টানা ৪ দিন ছুটি শেষে আজ খুলেছে বেনাপোল স্থল বন্দর

মনির হোসেন, বেনাপোল প্রতিনিধি:- টানা ৪ দিন ছুটি শেষে আজ সোমবার (১৪ অক্টোবর) খুলেছে বেনাপোল স্থল বন্দর । এর আগে দুর্গাপূজা উপলক্ষে বৃহস্পতিবার (১০ অক্টোবর) নির্বাহী আদেশে ছুটি ঘোষণা করেছিল সরকার। দুর্গাপূজার ছুটি একদিন বাড়ানো এবং সঙ্গে দুদিন সাপ্তাহিক ছুটি থাকার কারণে টানা ৪ দিনের এই ছুটির সুযোগ তৈরি হয়।
অন্যান্য বছর শুধু বিজয়া দশমীর দিন সরকারি ছুটি থাকলেও এবার নির্বাহী আদেশে সপ্তমীর দিন অর্থাৎ গত বৃহস্পতিবারও সরকারি ছুটি ঘোষণা করে অন্তর্বর্তী সরকার। এতে শুক্র ও শনিবারসহ মোট চার দিনের ছুটি ভোগ করলেন চাকরিজীবীরা।

বেনাপোল বন্দরের উপ পরিচালক (ট্রাফিক) রাশেদুল সজিব নাজির বলেন, আজ ১৪ অক্টোবর সকাল থেকে দু‘দেশের মধ্যে পুনরায় আমদানি-রপ্তানি চালু। ওপারের কাস্টমস কর্তৃপক্ষ ও সিএন্ডএফ এজেন্টরা আমাদের জানিয়ে দিয়েছেন। আমদানি-রপ্তানি স্বাভাবিক বন্দরে লোড-আনলোড ও কাস্টমসে কাজ চলছে।
বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশন পুলিশের পরিদর্শক (তদন্ত) ওমর ফারুক মজুমদার জানান, পুজার ছুটির কারনে বেনাপোল-পেট্রাপোল বন্দর দিয়ে পণ্য পরিবহন বন্ধ ছিল। আজ সোমবার সকাল থেকে বন্দরের কাজকর্ম স্বাভাবিক চলছে । ভারতের সাথে পাসপোর্টযাত্রী চলাচল স্বাভাবিক থাকবে। ভারত থেকে আগত বা বাংলাদেশ থেকে ভারতগামী পাসপোর্টযাত্রীগন স্বাভাবিক নিয়মে যাতায়াত করতে পারছেন।
বেনাপোল কাস্টম হাউজে চেকপোস্ট কার্গো শাখার মোঃমাসুদুর রহমান (সুপার) তিনি জানান, দুর্গাপূজা উপলক্ষে গত বৃহস্পতিবার ১০ অক্টোবর থেকে ১৩অক্টোবর ৪দিন ছুটি। বেনাপোল-পেট্রাপোল বন্দরে পণ্য আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ ছিল। আজ সোমবার ১৪ অক্টোবর পুনরায় আমদানি রপ্তানি চালু।
বেনাপোল সিএন্ডএফ এজেন্ট স্টাফ এসোসিয়েশনের সাধারন সম্পাদক সাজেদুর রহমান বলেন, I আজ থেকে বেনাপোল -পেট্রাপোল বন্দর দিয়ে আমদানি-রপ্তানি বাণিজ্য চালু ।
বিজ্ঞাপন
সর্বোচ্চ পঠিত - দেশজুড়ে
- অসুস্থ রিফাত চৌধুরীর চিকিৎসায় আর্থিক সহায়তা দিলেন জায়েদ খান
- রোনালদোর সুযোগ নষ্টের রাতে ফেলিক্সের গোলে জিতল পর্তুগাল
- জাতিসংঘে ভাষণের কয়েক ঘণ্টার মধ্যেই নিউইয়র্ক ছাড়লেন নেতানিয়াহু
- জাতিসংঘে ‘ইউনিভার্সাল কার্ড’ চালুর পরিকল্পনা জানালেন তারেক রহমান
- ইসলামী ব্যাংকে বিজ্ঞপ্তি ও পরীক্ষা ছাড়া ৮৫৪২ নিয়োগ: বাংলাদেশ ব্যাংকের প্রতিবেদন
- হাবিব ওয়াহিদ: ‘কৃষ্ণ’ থেকে বাংলা গানে এক নতুন শব্দের যাত্রা
- পূজা দাদলানীর ওড়না দিয়ে মুখ মুছলেন শাহরুখ, ভিডিও ঘিরে আলোচনা
- শ্রীলঙ্কাকে ৫–১ গোলে হারিয়ে এশিয়ান গেমস হকিতে বাংলাদেশের প্রথম জয়
- অস্ট্রেলিয়ার মেডিকেয়ার পোর্টালে ওপেনএআই এজেন্টের অননুমোদিত প্রবেশ: আলবানিজ
- জুবাইদা রহমানের বক্তব্য জাতিসংঘের নারী নেতৃত্ব প্ল্যাটফর্মে
- মক্কা প্যাক্টে যোগদান বাংলাদেশের নিজস্ব বিষয়: জামায়াত আমির
- অকালে হারানো বাংলা চলচ্চিত্রের চিরসবুজ মহানায়ক সালমান শাহ
- এআই জগতের প্রভাবশালী ১০০ ব্যক্তির তালিকা প্রকাশ করল টাইম
- দিল্লিতে আওয়ামী লীগ–সংশ্লিষ্টদের সেমিনারের অনুমতি দেয়নি পুলিশ
- নেপালে আবারও বড় বন্যার শঙ্কা, কাটেনি উজানের জলপ্রবাহের বাধা
- ঢালিউডের মিষ্টি মেয়ে শাবনূর যার অভিনয়ে মুগ্ধ এক প্রজন্ম
- ব্যাংকক নয়, যৌন পর্যটনের নতুন কেন্দ্র হয়ে উঠছে টোকিও
- ৩৫০ রানে অপরাজিত হৃদয়, বাংলাদেশের ক্রিকেটে নতুন ইতিহাস
- ইরানে ফের মার্কিন হামলা, নিহত ১৮ ও আহত ১৪২
- ঢালিউডের কিং শাকিব খানের ব্লকবাস্টার সিনেমা থেকে বিয়ে-বিতর্ক



