কেশবপুরে জমি রেজিস্ট্রি না দেওয়ার অভিযোগে বিএনপি নেতার বিরুদ্ধে সংবাদ সম্মেলন


প্রকাশিত: ০২:০৪ ২১ ডিসেম্বর ২০২৫
কেশবপুরে বায়নাপত্র সম্পাদনের পরও জমি রেজিস্ট্রি করে না দেওয়ার অভিযোগ তুলে বিএনপি নেতা ওয়াজেদ আলী খান ডাবলুর বিরুদ্ধে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। রোববার বিকেলে কেশবপুর প্রেসক্লাব মিলনায়নে উপজেলার মঙ্গলকোট গ্রামের কোহিনুর বেগম নামের এক নারী এই সংবাদ সম্মেলন করে অভিযোগ উত্থাপন করেন।
সংবাদ সম্মেলনে কোহিনুর বেগম জানান, উপজেলার মধ্যকুল গ্রামের বাসিন্দা ওয়াজেদ আলী খান ডাবলুর কাছ থেকে তিনি ২০২০ সালের ২৫ মার্চ মধ্যকুল মৌজার ৭৫ নম্বর খতিয়ানের ৩৬৪৫ নম্বর দাগে অবস্থিত ৭ দশমিক ৫০ শতক জমি ক্রয়ের জন্য বায়নাপত্র করেন। জমিটির মূল্য নির্ধারণ করা হয় ৭ লাখ ৫০ হাজার টাকা। তিনটি ১০০ টাকা মূল্যের নন-জুডিশিয়াল স্ট্যাম্পে বায়নাপত্র সম্পাদন করা হয় এবং এ সময় ডাবলু তার কাছ থেকে ৫০ হাজার টাকা গ্রহণ করেন। পরে দুইজন আমিন দিয়ে জমি পরিমাপ করে বুঝিয়ে দিলে তিনি সেখানে বসতঘর নির্মাণ করে বসবাস শুরু করেন, যার হোল্ডিং নম্বর ০৯৬।
তিনি আরও বলেন, জমির কাগজপত্রে কিছু ত্রুটি থাকায় নির্ধারিত সময়ে জমির রেজিস্ট্রি সম্পন্ন করা সম্ভব হয়নি। এরপর ২০২০ সালের ১২ জুলাই ও ২০২১ সালের ২৪ জুলাই বায়নাপত্রের ওপর আরও ৪ লাখ ৫০ হাজার টাকা ওয়াজেদ আলী খান ডাবলু স্বাক্ষর করে গ্রহণ করেন। কিন্তু বর্তমানে তিনি ওই বায়নাপত্র অস্বীকার করছেন এবং তাকে ভাড়াটিয়া আখ্যা দিয়ে উচ্ছেদের উদ্দেশ্যে আদালতে মামলা করেছেন। পাশাপাশি বিভিন্নভাবে ভয়ভীতি দেখানো হচ্ছে বলে অভিযোগ করেন কোহিনুর বেগম।
ঘটনার পরিপ্রেক্ষিতে তিনি ২০২৫ সালের ১ মে থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন বলে জানান। এরপর থেকে ওয়াজেদ আলী খান ডাবলু ও তার পরিবারের সদস্যরা তাকে নানাভাবে ক্ষতি করার চেষ্টা করছে বলেও অভিযোগ করেন তিনি।
সংবাদ সম্মেলনে আরও অভিযোগ করা হয়, ২০২৪ সালের ৩ এপ্রিল ডাবলু তার বাড়ির বিদ্যুৎ মিটার থেকে সংযোগ বিচ্ছিন্ন করেন এবং দখলে থাকা জমির সবজি ও গাছগাছালি নষ্ট করে দেন। এছাড়া তার বাড়িতে গিয়ে দুই দফা মারধরের ঘটনায় তিনি আহত হন বলেও দাবি করেন।
কোহিনুর বেগম বলেন, ওয়াজেদ আলী খান ডাবলু কেশবপুর উপজেলা বিএনপির প্রচার ও প্রকাশনা সম্পাদক হওয়ায় দলের প্রভাব খাটিয়ে এসব অন্যায় ও নির্যাতন চালিয়ে যাচ্ছেন। এ কারণে তিনি যশোর জেলা ও কেশবপুর উপজেলা বিএনপির নেতৃবৃন্দের কাছে ওয়াজেদ আলী খান ডাবলুর বহিষ্কারের জোর দাবি জানান। একই সঙ্গে তার নিরাপত্তা নিশ্চিত করা ও বায়নাকৃত জমির দলিল সম্পন্ন করার জন্য প্রশাসনের হস্তক্ষেপ কামনা করে তিনি সংবাদ সম্মেলনের মাধ্যমে দৃষ্টি আকর্ষণ করেন।
বিজ্ঞাপন
সর্বোচ্চ পঠিত - অপরাধ ও শৃঙ্খলা
- নারী এল ক্লাসিকোতে বার্সার তাণ্ডব, ৭ গোলে বিধ্বস্ত রিয়াল
- বিজেপিতে যোগ দিলেন কোয়েল মল্লিক, রাজ্যসভায়ও হলেন প্রার্থী
- ১০ বছরের সম্পর্কের ইতি, আলাদা হচ্ছেন প্রীতম-শেহতাজ
- সীমিত আয়ের মানুষের জন্য মানসম্মত বাসস্থান নিশ্চিতের অঙ্গীকার প্রধানমন্ত্রীর
- মেসির বিদায়ী ম্যাচে ‘পাঁচটা মনুমেন্টালও ভরে যেত’: স্কালোনি
- গাজার ধ্বংসযজ্ঞের ছবি প্রকাশ, জরুরি সহায়তা চাইলেন অ্যাঞ্জেলিনা জোলি
- আকাশেই গতিপথ বদলাতে পারে এআই ক্ষেপণাস্ত্র, পরীক্ষা উত্তর কোরিয়ার
- ২০৩০ সালের মধ্যে বিশ্বের শীর্ষ ৩০ অর্থনীতিতে বাংলাদেশ: ইইউ রাষ্ট্রদূত
- মাল্টার কেজি ৫২০ টাকা কেন, ব্যবসায়ীদের কাছে ব্যাখ্যা চাইলেন বাণিজ্যমন্ত্রী
- প্রথম দিনেই ৯৫ কোটি, বক্স অফিসে রেকর্ড গড়ল ‘দৃশ্যম ৩’
- মাছ, মুরগি ও ডিমের বাজারে স্বস্তি নেই, বেকায়দায় নিম্নবিত্তরা
- নিম্নস্তরের সিগারেটের দাম আবার বাড়ল, ১০ শলাকা এখন ৬৫ টাকা
- গানে বাজিমাত BUP-এর, সাউথইস্ট Cultural Fest 3.0-তে প্রথম রানারআপ
- প্রেম, অভিমান আর ‘আকাশের ঠিকানায় চিঠি’: রুদ্র–তসলিমার অজানা গল্প
- বাংলাদেশ দলে কাটছাঁট, আসিয়ান কাপের স্কোয়াড থেকে বাদ ৬ ফুটবলার
- র্যাব বিলুপ্ত, যাত্রা শুরু এসআরবির; বদলাবে পোশাক-লোগো-যানবাহনের রং
- মক্কা প্রতিরক্ষা চুক্তিতে ইরানকে অন্তর্ভুক্তির প্রস্তাব রাশিয়ার
- জামানত ছাড়াই ২০ লাখ টাকা পর্যন্ত দেবে বাংলাদেশ ব্যাংক, পাবেন যেসব তরুণ উদ্যোক্তা
- ‘জিন্নাহর বাবা মাছ বিক্রি করতেন, তিনি ছিলেন হিন্দু’: ফজলুর রহমানের দাবি, ইতিহাস কী বলে
- মেসির রেকর্ড ছুঁলেন রাফিনিয়া, ৭ গোলের রাতে ইতিহাস গড়ল বার্সেলোনা




