ভাবীকে হত্যার দায়ে দেবরের যাবজ্জীবন কারাদন্ড

কুড়িগ্রামের চিলমারী উপজেলার থানাহাট ইউনিয়নের পুটিমারী মন্ডলপাড়া এলাকার হোসনে আরা (২৭)কে দেবর মিজানুর রহমান লিটন পরিকল্পিত ভাবে হত্যা এবং হত্যার আলামত বিনস্ট করে। হত্যা মামলা দায়ের কররার ৮ বছর পর বুধবার বিকালে কুড়িগ্রাম অতিরিক্ত দায়রা জজ মো: আব্দুস সালাম আসামী মিজানুর রহমান লিটন (২৬) কে ভাবীকে হত্যার অভিযোগে যাবজ্জীবন কারাদন্ড এবং এক লাখ টাকা জরিমানা অনাদায়ে এব বছরের সশ্রম কারাদন্ড প্রদান করেন।একই আদেশে হত্যার পর হত্যার আলামত বিনস্ট করার অপরাধে দুই বছরের সশ্রম কারাদন্ড এবং ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো এক মাসের সশ্রম কারাদন্ড প্রদান করেন। আসামী পলাতক থাকায় আসামীর অনুপস্থিতিতে এ রায় ঘোষণা করা হয়।
মামলার এজাহার সূত্রে সংশ্লিস্ট আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর নাজমুল হোসেন জানান, বিগত ০২/০৫/২০১৬সালে সকালে চিলমারী উপজেলার রমনা মডেল ইউনিয়নের ব্রম্মপুত্র নদের ব্যাঙমারার চরে জনৈক বিজয় বাবুর পতিত জমিতে অজ্ঞাতনামা মহিলার লাশ দেখতে পেয়ে গ্রাম পুলিশ দুলু মিয়া চিলমারী থানা পুলিশকে খবর দেয়। পুলিশ লাশ উদ্ধার করে আসামী অজ্ঞাত দেখিয়ে একটি হত্যা মামলা দায়ের করেন। মামলা নং জিআর- ৩৮/১৬ (চিলমারী)। পরবর্তীতে পুলিশ ব্যাপক অনুসন্ধান করে এ হত্যার মুল পরিকল্পনাকারী মিজানুর রহমান লিটনকে সনাক্ত করেন। সে চিলমারীর পুটিমারী হাটিথানা মন্ডলপাড়া এলাকার ইয়াকুব আলী মন্ডলের পুত্র। তার বড় ভাই রতন মন্ডলের স্ত্রী হোসনে আরার সাথে পরোকিয়া এবং টাকা লেনদেনকে কেন্দ্র করে বিরোধের সৃষ্টি হয়। এরই জের ধরে ঘটনারদিন ভাবী হোসনে আরাকে কেীশলে নৌকায় করে ব্যাঙমারা চরে নিয়ে গিয়ে গলাটিপে এবং ওড়না পেচিয়ে শ্বাসরোধ করে হত্যা করে। এ সময় হত্যার আলামত বিনস্ট করে লাশ ফেলেরেখে পালিয়ে যায়। পরে পুলিশের তদন্তে আসামী সণাক্ত করা হয় এবং হত্যা রহস্য উদঘাটন হয়।
দীর্ঘ তদন্ত শেষে পুলিশ আসামি মোঃ মিজানুর রহমান লিটন এর বিরুদ্ধে তার ভাবী হোসনে আরা কে হত্যা এবং হত্যার আলামত ধ্বংসের অভিযোগে চার্জশীট দাখিল করেন। চার্জশীট আসলে মামলাটি বিচারের জন্য জজ আদালতে বদলী হয়। এখানে মামলাটি দায়রা মামলা নং ৪৭/১৮ তে রুপার্তরিত হয়ে বিচার শুরু হয়।
বিজ্ঞ জেলা ও দায়রা জজ আদালত আসামির বিরুদ্ধে অভিযোগ আমলে নিয়ে মামলাটি অতিরিক্ত দায়রা জজ আদালতে প্রেরণ করেন। অতিরিক্ত দায়রা জজ আদালত রাষ্ট্রপক্ষ উপস্থিত ১৮ জন সাক্ষীর জবানবন্দি ও জেরা লিপিবদ্ধ করে যুক্তিতর্ক শ্রবণঅন্তে বুধবার রায়ের জন্য দিন ধার্য করেন। প্রকাশ্য আদালতে রায় ঘোষনায় অতিরিক্ত দায়রা জজ মোঃ আব্দুস সালাম আসামির বিরুদ্ধে হত্যার দায়ে আসামিকে যথাক্রমে যাবজ্জীবন কারাদণ্ড ও ১,০০,০০০/-(একলক্ষ) টাকা জরিমানা অনাদায়ে ০১ বৎসরের সশ্রম কারাদণ্ড এবং হত্যায় সাক্ষ্য প্রমাণ বিনষ্টের দায়ে ০২ বছরের সশ্রম কারাদণ্ড এবং ১০,০০০/-(দশ হাজার) টাকা জরিমানা অনাদায়ে আরো ০১ মাসের সশ্রম কারাদণ্ড প্রদান করেন। আসামীর অনুপস্থিতিতে এ রায় ঘোষণা করা হয়।
রাষ্ট্রপক্ষে মামলা পরিচালনা করেন বিজ্ঞ অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর মোঃ নাজমুল ইসলাম এবং আসামিপক্ষে স্টেট ডিফেন্স এডভোকেট জনাব এটিএম এরশাদুল হক চৌধুরী।
বিজ্ঞাপন
সর্বোচ্চ পঠিত - অপরাধ ও শৃঙ্খলা
- আশুলিয়ায় আওয়ামী লীগের আতাল এখন বিএনপি নেতা
- দুই ভাই-বোন চেয়ারম্যান, বাড়ছে দুই প্রাইভেট ব্যাংকের খেলাপি ঋণ
- মিরপুরে সংঘর্ষের ঘটনায় সবাইকে শান্ত থাকার আহ্বান জামায়াত আমিরের
- ঘরে বসেই বিনামূল্যে উপভোগ করুন পপ কুইন শাকিরার লাইভ কনসার্ট
- থাইল্যান্ডের ব্যাংককে জরুরি অবস্থা জারি, আকস্মিক বন্যায় বিপর্যস্ত রাজধানী
- সালমান শাহের অসমাপ্ত সিনেমায় বিনা পারিশ্রমিকে কাজ করতে চেয়েছিলেন আমিন খান
- এলপিজি সংকটে ভোগান্তি, ১,৫৮৫ টাকার সিলিন্ডার বিক্রি ২,২০০ টাকায়
- রাড্ডা স্বাস্থ্যকেন্দ্র সংস্কারে ৫০ লাখ টাকা দেওয়ার ঘোষণা জামায়াতের
- বাংলাদেশ-মালয়েশিয়া ম্যাচ পরিত্যক্ত, সেমিফাইনালে প্রতিপক্ষ পাকিস্তান
- স্টারশিপ প্রথমবার কক্ষপথে, ২৬ স্যাটেলাইট স্থাপনের পর সাগরে বিস্ফোরণ
- মাছ, মুরগি ও ডিমের বাজারে স্বস্তি নেই, বেকায়দায় নিম্নবিত্তরা
- এআই জগতের প্রভাবশালী ১০০ ব্যক্তির তালিকা প্রকাশ করল টাইম
- নিম্নস্তরের সিগারেটের দাম আবার বাড়ল, ১০ শলাকা এখন ৬৫ টাকা
- ৩৫০ রানে অপরাজিত হৃদয়, বাংলাদেশের ক্রিকেটে নতুন ইতিহাস
- ইরানে ফের মার্কিন হামলা, নিহত ১৮ ও আহত ১৪২
- প্রধানমন্ত্রীকে গালিগালাজের অভিযোগে গ্রেপ্তার সিফাতকে ছেড়ে দেওয়ার আহ্বান জামায়াত আমিরের
- প্রধানমন্ত্রী তারেক রহমানের ১৯তম কারামুক্তি দিবস আজ
- প্রেম, অভিমান আর ‘আকাশের ঠিকানায় চিঠি’: রুদ্র–তসলিমার অজানা গল্প
- গানে বাজিমাত BUP-এর, সাউথইস্ট Cultural Fest 3.0-তে প্রথম রানারআপ
- বাংলাদেশ-ভারত সম্পর্ক আরও জোরদারের আশাবাদ এলজিআরডি মন্ত্রীর





