য ও বিচারিক প্রক্রিয়া নিয়ে এখন জনমনে প্রশ্নের সৃষ্টি হয়েছে।
বিজ্ঞাপন
সর্বোচ্চ পঠিত - বিনোদন
- ফুলবাড়ীতে ২৮ আঙুল নিয়ে কন্যাশিশুর জন্ম
- মোদির জন্মদিনে মুম্বাইয়ের ২০ স্কুল সংস্কারের উদ্যোগ আলিয়া-রণবীরের
- লং মার্চকে অযৌক্তিক বলেও সহযোগিতার আশ্বাস রাশেদ খানের
- সৌদি রাজধানী রিয়াদে বিস্ফোরণ, জারি হয়েছিল বিমান হামলার সতর্কতা
- বাংলাদেশি বংশোদ্ভূত কাভান সুলিভানে নজর রিয়াল-বার্সার
- বাংলাদেশের কূটনীতি ও রাজনীতিতে আলোচিত নাম সাকিব আলী
- জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে সোমবার নিউইয়র্ক যাচ্ছেন তারেক রহমান
- উত্তম কুমারের সঙ্গে তুলনা শুনে যা বললেন দেব, প্রশংসায় ভাসছে নেটদুনিয়া
- কবি সুফিয়া কামাল: যে নারী কলম হাতে বদলে দিয়েছিলেন একটি সময়
- ‘জিন্নাহর বাবা মাছ বিক্রি করতেন, তিনি ছিলেন হিন্দু’: ফজলুর রহমানের দাবি, ইতিহাস কী বলে
- রাজ্জাক দেওয়ান স্মরণে গাইবেন বগা তালেবসহ ১৫ শিল্পী
- মক্কা প্যাক্টে যোগদান বাংলাদেশের নিজস্ব বিষয়: জামায়াত আমির
- ডা. তাসনিম জারা: শিক্ষা, ক্যারিয়ার ও রাজনীতি
- অকালে হারানো বাংলা চলচ্চিত্রের চিরসবুজ মহানায়ক সালমান শাহ
- পাকিস্তানের হাসপাতালে এসি বিস্ফোরণ, ১৫ নবজাতকের মৃত্যু
- ব্যাচেলর পয়েন্ট’-এর ফ্ল্যাটে রাফসান ও সুনেহরা, থাকছে নতুন চমক
- ব্রাজিলের সঙ্গে খেললেই বদলাবে না বাংলাদেশের ফুটবল, বললেন আমিনুল
- দেশজুড়ে আরও পাঁচ দিন টানা বৃষ্টির পূর্বাভাস
- শরীফুলের বোলিংয়ে মুগ্ধ অস্ট্রেলিয়া অধিনায়ক
- বাড়ি বাড়ি স্বাস্থ্য পরীক্ষা, ইউনিয়নে হবে ‘হেলথ হাব’: স্বাস্থ্যমন্ত্রী




