মিরপুরে অভিনব কায়দায় চলেছে চাঁদাবাজি ও প্রতারণা, উদ্ধার ৫৭ লাখ টাকা


প্রকাশিত: ০১:১৪ ১০ অক্টোবর ২০২৪
রাজধানীর মিরপুরে অভিনব কায়দায় চাঁদাবাজি ও প্রতারণার মাধ্যমে টাকা লুটের অভিযোগে ৬ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশের(ডিএমপি) মিরপুর বিভাগ।
গ্রেপ্তার হওয়া অভিযুক্তরা হলেন, মহসিন মুন্সি, মাজাহারুল ইসলাম, রেজাউল করিম, তৈয়ব, হুমায়ুন কবির ও নূর মোহাম্মদ ওরফে নতু। তাদের হেফাজত থেকে ৫৭ লাখ ৫০ হাজার টাকাসহ ১টি সিম্বল সদৃশ গ্যাস লাইট ও একটি লোহার সিন্দুক জব্দ করা হয়।
বৃহস্পতিবার সকালে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান মিরপুর বিভাগের উপ-পুলিশ কমিশনার মো. মাকছুদের রহমান।

তিনি বলেন, ধানমন্ডির বাসিন্দা হারুনুর রশিদ ভূঞা (৬০) নাফকো ডেভেলপার কোম্পানি লিমিটেডের নামে একটি রিয়েলস্টেট কোম্পানির কাছে ধানমন্ডির রোড ৪/এ নির্মাণাধীন ১০তলা বিশিষ্ট ভবনের ২য়, ৩য় ও ৮ম ফ্লোর ক্রয়ের জন্য ৩ কোটি ৭৫ লাখ টাকা মূল্যে ৩০ লাখ টাকা বায়নানামা দলিল মূলে ক্রয়ের জন্য বায়না করেন। পরবর্তীতে বিভিন্ন সময়ে ১ কোটি ২৩ লাখ টাকা প্রদান করেন।
পরবর্তীতে নাফকো ডেভেলপার কোম্পানির ডিএমডি ও এমডি মোবাইল ফোনে ভুক্তভোগীকে জানায়, ৮ অক্টোবর সন্ধ্যার পরে মিরপুরের বাসা নং-৯/২, ব্লক-বি, সেকশন-৬, রোড নং-৫ এ তার অফিসে রেজিস্ট্রেশন করে দেবে এবং রেজিস্ট্রেশনের জন্য বকেয়া টাকা নিয়ে আসতে। তখন বাদী ডিএমডি ফয়সাল শেখকে বকেয়া টাকা পে-অর্ডারের মাধ্যমে দিতে চাইলে তিনি তাকে নগদ টাকা নিয়ে আসার জন্য অনুরোধ করেন।
এমডি ও ডিএমডির অনুরোধের পরিপ্রেক্ষিতে ওইদিন সন্ধ্যায় ভুক্তভোগী তার পরিবারের সদস্যসহ নগদ ৭২ লাখ টাকা ৮০ হাজার টাকা দুটি ব্যাগে করে নিয়ে নাফকো ডেভেলপার কোম্পানির অফিসে যান। তারা প্রতিষ্ঠানের ডিএমডি ফয়সাল শেখের অফিসে বসে কথা বলার সময় হঠাৎ অজ্ঞাতনামা ২০-২৫ জন যুবক মাস্ক পরে পিস্তল সদৃশ বস্তু দিয়ে গুলি করার ভয় দেখিয়ে ভুক্তভোগীকে মারধর করে ৩২ লাখ ৮০ হাজার টাকা কেড়ে নিয়ে পাশের রুমে আটকে রাখে।
পরবর্তীতে অজ্ঞাত ব্যক্তিরা কারপার্কিংয়ে বাকি টাকা নিয়ে অপেক্ষায় থাকা ভুক্তভোগীর স্ত্রী, ছেলে, মেয়ে ও ড্রাইভারকে মারধর করে তাদের কাছে থাকা আরও ৪০ লাখ টাকা কেড়ে নেয়।
এছাড়া ভুক্তভোগীর স্ত্রীর গলায় থাকা ১ ভরি ওজনের স্বর্ণের চেইন পরিবারের সদস্যদের ব্যবহৃত ৫টি মোবাইল ফোন কেড়ে নেয়। পরে ভুক্তভোগীর স্ত্রী, ছেলে, মেয়ে ও ড্রাইভারকে ডিএমডি ফয়সাল শেখের অফিস কক্ষের পাশের রুমে আটকে রেখে বাইরে থেকে তালাবদ্ধ করে চলে যায়। তাদের চিৎকারে অজ্ঞাত এক ব্যক্তি দরজা খুলে দিলে তারা রুম থেকে বের হয়। তাদের চিৎকারে পার্শ্ববর্তী লোকজন ছুটে আসে এবং মিরপুর থানায় বিষয়টি জানালে থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাদের উদ্ধার করে।
পরবর্তীতে রাজধানীর বিভন্ন জায়গায় অভিযান পরিচালনা করে অপরাধীদের গ্রেপ্তার করে ও তাদের কাছ থেকে নগদ ৫৭ লাখ ৫০ হাজার টাকা ও অন্যান্য আলামত উদ্ধার করে।
ডিসি মাকছুদের রহমান বলেন, গ্রেপ্তার আসামিদের জিজ্ঞাসাবাদে জানা গেছে, এর সঙ্গে রিয়েলস্টেট কোম্পানির এমডিও জড়িত রয়েছেন। তারা এর আগেও এ ধরনের কাজ করেছে। এর সঙ্গে জড়িত অন্যান্যদের গ্রেপ্তার ও বাকি টাকা উদ্ধারে আমাদের অভিযান অব্যাহত রয়েছে।
বিজ্ঞাপন
সর্বোচ্চ পঠিত - অপরাধ ও শৃঙ্খলা
- রুহুল কবীর রিজভী কে? শিক্ষা, রাজনৈতিক জীবন ও বর্তমান দায়িত্ব
- সন্তানের অসুস্থতায় পরীমনির মাদক মামলার শুনানি পেছাল
- সংসারের স্বার্থে পড়াশোনা ছেড়েছিলেন, ৫৪ বছরে জিপিএ-৪.৩৫ পেয়ে এসএসসি পাস
- দেশে আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরি ২ লাখ ৩৫ হাজার ১৪৬ টাকা
- জামায়াত বেশি আসন পাওয়ায় রংপুর উন্নয়নবঞ্চিত: শফিকুর রহমান
- সৌরভ গাঙ্গুলি ও স্ত্রী ডোনাকে প্রাণনাশের হুমকি
- কলম্বিয়ায় শক্তিশালী ভূমিকম্পে নিহত ১৩২, জরুরি অবস্থা জারি
- সৌদিতে অগ্নিকাণ্ডে নিহত ১৬ বাংলাদেশির পরিবার পাবে বিশেষ অনুদান
- দাখিলে ২২৬ প্রতিষ্ঠানের কোনো শিক্ষার্থী পাস করেনি
- শ্রীপুরের সমাজসেবক ইসমাইল হোসেনের ১২তম মৃত্যুবার্ষিকী ১২ আগস্ট
- সুপারকম্পিউটারের পূর্বাভাসে বিশ্বকাপ জয়ের নিকটে ফ্রান্স
- ভাষাসংগ্রামীর কন্যা থেকে স্বতন্ত্র সংসদ সদস্য: ব্যারিস্টার রুমিন ফারহানার জীবনী
- তেঁতুলিয়ায় পাটের বাম্পার ফলন, ন্যায্য দাম পেয়ে হাসছেন কৃষক
- নবম পে-স্কেলের সুপারিশ চূড়ান্তে আজ সচিব কমিটির বৈঠক
- জুনের তাপপ্রবাহে ইউরোপে ১০ হাজারের বেশি অতিরিক্ত মৃত্যু
- সাদিক কায়েম কি জামায়াতে ইসলামীতে যোগ দিয়েছেন? গুঞ্জনের বিষয়ে যা জানাল দল
- নরসিংদীতে শিশুর পা মুচড়ে দেওয়ার ঘটনায় মামলা, স্বাস্থ্য পরীক্ষার জন্য হাসপাতালে পাঠানো হচ্ছে
- ম্যারাডোনা থেকে মেসি: ৪০ বছরের ব্যবধানে ইংল্যান্ডের বিপক্ষে একই ২-১ জয়ের ইতিহাস
- অনার্স পর্যন্ত মেয়েদের বিনামূল্যে শিক্ষা, মেধাবীদের জন্য স্কলারশিপের ঘোষণা প্রধানমন্ত্রীর
- অবশেষে বিয়ে নিয়ে মুখ খুললেন দীঘি !




