লিচু বাগান থেকে যুবকের মরদেহ উদ্ধার

পাবনার ঈশ্বরদীতে লিচু বাগান থেকে নয়ন হোসেন (২৮) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। পুলিশের ধারণা, তাকে ধারালো অস্ত্র দিয়ে হত্যা করা হয়েছে।

বৃহস্পতিবার (১০ অক্টোবর) সকালে উপজেলার সলিমপুর ইউনিয়নের বড়ইচারা গ্রামের একটি লিচু বাগান থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
নিহত নয়ন উপজেলার সলিমপুর ইউনিয়নের বড়ইচারা গ্রামের কাঠ ব্যবসায়ী নজরুল ইসলামের ছেলে এবং পেশায় ইলেকট্রিক্যাল মেকানিক ছিলেন।

নিহতের স্বজনরা জানান, জয়নগর শিমুলতলা বাজারে তার টিভি /ফ্যান মেরামতের একটি দোকান রয়েছে। প্রতিদিন রাত ৯-১০ টার মধ্যে তিনি দোকান বন্ধ করে বাড়িতে ফিরতেন। বুধবার রাত ১২টা পর্যন্ত বাড়িতে না ফেরায় এবং নয়নের ব্যবহৃত মুঠোফোন বন্ধ থাকায় তার পরিবারের লোকজন শিমুলতলা বাজার ও এর আশপাশে খোঁজাখুঁজি করতে থাকে। সকালে পাশের একটি লিচু বাগানে লাশ পড়ে থাকার খবরে পরিবারের সদস্যরা সেখানে গিয়ে নিহত নয়নের লাশ সনাক্ত করেন। পরে স্থানীয়রা পুলিশের খবর দিলে পুলিশ গিয়ে ঘটনাস্থল থেকে নিহতের লাশ উদ্ধার করে।
ঈশ্বরদী সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার বিপ্লব কুমার গোস্বামী জানান, নিহত নয়নের মুখমন্ডল ও গলায় ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে। পুলিশের প্রাথমিক ধারণা, চাকু দিয়ে খুঁচিয়ে এবংশ্বাসরোধ করে তাকে হত্যা করা হয়েছে। নিহতের লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য পাবনা জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। মামলার প্রস্তুতি চলছে।
বিজ্ঞাপন
সর্বোচ্চ পঠিত - দেশজুড়ে
- ইসলামী ব্যাংকে এস আলম-সংশ্লিষ্ট ৮১.৯২ শতাংশ শেয়ার ফ্রিজের নির্দেশ হাইকোর্টের
- দিলারা জামানের বাড়ি দখলের খবর ছড়াল, আসল ঘটনা জানালেন অভিনেত্রী
- প্রধানমন্ত্রীকে গালিগালাজের অভিযোগে গ্রেপ্তার সিফাতকে ছেড়ে দেওয়ার আহ্বান জামায়াত আমিরের
- মেসির পর অবসরে আরেক বিশ্বকাপজয়ী ফুটবলার
- শূকরের কিডনি নিয়ে ৯ মাস বেঁচে থাকার রেকর্ড
- চট্টগ্রাম অভিমুখী ১১ দলীয় ঐক্যের ‘লং মার্চ’ শুরু
- গানের যুবরাজ আসিফ আকবরের সংগীতজীবন, সাফল্য ও রাজনৈতিক বিতর্কের গল্প
- একাত্তরে মুসলিম লীগ করায় শান্তি কমিটিতে ছিলেন আসিফ আকবরের বাবা
- পোলাওর চালের দাম দ্বিগুণ, রপ্তানি নাকি কৃত্রিম সংকট?
- নাসীরুদ্দীন পাটোয়ারীর পরিকল্পিত ব্যক্তি আক্রমণের শিকার মির্জা আব্বাস: রাশেদ খাঁন
- বিপিএল এ বছর নাও হতে পারে: তামিম ইকবাল
- নাসিরুদ্দিন শাহকে ‘শিয়াল’ বলে কঙ্গনা রানাওয়াতের কটাক্ষ
- রুহুল কবীর রিজভী কে? শিক্ষা, রাজনৈতিক জীবন ও বর্তমান দায়িত্ব
- রাজ্জাক দেওয়ান স্মরণে গাইবেন বগা তালেবসহ ১৫ শিল্পী
- প্রতিপক্ষের বাড়িতে অস্ত্র রেখে পুলিশকে ফোন, নিজেই ফাঁসলেন যুবক
- কলম্বিয়ায় শক্তিশালী ভূমিকম্পে নিহত ১৩২, জরুরি অবস্থা জারি
- মক্কা প্যাক্টে যোগদান বাংলাদেশের নিজস্ব বিষয়: জামায়াত আমির
- গণভোটের রায় প্রতিষ্ঠিত হলে অলি আহমেদ রাষ্ট্রপতি হতেন: জামায়াত
- শীর্ষ মাদক কারবারিদের তালিকা হচ্ছে, কঠোর ব্যবস্থা নেওয়া হবে: স্বরাষ্ট্রমন্ত্রী
- রোনালদো এখন আর্জেন্টিনার জামাই!




