বরমী ব্রিজের অধিগ্রহণের টাকা নিয়ে হয়রানি-চাঁদাবাজির অভিযোগ, মানববন্ধন


প্রকাশিত: ০২:০৮ ১ সেপ্টেম্বর ২০২৬
গাজীপুরের শ্রীপুরে বরমী ব্রিজ ও সড়ক নির্মাণের জন্য অধিগ্রহণ করা জমির ক্ষতিপূরণের টাকা নিয়ে হয়রানি, চাঁদাবাজি ও হুমকির অভিযোগ উঠেছে। এসব অভিযোগের সুষ্ঠু তদন্ত ও দ্রুত সমাধানের দাবিতে মানববন্ধন করেছেন ভুক্তভোগী এলাকাবাসী।
মঙ্গলবার (১ সেপ্টেম্বর) সকাল ১১টার দিকে উপজেলার বরমী বাজারসংলগ্ন পাইটাল বাড়ি এলাকায় এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে নারী-পুরুষসহ কয়েক শতাধিক মানুষ অংশ নেন।
মানববন্ধনে বক্তারা বলেন, বরমী ব্রিজ ও সড়কের জন্য যেসব জমি অধিগ্রহণ করা হয়েছে, সেসব জমির প্রকৃত মালিকদের যথাযথভাবে ক্ষতিপূরণের টাকা নিশ্চিত করতে হবে। একই সঙ্গে অধিগ্রহণের টাকা পাইয়ে দেওয়ার নামে হয়রানি, অনৈতিকভাবে অর্থ দাবি ও হুমকির অভিযোগগুলো নিরপেক্ষভাবে তদন্ত করে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার দাবি জানান তারা।
ভুক্তভোগীদের অভিযোগ, অধিগ্রহণ করা জমির ক্ষতিপূরণের টাকা নিয়ে বিভিন্নভাবে হয়রানির শিকার হতে হচ্ছে। এ ঘটনায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান তারা।
তবে অভিযোগ অস্বীকার করে মোবারক হোসেন ও হৃদয় বলেন, অধিগ্রহণ করা জমিতে তাদের সম্পত্তি রয়েছে, যদিও বর্তমানে জমিগুলো তাদের দখলে নেই। তারা চাঁদাবাজি ও হয়রানির অভিযোগ অস্বীকার করে বলেন, জমির মালিকানা এবং অধিগ্রহণের ক্ষতিপূরণের টাকা আইন ও বৈধ কাগজপত্রের ভিত্তিতেই নির্ধারণ করা উচিত।
এদিকে মানববন্ধনে অংশ নেওয়া ভুক্তভোগীরা পুরো বিষয়টি নিরপেক্ষভাবে তদন্ত করে প্রকৃত জমির মালিকদের অধিগ্রহণের টাকা নিশ্চিত করার পাশাপাশি দ্রুত সমস্যার সমাধানের দাবি জানিয়েছেন।
বিজ্ঞাপন
সর্বোচ্চ পঠিত - দেশজুড়ে
- কাজের সুযোগ দিতে শারীরিক সম্পর্কের প্রস্তাব, বিস্ফোরক অভিযোগ অভিনেত্রী নীতি টেলরের
- বাংলাদেশের বিপক্ষে ব্যাটিংয়ে চোট, মাঠ ছাড়লেন হাশমতউল্লাহ
- ক্ষুদ্র উদ্যোক্তাদের জন্য বিশেষ ঋণ সুবিধা, সুযোগ দিচ্ছে বাংলাদেশ ব্যাংক
- ভারতের আন্দোলনের পেছনে বাংলাদেশের সংশ্লিষ্টতার অভিযোগ দিলীপ ঘোষের
- দেশে ফেরা প্রবাসীদের প্রশিক্ষণ ও পুনর্বাসনে কাজ করছে সরকার: নুর
- কেজিতে ৩ টাকা পর্যন্ত বাড়ল চালের দাম, ডিম-মুরগির বাজারেও স্বস্তি নেই
- মুম্বাইয়ে আটক হওয়ার পর শরীরে আঘাতের চিহ্ন দেখালেন আমির খানের ভাতিজি
- রবীন্দ্রনাথের গ্রাফিতিতে চুনকালি, জামায়াত নেতার উপদেষ্টার বিরুদ্ধে রাশেদ খাঁনের অভিযোগ
- ভবিষ্যৎ ফুটবলের ১০ তারকা বেছে নিলেন মেসি, তালিকায় কারা?
- দিল্লিতে ফের বিক্ষোভের প্রস্তুতি, পুলিশকে ২৪ ঘণ্টার সময় দিল ককরোচ জনতা পার্টি
- রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের জ্বালানি আজ পৌঁছাচ্ছে বাংলাদেশে
- পাঠাওয়ের ১ কোটি ৯০ লাখ ব্যবহারকারীর তথ্য ফাঁসের দাবি, চাওয়া হয়েছে ৪ লাখ ডলার
- শেষ ম্যাচে গোল-অ্যাসিস্ট, সতীর্থদের ভালোবাসায় বিদায় মেসির
- জাতীয় দলের শিবির ছাড়ায় ৬ মাসের নিষেধাজ্ঞার ঝুঁকিতে রোনালদো
- মেসির বিদায়ে রোনালদোর আবেগঘন বার্তা, জানালেন ‘পূর্ণ শ্রদ্ধা’
- ৮ মাস পর চালু, দুই দিনের মাথায় ফের বন্ধ যমুনা সার কারখানা
- অসংখ্য ডিসেম্বর আসবে-যাবে, শেখ হাসিনা দেশে ফিরবেন না: রাশেদ খাঁন
- সাভারের বনগাঁওয়ে তিন দিনব্যাপী মশক নিধন কার্যক্রম শুরু
- নিম্নস্তরের সিগারেটের দাম আবার বাড়ল, ১০ শলাকা এখন ৬৫ টাকা
- প্রেম, অভিমান আর ‘আকাশের ঠিকানায় চিঠি’: রুদ্র–তসলিমার অজানা গল্প




