ওয়েস্ট ইন্ডিজকে হারিয়ে ২-১ ব্যবধানে সিরিজ জিতল পাকিস্তান


প্রকাশিত: ১২:০০ ৪ আগস্ট ২০২৫
৩ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচ জিতে এগিয়ে গিয়েছিল পাকিস্তান, কিন্তু দ্বিতীয় ম্যাচ জিতে সিরিজে সমতা আনে ওয়েস্ট ইন্ডিজ। ফলে তৃতীয় ও শেষ ম্যাচটি পরিণত হয় অলিখিত ফাইনালে। বাংলাদেশ সময় সোমবার সকালে যুক্তরাষ্ট্রের লডারহিলে অনুষ্ঠিত সেই রোমাঞ্চকর ম্যাচে ১৩ রানের জয় তুলে নিয়ে সিরিজ নিজের করে নিয়েছে বাবর আজমের পাকিস্তান।
সেন্ট্রাল ব্রাওয়ার্ড রিজিওনাল পার্ক স্টেডিয়ামে টস জিতে প্রথমে ব্যাট করে পাকিস্তান। ওপেনার সাহিবজাদা ফারহান ও সাইম আইয়ুবের ঝড়ো জুটিতে ভর করে দলটি ৪ উইকেটে তোলে ১৮৯ রানের বড় স্কোর। ফারহান মাত্র ৫৩ বলে ৭৪ রান করেন পাঁচটি ছক্কা ও তিনটি চারে। সাইম আইয়ুবও খেলেন ৪৯ বলে ৬৬ রানের অনবদ্য ইনিংস। শেষ দিকে দ্রুত কয়েকটি উইকেট হারালেও খুশদিল শাহ ও ফাহিম আশরাফ দলকে শক্ত ভিত দেয়।
জবাবে ব্যাট করতে নেমে ওয়েস্ট ইন্ডিজ শুরুটা ভালো করলেও দ্রুত উইকেট হারিয়ে চাপের মুখে পড়ে যায়। জুয়েল অ্যান্ড্রু ২৪ রান করে বিদায় নেন হারিস রউফের বলে। অধিনায়ক শাই হোপ মাত্র ৭ রানেই ফিরলে ব্যাটিং ধাক্কা খায় ক্যারিবিয়ানরা।
আলিক আথানাজে ৬০ রানের লড়াকু ইনিংস খেললেও তাকে থামিয়ে দেন সাইম আইয়ুব। শেষ দিকে শেরফেন রাদারফোর্ড কিছুটা চেষ্টা চালালেও ৫১ রানে আউট হয়ে যান। শেষ পর্যন্ত নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেটে ১৭৬ রানে থেমে যায় ওয়েস্ট ইন্ডিজের ইনিংস।
এই জয়ের মাধ্যমে পাকিস্তান ২-১ ব্যবধানে সিরিজ জিতে নিল। বাংলাদেশ সিরিজের ব্যর্থতা কাটিয়ে উঠে তারা এবার বিদেশের মাটিতে এক দুর্দান্ত জয় উদযাপন করল। আর টানা দ্বিতীয়বারের মতো টি-টোয়েন্টি সিরিজ হেরে হতাশায় ডুবেছে ওয়েস্ট ইন্ডিজ।
বিজ্ঞাপন
সর্বোচ্চ পঠিত - খেলাধুলা
- কাজের সুযোগ দিতে শারীরিক সম্পর্কের প্রস্তাব, বিস্ফোরক অভিযোগ অভিনেত্রী নীতি টেলরের
- বাংলাদেশের বিপক্ষে ব্যাটিংয়ে চোট, মাঠ ছাড়লেন হাশমতউল্লাহ
- ক্ষুদ্র উদ্যোক্তাদের জন্য বিশেষ ঋণ সুবিধা, সুযোগ দিচ্ছে বাংলাদেশ ব্যাংক
- ভারতের আন্দোলনের পেছনে বাংলাদেশের সংশ্লিষ্টতার অভিযোগ দিলীপ ঘোষের
- দেশে ফেরা প্রবাসীদের প্রশিক্ষণ ও পুনর্বাসনে কাজ করছে সরকার: নুর
- কেজিতে ৩ টাকা পর্যন্ত বাড়ল চালের দাম, ডিম-মুরগির বাজারেও স্বস্তি নেই
- মুম্বাইয়ে আটক হওয়ার পর শরীরে আঘাতের চিহ্ন দেখালেন আমির খানের ভাতিজি
- রবীন্দ্রনাথের গ্রাফিতিতে চুনকালি, জামায়াত নেতার উপদেষ্টার বিরুদ্ধে রাশেদ খাঁনের অভিযোগ
- ভবিষ্যৎ ফুটবলের ১০ তারকা বেছে নিলেন মেসি, তালিকায় কারা?
- দিল্লিতে ফের বিক্ষোভের প্রস্তুতি, পুলিশকে ২৪ ঘণ্টার সময় দিল ককরোচ জনতা পার্টি
- রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের জ্বালানি আজ পৌঁছাচ্ছে বাংলাদেশে
- পাঠাওয়ের ১ কোটি ৯০ লাখ ব্যবহারকারীর তথ্য ফাঁসের দাবি, চাওয়া হয়েছে ৪ লাখ ডলার
- শেষ ম্যাচে গোল-অ্যাসিস্ট, সতীর্থদের ভালোবাসায় বিদায় মেসির
- জাতীয় দলের শিবির ছাড়ায় ৬ মাসের নিষেধাজ্ঞার ঝুঁকিতে রোনালদো
- মেসির বিদায়ে রোনালদোর আবেগঘন বার্তা, জানালেন ‘পূর্ণ শ্রদ্ধা’
- ৮ মাস পর চালু, দুই দিনের মাথায় ফের বন্ধ যমুনা সার কারখানা
- অসংখ্য ডিসেম্বর আসবে-যাবে, শেখ হাসিনা দেশে ফিরবেন না: রাশেদ খাঁন
- সাভারের বনগাঁওয়ে তিন দিনব্যাপী মশক নিধন কার্যক্রম শুরু
- নিম্নস্তরের সিগারেটের দাম আবার বাড়ল, ১০ শলাকা এখন ৬৫ টাকা
- প্রেম, অভিমান আর ‘আকাশের ঠিকানায় চিঠি’: রুদ্র–তসলিমার অজানা গল্প



