চাঁদপুরে কবরস্থানে জীবিত শিশু উদ্ধার!


প্রকাশিত: ০৬:২৮ ১৪ সেপ্টেম্বর ২০২৫
চাঁদপুর শহরের তালতলা পৌরসভা কবরস্থানে রোববার (১৪ সেপ্টেম্বর) এক অবিশ্বাস্য ঘটনার সাক্ষী হন স্থানীয়রা। এক অজ্ঞাতপরিচয় ব্যক্তি ছোট্ট একটি কার্টনে সাদা কাপড় মোড়ানো শিশুকে মৃত হিসেবে দাফনের জন্য কবরস্থানে নিয়ে আসেন। কবরস্থানের কেয়ারটেকার ফারুক মিয়া জানিয়েছেন, তিনি প্রতিদিনের মতো কবরস্থানে অবস্থান করছিলেন, তখনই ওই ব্যক্তি কার্টনটি তার হাতে ধরিয়ে দেন এবং বলেন, "এটি মৃত শিশুর লাশ, জানাজা শেষে দাফন করুন।"
কিছু টাকা নিয়ে দেওয়া হলেও, যখন ফারুক মিয়া কার্টনের ভেতর খোলার চেষ্টা করেন, তখনই ওই ব্যক্তি দৌড়ে পালিয়ে যায়। দোখার পর দেখা যায়, শিশুটি জীবিত। ফারুক মিয়ার ডাকচিৎকারে আশপাশের মানুষরা ছুটে আসেন।
ঘটনার খবর দ্রুত ছড়িয়ে পড়লে, ঘটনাস্থলে ভিড় জমে শত শত মানুষ। স্থানীয়দের সহায়তায় শিশুটিকে তৎক্ষণাৎ ফেমাস স্পেশাল হাসপাতাল অ্যান্ড ট্রমা সেন্টারে নিয়ে যাওয়া হয়। হাসপাতালের শিশু বিভাগের চিকিৎসক জানিয়েছেন, শিশুটির ওজন মাত্র ৮০০ গ্রাম এবং প্রথমে শ্বাসকষ্টে ভুগছিল। তবে বর্তমানে শিশুটি আশপাশের পর্যবেক্ষণে ভালো আছে এবং বিশেষায়িত ওয়ার্ডে অক্সিজেনসহ পর্যাপ্ত চিকিৎসা দেওয়া হচ্ছে।
হাসপাতালের ব্যবস্থাপক মজিবুর রহমান বলেন, শিশুটি পুরোপুরি সুস্থ না হওয়া পর্যন্ত এখানে রাখা হবে।
এদিকে, শিশুটি বাঁচার খবর ছড়িয়ে পড়ার পর বেশ কয়েকজন নারী দত্তক নেওয়ার আগ্রহ প্রকাশ করেছেন। তবে এখন পর্যন্ত শিশুটিকে কে কোথা থেকে নিয়ে এসে কবরস্থানে এনেছে বা তার বাবা-মায়ের কোনো হদিস পাওয়া যায়নি।
স্থানীয়রা এই ঘটনাকে অবিশ্বাস্য ও চাঞ্চল্যকর হিসেবে উল্লেখ করছেন। শিশু জীবিত উদ্ধার হওয়ায় আশপাশের মানুষদের মধ্যে আনন্দ ও কৌতূহল একসঙ্গে দেখা দিয়েছে।
বিজ্ঞাপন
সর্বোচ্চ পঠিত - দেশজুড়ে
- সাভারের বনগাঁওয়ে তিন দিনব্যাপী মশক নিধন কার্যক্রম শুরু
- অসংখ্য ডিসেম্বর আসবে-যাবে, শেখ হাসিনা দেশে ফিরবেন না: রাশেদ খাঁন
- জাতীয় দলের শিবির ছাড়ায় ৬ মাসের নিষেধাজ্ঞার ঝুঁকিতে রোনালদো
- রিয়াদ বিমানবন্দরে তৃতীয় দফা হামলার দাবি হুথিদের, ক্ষতিগ্রস্ত বিমান
- পাঠাওয়ের ১ কোটি ৯০ লাখ ব্যবহারকারীর তথ্য ফাঁসের দাবি, চাওয়া হয়েছে ৪ লাখ ডলার
- মেসির বিদায়ে রোনালদোর আবেগঘন বার্তা, জানালেন ‘পূর্ণ শ্রদ্ধা’
- ইউরোপীয় পার্লামেন্টে ট্রাম্পের নগ্ন ভাস্কর্য ‘অরেঞ্জ প্লেগ’
- ৮ মাস পর চালু, দুই দিনের মাথায় ফের বন্ধ যমুনা সার কারখানা
- রজনীকান্তের ‘জেলার ২’ থেকে বাদ ১০০ মিনিটের বেশি দৃশ্য
- শেষ ম্যাচে গোল-অ্যাসিস্ট, সতীর্থদের ভালোবাসায় বিদায় মেসির
- মাছ, মুরগি ও ডিমের বাজারে স্বস্তি নেই, বেকায়দায় নিম্নবিত্তরা
- নিম্নস্তরের সিগারেটের দাম আবার বাড়ল, ১০ শলাকা এখন ৬৫ টাকা
- প্রেম, অভিমান আর ‘আকাশের ঠিকানায় চিঠি’: রুদ্র–তসলিমার অজানা গল্প
- র্যাব বিলুপ্ত, যাত্রা শুরু এসআরবির; বদলাবে পোশাক-লোগো-যানবাহনের রং
- জামানত ছাড়াই ২০ লাখ টাকা পর্যন্ত দেবে বাংলাদেশ ব্যাংক, পাবেন যেসব তরুণ উদ্যোক্তা
- ‘জিন্নাহর বাবা মাছ বিক্রি করতেন, তিনি ছিলেন হিন্দু’: ফজলুর রহমানের দাবি, ইতিহাস কী বলে
- বাংলাদেশের কূটনীতি ও রাজনীতিতে আলোচিত নাম সাকিব আলী
- মেসির রেকর্ড ছুঁলেন রাফিনিয়া, ৭ গোলের রাতে ইতিহাস গড়ল বার্সেলোনা
- রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের জ্বালানি আজ পৌঁছাচ্ছে বাংলাদেশে
- বিদেশি শিক্ষার্থীদের জন্য বড় ধাক্কা, পরিবার আনার সুযোগ সীমিত করছে অস্ট্রেলিয়া




