উত্তরা থেকে ৫,৩১০ ইয়াবাসহ পল্লবী থানার এএসআই গ্রেপ্তার


প্রকাশিত: ০১:৩৯ ২৫ আগস্ট ২০২৬
রাজধানীর উত্তরা এলাকা থেকে ৫ হাজার ৩১০টি ইয়াবা ট্যাবলেটসহ ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) পল্লবী থানার এক সহকারী উপপরিদর্শক (এএসআই) গ্রেপ্তার হয়েছেন। এ ঘটনায় তার সঙ্গে থাকা আরও এক ব্যক্তিকেও গ্রেপ্তার করেছে পুলিশ।
গ্রেপ্তার এএসআইয়ের নাম মো. শফিকুল ইসলাম (৪৩)। তার সঙ্গে গ্রেপ্তার হওয়া ব্যক্তির নাম ওয়াসিম (২৪)। দক্ষিণখান থানার উপপরিদর্শক বখতিয়ার হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।
পুলিশ জানায়, ইয়াবা পাচারের সঙ্গে একটি চক্র জড়িত থাকার তথ্যের ভিত্তিতে রোববার (২৩ আগস্ট) রাতে উত্তরা এলাকায় পৃথক অভিযান চালানো হয়। প্রথমে আজমপুর কাঁচাবাজার এলাকায় অভিযান চালিয়ে ওয়াসিমকে আটক করা হয়। পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টা করার সময় তাকে আটক করা হয়। তার কাছ থেকে ৫০টি ইয়াবা উদ্ধার করা হয়।
পরে ওয়াসিমের দেওয়া তথ্যের ভিত্তিতে একটি ভাড়া বাসায় অভিযান চালিয়ে এএসআই শফিকুল ইসলামকে গ্রেপ্তার করা হয়। ওই সময় তার কাছ থেকে আরও ২০০টি ইয়াবা উদ্ধার করা হয়।
এরপর আজমপুর কাঁচাবাজারের বিসমিল্লাহ পল্লির নূর বিল্ডিংয়ের ৬৭ নম্বর ভবনের আরেকটি ফ্ল্যাটে অভিযান চালায় পুলিশ। সেখান থেকে আরও ৫ হাজার ১১০টি ইয়াবা উদ্ধার করা হয়। সব মিলিয়ে অভিযানে ৫ হাজার ৩১০টি ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়েছে।
মামলার তদন্ত কর্মকর্তা এসআই শাহিনুর রহমান জানান, এ ঘটনায় ২৪ আগস্ট মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে। মামলায় গ্রেপ্তার দুজনের পাশাপাশি আরও দুই থেকে তিনজন অজ্ঞাত ব্যক্তিকে আসামি করা হয়েছে।
গ্রেপ্তার দুজনকে আদালতে হাজির করা হলে আদালত তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
মামলার এজাহার সূত্রে জানা যায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার ব্যক্তিরা দেশের বিভিন্ন স্থান থেকে ইয়াবা সংগ্রহ করে দক্ষিণখান ও আশপাশের এলাকায় বিক্রির কথা জানিয়েছেন বলে পুলিশের দাবি।
এদিকে পল্লবী থানার পরিদর্শক (তদন্ত) মো. ইমদাদুল হক এএসআই শফিকুল ইসলামের গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, শফিকুলের কর্মস্থলে নিয়মিত দায়িত্ব পালনের ক্ষেত্রেও অনিয়ম ছিল।
বিজ্ঞাপন
সর্বোচ্চ পঠিত - অপরাধ ও শৃঙ্খলা
- সাভারের বনগাঁওয়ে তিন দিনব্যাপী মশক নিধন কার্যক্রম শুরু
- অসংখ্য ডিসেম্বর আসবে-যাবে, শেখ হাসিনা দেশে ফিরবেন না: রাশেদ খাঁন
- জাতীয় দলের শিবির ছাড়ায় ৬ মাসের নিষেধাজ্ঞার ঝুঁকিতে রোনালদো
- রিয়াদ বিমানবন্দরে তৃতীয় দফা হামলার দাবি হুথিদের, ক্ষতিগ্রস্ত বিমান
- পাঠাওয়ের ১ কোটি ৯০ লাখ ব্যবহারকারীর তথ্য ফাঁসের দাবি, চাওয়া হয়েছে ৪ লাখ ডলার
- মেসির বিদায়ে রোনালদোর আবেগঘন বার্তা, জানালেন ‘পূর্ণ শ্রদ্ধা’
- ইউরোপীয় পার্লামেন্টে ট্রাম্পের নগ্ন ভাস্কর্য ‘অরেঞ্জ প্লেগ’
- ৮ মাস পর চালু, দুই দিনের মাথায় ফের বন্ধ যমুনা সার কারখানা
- রজনীকান্তের ‘জেলার ২’ থেকে বাদ ১০০ মিনিটের বেশি দৃশ্য
- শেষ ম্যাচে গোল-অ্যাসিস্ট, সতীর্থদের ভালোবাসায় বিদায় মেসির
- মাছ, মুরগি ও ডিমের বাজারে স্বস্তি নেই, বেকায়দায় নিম্নবিত্তরা
- নিম্নস্তরের সিগারেটের দাম আবার বাড়ল, ১০ শলাকা এখন ৬৫ টাকা
- প্রেম, অভিমান আর ‘আকাশের ঠিকানায় চিঠি’: রুদ্র–তসলিমার অজানা গল্প
- র্যাব বিলুপ্ত, যাত্রা শুরু এসআরবির; বদলাবে পোশাক-লোগো-যানবাহনের রং
- জামানত ছাড়াই ২০ লাখ টাকা পর্যন্ত দেবে বাংলাদেশ ব্যাংক, পাবেন যেসব তরুণ উদ্যোক্তা
- ‘জিন্নাহর বাবা মাছ বিক্রি করতেন, তিনি ছিলেন হিন্দু’: ফজলুর রহমানের দাবি, ইতিহাস কী বলে
- বাংলাদেশের কূটনীতি ও রাজনীতিতে আলোচিত নাম সাকিব আলী
- মেসির রেকর্ড ছুঁলেন রাফিনিয়া, ৭ গোলের রাতে ইতিহাস গড়ল বার্সেলোনা
- রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের জ্বালানি আজ পৌঁছাচ্ছে বাংলাদেশে
- বিদেশি শিক্ষার্থীদের জন্য বড় ধাক্কা, পরিবার আনার সুযোগ সীমিত করছে অস্ট্রেলিয়া



