ইবিতে কলা অনুষদভুক্ত বিভাগসমূহে ক্রীড়া সামগ্রী বিতরণ


প্রকাশিত: ০৬:২১ ২০ নভেম্বর ২০২৫
ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) জেলা ক্রীড়া কর্মকর্তার উদ্যোগে কলা অনুষদভুক্ত বিভাগসমূহে ক্রীড়া সামগ্রী বিতরণ করা হয়েছে। বুধবার (১৯ নভেম্বর) দুপুর ১২ টায় বিশ্ববিদ্যালয়ের গগন হরকরায় অনুষ্ঠিত হয়।
এসময় কলা অনুষদের ডিন অধ্যাপক ড. এমতাজ হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপাচার্য অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপ-উপাচার্য অধ্যাপক ড. এম এয়াকুব আলী, ট্রেজারার অধ্যাপক ড. জাহাঙ্গীর আলম ও ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের প্রাক্তন শিক্ষার্থী ও জেলা ক্রীড়া কর্মকর্তা তানভীর হোসেন। এছাড়াও উক্ত অনুষদভুক্ত বুভাগের শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
জেলা ক্রীড়া কর্মকর্তা তানভীর হোসেন বলেন, শরীর সুস্থ রাখতে খেলাধুলার বিকল্প নেই। বর্তমানে শিক্ষার্থীরা মোবাইলে অতিরিক্ত সময় ব্যয় করায় শারীরিক ও মানসিক ক্ষতি হচ্ছে। তিনি আশা প্রকাশ করেন, আজ যে ক্রীড়া সামগ্রী দেওয়া হয়েছে তা যথাযথভাবে ব্যবহার হবে এবং অবহেলায় নষ্ট হবে না।
উপাচার্য অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ বলেন, এলামনাইদের এই উদ্যোগ প্রশংসনীয়। বিশ্ববিদ্যালয়ে ক্রীড়া চর্চা শিক্ষার্থীদের মনমানসিকতা ও শারীরিক সক্ষমতা উন্নত করে। বিভিন্ন বিভাগে দক্ষ খেলোয়াড় ভর্তি হওয়ার ফলে এখানে ক্রীড়াঙ্গন সমৃদ্ধ হয়েছে। তিনি বলেন, সঙ্গীত যেমন মনের খোরাক জোগায়, ঠিক তেমনি খেলাধুলা মন ও শরীর দু’টোকেই সুস্থ রাখে। যারা খেলাধুলায় পারদর্শী, তাদের নিয়মিত অনুশীলন চালিয়ে যেতে হবে। আজ যে ক্রীড়া সরঞ্জাম দেওয়া হয়েছে, তা শিক্ষার্থীদের আরও উৎসাহিত করবে।
উপাচার্য আরও বলেন, দেশকে সুন্দরভাবে গড়ে তুলতে পড়াশোনা ও খেলাধুলা—দুইটাই জরুরি। ক্রীড়ামনোভাব মানুষের মধ্যে নৈতিকতা গড়ে তোলে; ভুল অন্যায় থেকে দূরে রাখে। পড়াশোনার পাশাপাশি খেলাধুলায় মনোযোগী হলে শিক্ষার্থীরা কখনো খারাপ কাজে জড়াবে না।
বিজ্ঞাপন
সর্বোচ্চ পঠিত - খেলাধুলা
- তৃণমূল থেকে মন্ত্রিসভা মীর শাহে আলমের রাজনৈতিক সংগ্রাম ও উত্থানের উপাখ্যান
- শুটিংয়ে দুর্ঘটনায় আহত অমিতাভ বচ্চন, কেবিসি মঞ্চে ঘটে গেল বিপত্তি
- সম্মানসূচক ডক্টরেট ডিগ্রি পাচ্ছেন আর্জেন্টাইন কিংবদন্তি লিওনেল মেসি
- আসামে রেলস্টেশন থেকে বাংলাদেশি সন্দেহে ৯ নাগরিক আটক
- পদত্যাগপত্র জমা দিতে সংসদে সংরক্ষিত নারী আসনের এমপি ফেরদৌসী আহমেদ মিষ্টি
- আশুলিয়ায় আওয়ামী লীগের আতাল এখন বিএনপি নেতা
- দুই ভাই-বোন চেয়ারম্যান, বাড়ছে দুই প্রাইভেট ব্যাংকের খেলাপি ঋণ
- মিরপুরে সংঘর্ষের ঘটনায় সবাইকে শান্ত থাকার আহ্বান জামায়াত আমিরের
- ঘরে বসেই বিনামূল্যে উপভোগ করুন পপ কুইন শাকিরার লাইভ কনসার্ট
- থাইল্যান্ডের ব্যাংককে জরুরি অবস্থা জারি, আকস্মিক বন্যায় বিপর্যস্ত রাজধানী
- মাছ, মুরগি ও ডিমের বাজারে স্বস্তি নেই, বেকায়দায় নিম্নবিত্তরা
- নিম্নস্তরের সিগারেটের দাম আবার বাড়ল, ১০ শলাকা এখন ৬৫ টাকা
- ৩৫০ রানে অপরাজিত হৃদয়, বাংলাদেশের ক্রিকেটে নতুন ইতিহাস
- ইরানে ফের মার্কিন হামলা, নিহত ১৮ ও আহত ১৪২
- প্রধানমন্ত্রীকে গালিগালাজের অভিযোগে গ্রেপ্তার সিফাতকে ছেড়ে দেওয়ার আহ্বান জামায়াত আমিরের
- প্রধানমন্ত্রী তারেক রহমানের ১৯তম কারামুক্তি দিবস আজ
- গানে বাজিমাত BUP-এর, সাউথইস্ট Cultural Fest 3.0-তে প্রথম রানারআপ
- প্রেম, অভিমান আর ‘আকাশের ঠিকানায় চিঠি’: রুদ্র–তসলিমার অজানা গল্প
- চিত্রনায়িকা শাবানার সংগ্রাম, সাফল্য ও রুপালি পর্দা ছাড়ার গল্প
- দিলারা জামানের বাড়ি দখলের খবর ছড়াল, আসল ঘটনা জানালেন অভিনেত্রী



