শ্রীপুরের সমাজসেবক ইসমাইল হোসেনের ১২তম মৃত্যুবার্ষিকী ১২ আগস্ট


প্রকাশিত: ০৩:৩৬ ১০ আগস্ট ২০২৬
গাজীপুরের শ্রীপুরের বিশিষ্ট সমাজসেবক মো. ইসমাইল হোসেনের ১২তম মৃত্যুবার্ষিকী আগামী ১২ আগস্ট। এ উপলক্ষে ইসমাইল হোসেন ফাউন্ডেশন ও মরহুমের পরিবারের উদ্যোগে দিনব্যাপী বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়েছে।
কর্মসূচির অংশ হিসেবে বুধবার সকাল ৯টায় শ্রীপুরের টেপিরবাড়ী গ্রামে মরহুমের কবর জিয়ারত, ফাতেহা পাঠ ও বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে। সকাল ১০টা থেকে কোরআনখানি এবং বাদ জোহর মরহুমের পরিবারের পক্ষ থেকে দুপুরের খাবারের আয়োজন করা হয়েছে।
এ ছাড়া বাদ আসর টেপিরবাড়ী পশ্চিমপাড়ায় মরহুম কাছম আলীর বাড়ি জামে মসজিদে ইসমাইল হোসেনের স্মরণে আলোচনা সভা, মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে।
মরহুমের পরিবারের পক্ষ থেকেও অনুরূপ কর্মসূচি গ্রহণ করা হয়েছে। ইসমাইল হোসেনের রুহের মাগফিরাত কামনায় আত্মীয়-স্বজন, বন্ধু-বান্ধব ও শুভাকাঙ্ক্ষীদের কাছে দোয়া চেয়েছে তাঁর পরিবার।
উল্লেখ্য, বিশিষ্ট সাহিত্যিক, কলাম লেখক, সমাজসেবক ও সংগঠক লায়ন মো. গনি মিয়া বাবুলের পিতা মো. ইসমাইল হোসেন ২০১৪ সালের ১২ আগস্ট ৯২ বছর বয়সে বার্ধক্যজনিত কারণে ইন্তেকাল করেন।
ইসমাইল হোসেন ফাউন্ডেশনের মহাসচিব মো. আব্দুর রাজ্জাক এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানিয়েছেন।
বিজ্ঞাপন
সর্বোচ্চ পঠিত - দেশজুড়ে
- মাল্টার কেজি ৫২০ টাকা কেন, ব্যবসায়ীদের কাছে ব্যাখ্যা চাইলেন বাণিজ্যমন্ত্রী
- প্রথম দিনেই ৯৫ কোটি, বক্স অফিসে রেকর্ড গড়ল ‘দৃশ্যম ৩’
- সালাহউদ্দিনের সম্পদের উৎস নিয়ে প্রশ্ন হাসনাতের, চাইলেন স্বচ্ছ হিসাব
- ভারত-ব্রাজিল ঐতিহাসিক লড়াই আজ, খেলা দেখবেন যেভাবে
- তাইজে হুথিদের লক্ষ্য করে ৭১ হামলার দাবি ইয়েমেনি বাহিনীর
- রূপপুরে যাচ্ছে ইউরেনিয়ামের চালান, নিরাপত্তায় সেনাবাহিনী
- মদিনায় ড্রোন হামলার নিন্দায় ওআইসি, সংহতি জানাল আরব দেশগুলো
- রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের জ্বালানি আজ পৌঁছাচ্ছে বাংলাদেশে
- তৃণমূল থেকে মন্ত্রিসভা মীর শাহে আলমের রাজনৈতিক সংগ্রাম ও উত্থানের উপাখ্যান
- শুটিংয়ে দুর্ঘটনায় আহত অমিতাভ বচ্চন, কেবিসি মঞ্চে ঘটে গেল বিপত্তি
- মাছ, মুরগি ও ডিমের বাজারে স্বস্তি নেই, বেকায়দায় নিম্নবিত্তরা
- নিম্নস্তরের সিগারেটের দাম আবার বাড়ল, ১০ শলাকা এখন ৬৫ টাকা
- গানে বাজিমাত BUP-এর, সাউথইস্ট Cultural Fest 3.0-তে প্রথম রানারআপ
- প্রধানমন্ত্রীকে গালিগালাজের অভিযোগে গ্রেপ্তার সিফাতকে ছেড়ে দেওয়ার আহ্বান জামায়াত আমিরের
- প্রেম, অভিমান আর ‘আকাশের ঠিকানায় চিঠি’: রুদ্র–তসলিমার অজানা গল্প
- দিলারা জামানের বাড়ি দখলের খবর ছড়াল, আসল ঘটনা জানালেন অভিনেত্রী
- নাসীরুদ্দীন পাটোয়ারীর পরিকল্পিত ব্যক্তি আক্রমণের শিকার মির্জা আব্বাস: রাশেদ খাঁন
- আর্জেন্টিনার জার্সিতে আবারও দেখা যেতে পারে মেসিকে, হতে পারে বিদায়ী ম্যাচ
- বাংলাদেশ দলে কাটছাঁট, আসিয়ান কাপের স্কোয়াড থেকে বাদ ৬ ফুটবলার
- মেসির পর অবসরে আরেক বিশ্বকাপজয়ী ফুটবলার




