বৈষম্য বিরোধী আন্দোলনে শহীদদের পরিবার ও আহতদের পাশে পাবিপ্রবি উপাচার্য

বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে শহীদদের পরিবার এবং আহতদের পরিবারের সাথে সাক্ষাত ও তাদের খোঁজখবর নিয়েছেন পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এসএম আব্দুল আওয়াল।
মঙ্গলবার (১ অক্টোবর) সকাল সাড়ে ১১টা থেকে সন্ধ্যা পর্যন্ত সারাদিন পাবনায় শহীদ ও আহতদের পরিবারের সাথে বাড়িতে গিয়ে তাদের সাথে কথা বলেন এবং খোঁজখবর নেন। এ সময় তাদের পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করেন।

প্রথমে তিনি শহীদ জাহিদুল ইসলামের বাড়িতে যান, তার পরিবারের সাথে কথা বলেন এবং বিভিন্ন বিষয়ে খোঁজখবর নেন। তার পরিবারকে শান্তনা ও সমবেদনা জানান। এ সময় উপাচার্য আবেগপ্রবণ হয়ে পড়েন। তাদের যেকোনো প্রয়োজনে উপাচার্যের সাথে যোগাযোগ এবং কোনোকিছু করার বিষয়ে তাদের পাশে থাকবেন বলে আশ্বস্ত করেন। পরে তিনি গোরস্তানে গিয়ে জাহিদুলের কবর জিয়ারত করেন। জাহিদুল পাবনা পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থী ছিলেন। তার বাড়ি পাবনার ভাঁড়ারা ইউনিয়নে।
এরপর উপাচার্য শহীদ জাহাঙ্গীর হোসেনের বাড়িতে যান এবং তার পরিবারের খোঁজ খবর নেন। পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান। তার পরিবারের জন্য ভবিষ্যতে ভালোকিছু করবেন বলে আশ্বস্ত করেন। জাহাঙ্গীর একজন ট্রাক চালক। তার বাড়ি ভাঁড়ারা ইউনিয়নে। তিনি সিরাজগঞ্জের উল্লাপাড়ায় নিহত হন। পরে উপাচার্য গোরস্তানে গিয়ে জাহাঙ্গীরের কবর জিয়ারত করেন।
সেখান থেকে উপাচার্য অধ্যাপক ড. এসএস আব্দুল আওয়াল বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে আহত আরাফাতের বাড়িতে যান এবং তার চিকিৎসার খোঁজখবর নেন। তার আন্দোলনে যোগ দেওয়া নিয়ে দীর্ঘক্ষণ কথা বলেন। আরাফাত একজন ইন্টেরিয়র ডিজাইনার। ছাত্র আন্দোলনে বন্ধুদের সাথে গিয়ে ঢাকার গুলশানের নতুন বাজারে তিনি গুলিবিদ্ধ হন। তার বয়স ২০ বছর।
পরবর্তীতে উপাচার্য বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে শহীদ মাহাবুব হাসান নিলয় (১৩) এর বাড়িতে যান এবং তার পরিবারের সাথে কথা বলেন। তার পরিবারের প্রতি সমবেদনা ও শান্তনা প্রকাশ করেন। নিলয়ের বাড়ি পাবনার বেতেপাড়া, হাজির হাট এলাকায়। নিলয় সিদ্দিক মেমোরিয়ালের শিক্ষার্থী ছিলেন। পরে উপাচার্য আরিফপুর গোরস্থানে নিলয়ের কবর জিয়ারত করেন।
এ সময় উপাচার্যের সাথে বিশ্ববিদ্যালয়ের নতুন প্রক্টর অধ্যাপক ড. কামরুজ্জামান খান, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সমন্বয়ক মনজুরুল ইসলাম ও রোজিনা খাতুন উপস্থিত ছিলেন।
বিজ্ঞাপন
সর্বোচ্চ পঠিত - দেশজুড়ে
- আদালতে এসে জামিন পেলেন তানজিন তিশা
- গণভোটের রায় প্রতিষ্ঠিত হলে অলি আহমেদ রাষ্ট্রপতি হতেন: জামায়াত
- অস্ট্রেলিয়াকে ১৯৮ রানে গুটিয়ে দিল বাংলাদেশ, হাসানের ৬ উইকেট
- মার্কিন ক্ষেপণাস্ত্র পেলেই রাশিয়ায় হামলা চালাবেন জেলেনস্কি
- বিএনপি মহাসচিব ও স্থায়ী কমিটির পদ থেকে পদত্যাগ করেছেন মির্জা ফখরুল
- চাঁদাবাজি মামলায় চট্টগ্রামের শীর্ষ ‘সন্ত্রাসী’ ডেভিড ইমন পাঁচ দিনের রিমান্ডে
- নাসিরুদ্দিন শাহকে ‘শিয়াল’ বলে কঙ্গনা রানাওয়াতের কটাক্ষ
- দেশীয় এভিয়ান ইনফ্লুয়েঞ্জা ও গোটপক্সের ভ্যাকসিন যাচ্ছে খামারি পর্যায়ে
- ‘আমার সহধর্মিণী আমার জীবনের সর্বশ্রেষ্ঠ প্রাপ্তি’: মির্জা ফখরুল
- রোনালদো এখন আর্জেন্টিনার জামাই!
- নরসিংদীতে শিশুর পা মুচড়ে দেওয়ার ঘটনায় মামলা, স্বাস্থ্য পরীক্ষার জন্য হাসপাতালে পাঠানো হচ্ছে
- নবম পে-স্কেলের সুপারিশ চূড়ান্তে আজ সচিব কমিটির বৈঠক
- সাদিক কায়েম কি জামায়াতে ইসলামীতে যোগ দিয়েছেন? গুঞ্জনের বিষয়ে যা জানাল দল
- অবশেষে বিয়ে নিয়ে মুখ খুললেন দীঘি !
- ম্যারাডোনা থেকে মেসি: ৪০ বছরের ব্যবধানে ইংল্যান্ডের বিপক্ষে একই ২-১ জয়ের ইতিহাস
- অনার্স পর্যন্ত মেয়েদের বিনামূল্যে শিক্ষা, মেধাবীদের জন্য স্কলারশিপের ঘোষণা প্রধানমন্ত্রীর
- লামিনে ইয়ামালের সাফল্যের পেছনে দাদির ত্যাগের গল্প, যেভাবে বদলে গেল জীবন
- ম্যাজিক চুলায় ভাত রাঁধতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে গৃহবধূর মৃত্যু
- রাত ১.০০ টায় মুখোমুখি আর্জেনটিনা - ইংল্যান্ড
- প্রথমবারের মতো হাইড্রোজেনচালিত ট্রেন চালু করল ভারত





