চাটমোহরে ভদ্রা কালিমাতা মন্দিরের ৩টি মূর্তি ভাঙচুর

পাবনার চাটমোহর উপজেলার হান্ডিয়াল শ্রী শ্রী ভদ্রা কালীমাতা মন্দিরের ৩টি মূর্তি ভাঙচুর করেছে অজ্ঞাত দুর্বত্তরা। সোমবার (০৯ সেপ্টেম্বর) দিবাগত গভীর রাতে এই ঘটনা ঘটেছে বলে ধারণা করছেন মন্দির কর্তৃপক্ষের।
খবর পেয়ে মঙ্গলবার (১০ সেপ্টেম্বর) সকালে ঘটনাস্থল পরিদর্শন করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা রেদুয়ানুল হালিমসহ পুলিশ সদস্যরা।

জানা গেছে, সোমবার রাতে আসন্ন দূর্গা পুজা উপলক্ষে হান্ডিয়াল শ্রী শ্রী ভদ্রা কালীমাতা মন্দিরের সামনে প্যান্ডেল বানানোর কাজ করছিলেন মন্দির কমিটির লোকজন। রাত ১১টার দিকে মন্দিরের গেটে তালা দিয়ে বাড়িতে যান সবাই। মঙ্গলবার সকালে বন্দনা রানী নামের একজন নারী মন্দির পূজা দিতে গেলে মন্দিরের ভেতরের মহাদেবসহ তিনটি মূর্তি ভাঙচুর করা দেখে চিৎকার দিয়ে উঠলে স্থানীয়রা এসে পুলিশে খবর দেয়।
খবর পেয় ঘটনাস্থল পরিদর্শন করেন ইউএনও রেদুয়ানুল হালিম, চাটমোহর থানার ওসি সেলিম রেজা, উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি অশোক চক্রবর্তী, সাধারণ সম্পাদক প্রবীর দত্ত চৈতন্যসহ অন্যরা।
সবার ধারণা মন্দিরের গ্রীলের তালা ভাঙতে না পেরে লোহার রড বা বাটাম দিয়ে মূর্তিগুলো ভাঙা হয়েছে।

হান্ডিয়াল শ্রী শ্রী ভদ্রা কালীমাতা মন্দির কমিটির সাধারণ সম্পাদক কুটিশ্বর দেব বলেন, স্বাধীনতা যুদ্ধকালীন সময়েও এই মন্দিরসহ আমাদের এলাকায় পূজার্চনা চলেছে। আমাদের এলাকায় কখনোই মূর্তি ভাঙার ঘটনা ঘটেনি। আমরা এই ঘটনার ন্যায় বিচার না পেলে দূর্গা পুজা করা থেকে বিরত থাকবো।
উপজেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক প্রবীর দত্ত চৈতন্য বলেন, ঘটনাটি অত্যন্ত দুঃখজনক। পরিবেশ অস্থিতিশীল করতে এবং সাধারণ হিন্দুরের মনোবল ভাঙতে দুর্বৃত্তরা এমন ঘটনা ঘটিয়েছে। আমরা এর ন্যায়বিচার চাই। নইলে আগামীতে দূর্গা পুজা করা থেকে বিরত থাকার চিন্তা ভাবনা করা হবে বলেও জানান তিনি।
চাটমোহর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সেলিম রেজা জানান, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়েছিলাম। বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে। আইনগত প্রক্রিয়া চলমান বলে জানান তিনি।
এ ব্যাপারে চাটমোহর উপজেলা নির্বাহী কর্মকর্তা রেদুয়ানুল হালিম বলেন, ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। মন্দির কমিটির পক্ষ থেকে থানায় মামলা দায়ের করার কথা বলা হয়েছে। এই ঘটনার সাথে যারাই জড়িত থাকুক, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
বিজ্ঞাপন
সর্বোচ্চ পঠিত - দেশজুড়ে
- ১ পয়সাও অতিরিক্ত বাসভাড়া নিলে বাতিল হবে রুট পারমিট
- স্কুলের সামনে শটগান নিয়ে কিশোরের হামলা, আহত ১১ শিক্ষার্থী
- রিমান্ডে নতুন তথ্য দিলেন প্রথম স্ত্রী, মরিয়মের মৃত্যু মামলায় তদন্তে বাড়ছে গুরুত্ব
- প্রেম, অভিমান আর ‘আকাশের ঠিকানায় চিঠি’: রুদ্র–তসলিমার অজানা গল্প
- ডিজেলে লিটারপ্রতি প্রায় ৯০ টাকা লোকসান, জানাল বিপিসি
- ‘তুই ছাড়া...’, শুভশ্রীর পোস্টে ফের আলোচনায় দেব-শুভশ্রী
- সম্প্রচারস্বত্বে স্বার্থের দ্বন্দ্বের অভিযোগ, তদন্তে পিএসজি সভাপতি
- হরমুজে মার্কিন MQ-1 ড্রোন ভূপাতিত করার দাবি ইরানের
- জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান
- হাজারবার প্রার্থনা করেছি যেন পুরুষদেরও পিরিয়ড হয়: শ্রুতি হাসান
- মক্কা প্যাক্টে যোগদান বাংলাদেশের নিজস্ব বিষয়: জামায়াত আমির
- রাজ্জাক দেওয়ান স্মরণে গাইবেন বগা তালেবসহ ১৫ শিল্পী
- ডা. তাসনিম জারা: শিক্ষা, ক্যারিয়ার ও রাজনীতি
- অকালে হারানো বাংলা চলচ্চিত্রের চিরসবুজ মহানায়ক সালমান শাহ
- পাকিস্তানের হাসপাতালে এসি বিস্ফোরণ, ১৫ নবজাতকের মৃত্যু
- ব্রাজিলের সঙ্গে খেললেই বদলাবে না বাংলাদেশের ফুটবল, বললেন আমিনুল
- বাড়ি বাড়ি স্বাস্থ্য পরীক্ষা, ইউনিয়নে হবে ‘হেলথ হাব’: স্বাস্থ্যমন্ত্রী
- দেশজুড়ে আরও পাঁচ দিন টানা বৃষ্টির পূর্বাভাস
- এআই জগতের প্রভাবশালী ১০০ ব্যক্তির তালিকা প্রকাশ করল টাইম
- দিল্লিতে আওয়ামী লীগ–সংশ্লিষ্টদের সেমিনারের অনুমতি দেয়নি পুলিশ




