দুর্গাপুরে শিশুদের মুখে হাসি: ২৮৩ শিশুর মাঝে উপহার সামগ্রী বিতরণ


প্রকাশিত: ০৫:৫১ ২৩ ডিসেম্বর ২০২৫
নেত্রকোনার দুর্গাপুরে সুবিধাবঞ্চিত শিশুদের মুখে হাসি ফোটাতে ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছে মধ্য ও দক্ষিণ বাংলাদেশ শিশু উন্নয়ন প্রকল্প (বিডি–০৪২২)। প্রকল্পের আয়োজনে উপজেলার বিভিন্ন এলাকার ২৮৩ জন শিশুর মাঝে উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে। সোমবার (২২ ডিসেম্বর) দুপুরে দুর্গাপুর উপজেলার বারোমরি কম্প্যাশন মিলনায়তনে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের উপস্থিতিতে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়।
উপহার বিতরণ উপলক্ষে আয়োজিত আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও শিশুদের অংশগ্রহণে পুরো মিলনায়তনটি উৎসবমুখর হয়ে ওঠে। শিশুদের প্রাণবন্ত উপস্থিতি ও আনন্দঘন পরিবেশে অনুষ্ঠানটি যেন একটি ছোটখাটো উৎসবে রূপ নেয়।
আলোচনা সভায় এলসিসি কমিটির সভাপতি পাস্টার কম্প কুমার ম্রং এর সভাপতিত্বে এবং শিক্ষক কৃপাঞ্জলী চাম্ভুগং এর সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন মধ্য ও দক্ষিণ বাংলাদেশ শিশু উন্নয়ন প্রকল্পের ব্যবস্থাপক এলিসন ঘাগ্র। প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার আফরোজা আফসানা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য দেন প্রেসক্লাব সভাপতি তোবারক হোসেন খোকন, একাডেমিক সুপারভাইজার মুহাম্মদ নাসির উদ্দীন, পাস্টার মিহির চন্দ্র কুবিসহ আরও অনেকে।
বক্তারা তাদের বক্তব্যে বলেন, শিশুদের মানসিক বিকাশ নিশ্চিত করা এবং সুবিধাবঞ্চিত শিশুদের জীবনে আনন্দ ভাগ করে নেওয়াই এই উদ্যোগের মূল লক্ষ্য। এ ধরনের আয়োজন শিশুদের আত্মবিশ্বাস বাড়ায় এবং তাদের সুপ্ত প্রতিভা বিকাশে সহায়ক ভূমিকা রাখে।
আলোচনা সভা শেষে উৎসবের অংশ হিসেবে উপস্থিত ২৮৩ জন শিশুর মাঝে শীতবস্ত্রসহ উপহার সামগ্রী বিতরণ করা হয়। উপহার পেয়ে শিশুদের উচ্ছ্বাস ও আনন্দ উপস্থিত সবার মন ছুঁয়ে যায়।
অনুষ্ঠানের শেষ পর্বে শিশুরা তাদের প্রতিভা ও সাংস্কৃতিক ঐতিহ্য তুলে ধরে গান ও নাচ পরিবেশন করে। শিশুদের প্রাণবন্ত পরিবেশনা অনুষ্ঠানে বাড়তি আনন্দ যোগ করে এবং পুরো আয়োজনটি স্মরণীয় করে তোলে।
বিজ্ঞাপন
সর্বোচ্চ পঠিত - দেশজুড়ে
- মেসির বিদায়ী ম্যাচে ‘পাঁচটা মনুমেন্টালও ভরে যেত’: স্কালোনি
- গাজার ধ্বংসযজ্ঞের ছবি প্রকাশ, জরুরি সহায়তা চাইলেন অ্যাঞ্জেলিনা জোলি
- আকাশেই গতিপথ বদলাতে পারে এআই ক্ষেপণাস্ত্র, পরীক্ষা উত্তর কোরিয়ার
- ২০৩০ সালের মধ্যে বিশ্বের শীর্ষ ৩০ অর্থনীতিতে বাংলাদেশ: ইইউ রাষ্ট্রদূত
- মাল্টার কেজি ৫২০ টাকা কেন, ব্যবসায়ীদের কাছে ব্যাখ্যা চাইলেন বাণিজ্যমন্ত্রী
- প্রথম দিনেই ৯৫ কোটি, বক্স অফিসে রেকর্ড গড়ল ‘দৃশ্যম ৩’
- সালাহউদ্দিনের সম্পদের উৎস নিয়ে প্রশ্ন হাসনাতের, চাইলেন স্বচ্ছ হিসাব
- ভারত-ব্রাজিল ঐতিহাসিক লড়াই আজ, খেলা দেখবেন যেভাবে
- তাইজে হুথিদের লক্ষ্য করে ৭১ হামলার দাবি ইয়েমেনি বাহিনীর
- রূপপুরে যাচ্ছে ইউরেনিয়ামের চালান, নিরাপত্তায় সেনাবাহিনী
- মাছ, মুরগি ও ডিমের বাজারে স্বস্তি নেই, বেকায়দায় নিম্নবিত্তরা
- নিম্নস্তরের সিগারেটের দাম আবার বাড়ল, ১০ শলাকা এখন ৬৫ টাকা
- প্রধানমন্ত্রীকে গালিগালাজের অভিযোগে গ্রেপ্তার সিফাতকে ছেড়ে দেওয়ার আহ্বান জামায়াত আমিরের
- গানে বাজিমাত BUP-এর, সাউথইস্ট Cultural Fest 3.0-তে প্রথম রানারআপ
- দিলারা জামানের বাড়ি দখলের খবর ছড়াল, আসল ঘটনা জানালেন অভিনেত্রী
- প্রেম, অভিমান আর ‘আকাশের ঠিকানায় চিঠি’: রুদ্র–তসলিমার অজানা গল্প
- বাংলাদেশ দলে কাটছাঁট, আসিয়ান কাপের স্কোয়াড থেকে বাদ ৬ ফুটবলার
- মেসির পর অবসরে আরেক বিশ্বকাপজয়ী ফুটবলার
- র্যাব বিলুপ্ত, যাত্রা শুরু এসআরবির; বদলাবে পোশাক-লোগো-যানবাহনের রং
- মক্কা প্রতিরক্ষা চুক্তিতে ইরানকে অন্তর্ভুক্তির প্রস্তাব রাশিয়ার




