টিউলিপ সিদ্দিকের বিরুদ্ধে দুর্নীতির মামলার শুনানি পিছিয়ে জানুয়ারিতে


প্রকাশিত: ০৬:১৭ ১ সেপ্টেম্বর ২০২৬
রাজধানীর গুলশান-২ এলাকায় অবৈধভাবে ফ্ল্যাট নেওয়ার অভিযোগে দুর্নীতি দমন কমিশনের (দুদক) করা মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভাগনি ও শেখ রেহানার মেয়ে টিউলিপ রিজওয়ানা সিদ্দিকসহ দুজনের বিরুদ্ধে অভিযোগ গঠন বিষয়ে শুনানি আবারও পিছিয়েছে। নতুন করে আগামী বছরের ১১ জানুয়ারি শুনানির দিন ধার্য করেছেন আদালত।
মঙ্গলবার (১ সেপ্টেম্বর) ঢাকার বিশেষ জজ আদালত-৫-এর বিচারক মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুন নতুন তারিখ নির্ধারণ করেন।
মামলার অপর আসামি হলেন রাজউকের সাবেক সহকারী আইন উপদেষ্টা সরদার মোশাররফ হোসেন।
কেন পিছিয়েছে শুনানি
মঙ্গলবার মামলাটিতে অভিযোগ গঠন বিষয়ে শুনানির দিন ধার্য ছিল। তবে জামিনে থাকা আসামি সরদার মোশাররফ হোসেন শুনানি পেছানোর জন্য আদালতে আবেদন করেন।
আদালত তার আবেদন মঞ্জুর করে আগামী ১১ জানুয়ারি শুনানির নতুন তারিখ নির্ধারণ করেন। বিষয়টি নিশ্চিত করেছেন দুদকের পাবলিক প্রসিকিউটর (পিপি) মীর আহমেদ আলী সালাম।
এর আগে একই মামলায় অভিযোগ গঠন বিষয়ে শুনানির জন্য চারটি তারিখ নির্ধারণ করা হয়েছিল। বিভিন্ন কারণে নির্ধারিত তারিখগুলোতে শুনানি অনুষ্ঠিত হয়নি।
টিউলিপের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা
গত ১৮ ফেব্রুয়ারি টিউলিপ সিদ্দিকসহ দুজনের বিরুদ্ধে দাখিল করা চার্জশিট গ্রহণ করেন আদালত। একই সঙ্গে তাদের বিরুদ্ধে আনা অভিযোগ আমলে নিয়ে টিউলিপের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়।
পরে দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে টিউলিপ সিদ্দিকের বিরুদ্ধে ইন্টারপোলের মাধ্যমে রেড নোটিশ জারির নির্দেশ দেন আদালত।
গুলশানের ফ্ল্যাট নিয়ে যে অভিযোগ
দুদকের মামলার অভিযোগ অনুযায়ী, ক্ষমতার অপব্যবহার ও পরস্পর যোগসাজশের মাধ্যমে কোনো অর্থ পরিশোধ না করেই রাজধানীর গুলশান-২ এলাকায় ইস্টার্ন হাউজিং লিমিটেডের একটি ফ্ল্যাট অবৈধভাবে দখল করা হয়। পরে সেটি রেজিস্ট্রিও করা হয় বলে মামলায় অভিযোগ করা হয়েছে।
এ ঘটনায় গত বছরের ১৫ এপ্রিল টিউলিপ রিজওয়ানা সিদ্দিক, রাজউকের সাবেক সহকারী আইন উপদেষ্টা শাহ মো. খসরুজ্জামান এবং সাবেক সহকারী আইন উপদেষ্টা-১ সরদার মোশাররফ হোসেনের বিরুদ্ধে মামলা করে দুদক।
পরে গত ১১ ডিসেম্বর তদন্ত শেষে টিউলিপ রিজওয়ানা সিদ্দিক ও সরদার মোশাররফ হোসেনের বিরুদ্ধে আদালতে চার্জশিট দাখিল করে সংস্থাটি।
খসরুজ্জামানের বিরুদ্ধে তদন্ত স্থগিত
মামলার তদন্তের মধ্যে আসামি শাহ মো. খসরুজ্জামান চলতি বছরের জুলাইয়ে হাইকোর্টে রিট করেন।
ওই রিটের পরিপ্রেক্ষিতে হাইকোর্ট তার বিরুদ্ধে চলমান তদন্ত তিন মাসের জন্য স্থগিত করেন। পরবর্তী সময়ে আপিল বিভাগেও সেই স্থগিতাদেশ বহাল থাকায় খসরুজ্জামানের বিরুদ্ধে তদন্ত স্থগিত রয়েছে।
টিউলিপের বিরুদ্ধে আরও মামলা
এদিকে মা ও ভাই-বোনদের নামে তিনটি প্লট বরাদ্দে দুর্নীতির অভিযোগে করা মামলায় এরই মধ্যে টিউলিপ সিদ্দিককে ঢাকার পৃথক একটি বিশেষ জজ আদালত প্রতিটি মামলায় দুই বছর করে মোট ছয় বছরের কারাদণ্ড দিয়েছেন।
গুলশান-২ এলাকার ফ্ল্যাটসংক্রান্ত মামলায় এখনো অভিযোগ গঠন বিষয়ে শুনানি শেষ হয়নি। আগামী ১১ জানুয়ারি আদালতে এ বিষয়ে পরবর্তী শুনানি অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
বিজ্ঞাপন
সর্বোচ্চ পঠিত - অপরাধ ও শৃঙ্খলা
- চীনের মেগা বাঁধের জবাবে ভারতের সিয়াং প্রকল্প, অরুণাচলে ক্ষোভ
- সাগর-রুনি হত্যা মামলা: টাস্কফোর্স প্রধানকে নথিসহ তলব হাইকোর্টের
- মানিক পশারীর দাফনে বাধার অভিযোগ, জামায়াত-এনসিপিকে নিয়ে রাশেদ খাঁনের সমালোচনা
- গোলাপি স্যাটিনের সাজে নজর কাড়লেন জয়া আহসান
- প্রথমবার বিগ ব্যাশে মোস্তাফিজ, বিসিবির কাছে চাইলেন এনওসি
- রাহুল গান্ধীর গাড়িবহরে দুর্ঘটনা, আহত কয়েকজন
- ৯ মাসে দেশের মাদ্রাসাগুলোতে যৌন নির্যাতনের শিকার ১০৯ শিশু
- ক্যারিয়ার, বিয়ে ও সন্তান নিয়ে বিশের শেষ দিকে এত মানসিক চাপ কেন?
- জনতা ব্যাংকের ওয়েবসাইটে সাইবার হামলা
- খোকসায় পুলিশের অভিযানে জাকির হাসান মাসুদসহ ওয়ারেন্টভুক্ত দুই আসামি গ্রেপ্তার
- রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের জ্বালানি আজ পৌঁছাচ্ছে বাংলাদেশে
- পাঠাওয়ের ১ কোটি ৯০ লাখ ব্যবহারকারীর তথ্য ফাঁসের দাবি, চাওয়া হয়েছে ৪ লাখ ডলার
- ৮ মাস পর চালু, দুই দিনের মাথায় ফের বন্ধ যমুনা সার কারখানা
- জাতীয় দলের শিবির ছাড়ায় ৬ মাসের নিষেধাজ্ঞার ঝুঁকিতে রোনালদো
- সালাহউদ্দিনের সম্পদের উৎস নিয়ে প্রশ্ন হাসনাতের, চাইলেন স্বচ্ছ হিসাব
- শেষ ম্যাচে গোল-অ্যাসিস্ট, সতীর্থদের ভালোবাসায় বিদায় মেসির
- অসংখ্য ডিসেম্বর আসবে-যাবে, শেখ হাসিনা দেশে ফিরবেন না: রাশেদ খাঁন
- মেসির বিদায়ে রোনালদোর আবেগঘন বার্তা, জানালেন ‘পূর্ণ শ্রদ্ধা’
- রিয়াদ বিমানবন্দরে তৃতীয় দফা হামলার দাবি হুথিদের, ক্ষতিগ্রস্ত বিমান
- সাভারের বনগাঁওয়ে তিন দিনব্যাপী মশক নিধন কার্যক্রম শুরু


