নবজাতক চুরির দায়ে গৃহবধূর ১৪ বছরের কারাদণ্ড!


প্রকাশিত: ০৩:৪৮ ২২ অক্টোবর ২০২৫
সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জের সলঙ্গা থানার হাটিকুমরুল সাখাওয়াত এইচ মেমোরিয়াল হাসপাতাল থেকে নবজাতক চুরির ঘটনায় আলপনা খাতুন (৩১) নামে এক গৃহবধূকে ১৪ বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। পাশাপাশি তাকে ৫০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও দুই মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।
আজ মঙ্গলবার (২২ অক্টোবর) নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-২ এর বিচারক বেগম সালমা খাতুন এ রায় ঘোষণা করেন।
দণ্ডপ্রাপ্ত আলপনা খাতুন কামারখন্দ উপজেলার চরদোগাছী গ্রামের সাদ্দাম হোসেনের স্ত্রী। মামলায় অভিযোগ প্রমাণিত না হওয়ায় অপর চার আসামি—ছায়রন বেওয়া, মিনা খাতুন, মায়া খাতুন ও রবিউল ইসলামকে বেকসুর খালাস দেওয়া হয়।
আদালতের সরকারি কৌঁসুলি (পিপি) মাসুদুর রহমান মাসুদ জানান, ২০২১ সালের ২৬ ফেব্রুয়ারি তাড়াশ উপজেলার নওগাঁ গ্রামের মাজেদ আলীর স্ত্রী সবিতা খাতুন প্রসব বেদনা নিয়ে হাটিকুমরুল গোলচত্বর এলাকার সাখাওয়াত মেমোরিয়াল হাসপাতালে ভর্তি হন। পরদিন ২৭ ফেব্রুয়ারি সকালে সিজারিয়ান অপারেশনের মাধ্যমে তিনি এক পুত্র সন্তানের জন্ম দেন।
কিন্তু ওই দিন বিকেলেই এক চাঞ্চল্যকর ঘটনায় আলপনা খাতুন শিশুটিকে হাসপাতাল থেকে চুরি করে নিয়ে যান। বিষয়টি টের পেয়ে হাসপাতাল কর্তৃপক্ষ দ্রুত পুলিশকে খবর দেয়।
সলঙ্গা থানা পুলিশ খবর পেয়ে তাৎক্ষণিকভাবে অভিযান শুরু করে। ওই রাতেই আলোকদিয়া গ্রামের সোলাইমান হোসেনের বাড়ি থেকে চুরি যাওয়া নবজাতকটিকে উদ্ধার করতে সক্ষম হয় পুলিশ। একই সঙ্গে আলপনা খাতুনসহ আরও চারজনকে গ্রেফতার করা হয়।
পরে শিশুটির পিতা মাজেদ আলী বাদী হয়ে সলঙ্গা থানায় মামলা দায়ের করেন। দীর্ঘ তদন্ত ও সাক্ষ্যগ্রহণ শেষে আদালত আজ রায় ঘোষণা করে আলপনা খাতুনকে দোষী সাব্যস্ত করেন।
রায়ের পর আদালত চত্বরে উপস্থিত স্থানীয়রা বলেন, “এ ধরনের অপরাধের শাস্তি সমাজে দৃষ্টান্ত স্থাপন করবে। অন্য কেউ যেন এমন ঘৃণ্য অপরাধে জড়িত না হয়।”
পিপি মাসুদুর রহমান মাসুদ আরও বলেন, “আমরা আদালতের রায়ে সন্তুষ্ট। এ রায়ের মাধ্যমে ন্যায়বিচার প্রতিষ্ঠিত হয়েছে।”
বিজ্ঞাপন
সর্বোচ্চ পঠিত - অপরাধ ও শৃঙ্খলা
- সালাহউদ্দিনের সম্পদের উৎস নিয়ে প্রশ্ন হাসনাতের, চাইলেন স্বচ্ছ হিসাব
- ভারত-ব্রাজিল ঐতিহাসিক লড়াই আজ, খেলা দেখবেন যেভাবে
- তাইজে হুথিদের লক্ষ্য করে ৭১ হামলার দাবি ইয়েমেনি বাহিনীর
- রূপপুরে যাচ্ছে ইউরেনিয়ামের চালান, নিরাপত্তায় সেনাবাহিনী
- মদিনায় ড্রোন হামলার নিন্দায় ওআইসি, সংহতি জানাল আরব দেশগুলো
- রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের জ্বালানি আজ পৌঁছাচ্ছে বাংলাদেশে
- তৃণমূল থেকে মন্ত্রিসভা মীর শাহে আলমের রাজনৈতিক সংগ্রাম ও উত্থানের উপাখ্যান
- শুটিংয়ে দুর্ঘটনায় আহত অমিতাভ বচ্চন, কেবিসি মঞ্চে ঘটে গেল বিপত্তি
- সম্মানসূচক ডক্টরেট ডিগ্রি পাচ্ছেন আর্জেন্টাইন কিংবদন্তি লিওনেল মেসি
- আসামে রেলস্টেশন থেকে বাংলাদেশি সন্দেহে ৯ নাগরিক আটক
- মাছ, মুরগি ও ডিমের বাজারে স্বস্তি নেই, বেকায়দায় নিম্নবিত্তরা
- নিম্নস্তরের সিগারেটের দাম আবার বাড়ল, ১০ শলাকা এখন ৬৫ টাকা
- প্রধানমন্ত্রীকে গালিগালাজের অভিযোগে গ্রেপ্তার সিফাতকে ছেড়ে দেওয়ার আহ্বান জামায়াত আমিরের
- গানে বাজিমাত BUP-এর, সাউথইস্ট Cultural Fest 3.0-তে প্রথম রানারআপ
- প্রেম, অভিমান আর ‘আকাশের ঠিকানায় চিঠি’: রুদ্র–তসলিমার অজানা গল্প
- দিলারা জামানের বাড়ি দখলের খবর ছড়াল, আসল ঘটনা জানালেন অভিনেত্রী
- নাসীরুদ্দীন পাটোয়ারীর পরিকল্পিত ব্যক্তি আক্রমণের শিকার মির্জা আব্বাস: রাশেদ খাঁন
- বাংলাদেশ দলে কাটছাঁট, আসিয়ান কাপের স্কোয়াড থেকে বাদ ৬ ফুটবলার
- আর্জেন্টিনার জার্সিতে আবারও দেখা যেতে পারে মেসিকে, হতে পারে বিদায়ী ম্যাচ
- মেসির পর অবসরে আরেক বিশ্বকাপজয়ী ফুটবলার




