ভাঙ্গুড়ায় বিএনপির ওপর আ.লীগের হামলা; আহত ২৫, আটক ৪

স্থানীয় একটি ক্লাব দখলকে কেন্দ্র করে পাবনার ভাঙ্গুড়ায় আওয়ামী লীগ কর্মী সমর্থকদের হামলায় বিএনপির অন্তত ২৫ জন কর্মী সমর্থক আহত হয়েছে।
এর মধ্যে তিনজনের অবস্থা আশংকাজনক হওয়ায় দুইজনকে পাবনা জেনারেল হাসপাতালে এবং অপরজনকে ঢাকায় পাঠানো হয়েছে। বাকীদের ভাঙ্গুড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

শনিবার (১২ অক্টোবর) সন্ধ্যায় উপজেলার খানমরিচ ইউনিয়নের পুকুরপাড় গ্রামে এ ঘটান ঘটে। এ ঘটনায় সেনাবাহিনী ও পুলিশ চারজনকে আটক করেছে। তবে আটককৃতদের রাজনৈতিক পরিচয় নিশ্চিত করতে পারেনি পুলিশ।
পুলিশ ও স্থানীয়দের সাথে কথা বলে জানা গেছে, উপজেলার পুকুরপাড় গ্রামের শতাধিক সদস্য বিশিষ্ট "উদয় সংঘ" নামে একটি সামাজিক সংগঠন (ক্লাব) রয়েছে। ক্লাবটি দীর্ঘদিন ধরে স্থানীয় বিএনপি কর্মী সালাম ফকির, শামসুল ইসলাস ও হেলাল উদ্দিনের নিয়ন্ত্রণে ছিলো। সম্প্রতি খানমরিচ ইউনিয়ন আওয়ামী লীগের উপদেষ্টা ফয়জুল ইসলাম, সানোয়ার হোসেন, আহম্মদ আলী, ও রওশন আলী বিএনপির কর্মী সমর্থক সালাম ফকিরের কাছ থেকে জোরপূর্বক ক্লাবের চাবি নিয়ে নেন।
ক্লাবের নিয়ন্ত্রণ নিয়েও ক্ষান্ত হননি তারা। বিএনপির নেতাকর্মীদের শায়েস্তা করতে শনিবার সন্ধ্যায় তারা প্রায় শতাধিক আওয়ামী লীগ নেতাকর্মী সংগঠিত হয়ে অতর্কিত দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সালাম ফকিরসহ তার লোকজনের উপর হামলা চালায়। এতে অন্তত ২৫ জন বিএনপি কর্মী সমর্থক মারাত্মক আহত হন। পরে তাদের ভাঙ্গুড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন ব্যক্তিদের মধ্যে কয়েকজনের নাম জানা গেছে। তারা হলেন, পুকুরপাড় গ্রামের বাসিন্দা ও বিএনপি কর্মী আবুল কালাম, আকরাম হোসেন, সাদ্দাম হোসেন, আবুল কালাম-২, গাজীউর রহমান, আব্দুল জব্বার, ঈমন আলী, আব্দুল মমিন, ছাব্বির হোসেন, শাহিন হোসেন, হেলাল উদ্দিন, আবু তালেব, আলো প্রমানিক। এছাড়া গুরুতর আহত নিরজাব আলী, সাহাদত হোসেন, ছানোয়ার হোসেনকে পাবনায় এবং আব্দুল মালেক নামের একজনকে ঢাকায় স্থানান্তর করা হয়েছে।
খবর পেয়ে পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা ঘটনাস্থল পরিদর্শণ এবং জড়িত সন্দেহে ৪ জনকে আটক করে। তবে তাদের নাম পরিচয় জানায়নি পুলিশ।
ঘটনায় স্থানীয় আওয়ামী লীগ নেতাকর্মীরা এলাকা ছেড়ে পলাতক থাকায় তাদের কারো বক্তব্য পাওয়া যায়নি।
ভাঙ্গুড়া উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক নুর মুজাহিদ স্বপন বলেন, 'বিষয়টি শুনেছি, কিন্তু এখনও বিস্তারিত কিছু জানি না। আমার এলাকার অন্য একটা বিষয় নিয়ে আমি ব্যস্ত আছি। পরে ঘটনা বিস্তারিত জেনে আপনাকে জানাবো।'
এ বিষয়ে ভাঙ্গুড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম বলেন, ’ক্লাবের চাবি নিয়ে বিরোধের জেরে হামলার ঘটনাটি ঘটে। এ ঘটনায় হামলাকারীদের মধ্যে চারজনকে আটক করে জিজ্ঞাসাবাদ চলছে। পরে বিস্তারিত জানানো যাবে।’
ভাঙ্গুড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা নাজমুন নাহার বলেন, ‘আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সুচিকিৎসা নিশ্চিত করা হচ্ছে। এছাড়া গুরুতর আহতদের উন্নত চিকিৎসার জন্য পাবনা ও ঢাকায় পাঠানো হয়েছে। পরবর্তীতে বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেয়া হবে।’
বিজ্ঞাপন
সর্বোচ্চ পঠিত - দেশজুড়ে
- ইসলামী ব্যাংকে এস আলম-সংশ্লিষ্ট ৮১.৯২ শতাংশ শেয়ার ফ্রিজের নির্দেশ হাইকোর্টের
- দিলারা জামানের বাড়ি দখলের খবর ছড়াল, আসল ঘটনা জানালেন অভিনেত্রী
- প্রধানমন্ত্রীকে গালিগালাজের অভিযোগে গ্রেপ্তার সিফাতকে ছেড়ে দেওয়ার আহ্বান জামায়াত আমিরের
- মেসির পর অবসরে আরেক বিশ্বকাপজয়ী ফুটবলার
- শূকরের কিডনি নিয়ে ৯ মাস বেঁচে থাকার রেকর্ড
- চট্টগ্রাম অভিমুখী ১১ দলীয় ঐক্যের ‘লং মার্চ’ শুরু
- গানের যুবরাজ আসিফ আকবরের সংগীতজীবন, সাফল্য ও রাজনৈতিক বিতর্কের গল্প
- একাত্তরে মুসলিম লীগ করায় শান্তি কমিটিতে ছিলেন আসিফ আকবরের বাবা
- পোলাওর চালের দাম দ্বিগুণ, রপ্তানি নাকি কৃত্রিম সংকট?
- নাসীরুদ্দীন পাটোয়ারীর পরিকল্পিত ব্যক্তি আক্রমণের শিকার মির্জা আব্বাস: রাশেদ খাঁন
- বিপিএল এ বছর নাও হতে পারে: তামিম ইকবাল
- নাসিরুদ্দিন শাহকে ‘শিয়াল’ বলে কঙ্গনা রানাওয়াতের কটাক্ষ
- রুহুল কবীর রিজভী কে? শিক্ষা, রাজনৈতিক জীবন ও বর্তমান দায়িত্ব
- রাজ্জাক দেওয়ান স্মরণে গাইবেন বগা তালেবসহ ১৫ শিল্পী
- প্রতিপক্ষের বাড়িতে অস্ত্র রেখে পুলিশকে ফোন, নিজেই ফাঁসলেন যুবক
- কলম্বিয়ায় শক্তিশালী ভূমিকম্পে নিহত ১৩২, জরুরি অবস্থা জারি
- মক্কা প্যাক্টে যোগদান বাংলাদেশের নিজস্ব বিষয়: জামায়াত আমির
- গণভোটের রায় প্রতিষ্ঠিত হলে অলি আহমেদ রাষ্ট্রপতি হতেন: জামায়াত
- শীর্ষ মাদক কারবারিদের তালিকা হচ্ছে, কঠোর ব্যবস্থা নেওয়া হবে: স্বরাষ্ট্রমন্ত্রী
- রোনালদো এখন আর্জেন্টিনার জামাই!




