জুলাই আন্দোলনের প্রত্যাশা পূরণ হয়নি, বিএনপির দিকে অভিযোগ পাটওয়ারীর


প্রকাশিত: ০৩:৫২ ১৯ জুলাই ২০২৬
২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থানের পর দেশের মানুষের যে পরিবর্তনের প্রত্যাশা তৈরি হয়েছিল, তা পূরণ হয়নি বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী।
শনিবার (১৮ জুলাই) বিকেলে দিনাজপুরের ফুলবাড়ী পৌর শহরের বটতলি এলাকায় আয়োজিত এক পথসভায় বক্তব্য দিতে গিয়ে তিনি এ অভিযোগ করেন।
নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, জুলাই আন্দোলনের সময় আবু সাঈদসহ অনেকে দেশের পরিবর্তন ও নতুন ভবিষ্যতের প্রত্যাশায় জীবন দিয়েছেন। কিন্তু সেই আন্দোলনের আকাঙ্ক্ষা বাস্তবায়নের পথে বাধা তৈরি হয়েছে বলে তিনি দাবি করেন।
তিনি অভিযোগ করেন, আন্দোলনের পর দেশের সংস্কার, পরিবর্তন এবং বিভিন্ন ঘটনার বিচার নিয়ে যে প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল, সেগুলোর বাস্তবায়ন নিয়ে জনগণের মধ্যে হতাশা তৈরি হয়েছে।
এনসিপির এই নেতা বলেন, বিভিন্ন হত্যাকাণ্ডের বিচার, রাষ্ট্রীয় সংস্কার এবং একটি নতুন রাজনৈতিক পরিবেশ তৈরির প্রত্যাশা থাকলেও বর্তমান পরিস্থিতিতে মানুষ সেই পরিবর্তন দেখতে পাচ্ছে না।
তিনি আরও বলেন, এনসিপি জনগণের কাছে গিয়ে রাজনীতি করতে চায়। দুর্নীতি, চাঁদাবাজি, দখলদারিত্ব ও ব্যক্তিস্বার্থের রাজনীতির বাইরে থেকে একটি নতুন বাংলাদেশ গড়ার লক্ষ্য নিয়ে কাজ করার কথা জানান তিনি।
নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, তাঁদের লক্ষ্য হলো তরুণদের কর্মসংস্থান সৃষ্টি, নারীর নিরাপত্তা নিশ্চিত করা, ধর্মীয় সম্প্রীতি বজায় রাখা, সীমান্ত সমস্যা সমাধান, আইনশৃঙ্খলা বাহিনীর সংস্কার এবং দেশের অর্থনৈতিক উন্নয়ন।
পথসভায় এনসিপির সদস্যসচিব আখতার হোসেন, উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম, কুড়িগ্রাম-২ আসনের সংসদ সদস্য ও দলটির যুগ্ম আহ্বায়ক ডা. আতিক মুজাহিদ, ডা. আব্দুল আহাদসহ দলটির স্থানীয় নেতারা উপস্থিত ছিলেন।
বিজ্ঞাপন
সর্বোচ্চ পঠিত - রাজনীতি
- হাজারবার প্রার্থনা করেছি যেন পুরুষদেরও পিরিয়ড হয়: শ্রুতি হাসান
- ‘কোরআন-সুন্নাহ বিরোধী আইন করার মূল্য সরকারকে দিতে হবে’: শফিকুর রহমান
- পাঁচ ভেন্যুতে হবে এনসিএল ‘সেকেন্ড ইলেভেন’ চ্যাম্পিয়নশিপ
- ইরানের শর্ত না মানা পর্যন্ত হরমুজ প্রণালি বন্ধ থাকবে: গালিবাফ
- অপ্রতিম হত্যাকাণ্ডে ৪ জন গ্রেপ্তার, অপরাধ স্বীকারের কথা জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী
- ফুলবাড়ীতে ২৮ আঙুল নিয়ে কন্যাশিশুর জন্ম
- মোদির জন্মদিনে মুম্বাইয়ের ২০ স্কুল সংস্কারের উদ্যোগ আলিয়া-রণবীরের
- লং মার্চকে অযৌক্তিক বলেও সহযোগিতার আশ্বাস রাশেদ খানের
- সৌদি রাজধানী রিয়াদে বিস্ফোরণ, জারি হয়েছিল বিমান হামলার সতর্কতা
- বাংলাদেশি বংশোদ্ভূত কাভান সুলিভানে নজর রিয়াল-বার্সার
- রাজ্জাক দেওয়ান স্মরণে গাইবেন বগা তালেবসহ ১৫ শিল্পী
- মক্কা প্যাক্টে যোগদান বাংলাদেশের নিজস্ব বিষয়: জামায়াত আমির
- ডা. তাসনিম জারা: শিক্ষা, ক্যারিয়ার ও রাজনীতি
- অকালে হারানো বাংলা চলচ্চিত্রের চিরসবুজ মহানায়ক সালমান শাহ
- পাকিস্তানের হাসপাতালে এসি বিস্ফোরণ, ১৫ নবজাতকের মৃত্যু
- ব্রাজিলের সঙ্গে খেললেই বদলাবে না বাংলাদেশের ফুটবল, বললেন আমিনুল
- শরীফুলের বোলিংয়ে মুগ্ধ অস্ট্রেলিয়া অধিনায়ক
- দেশজুড়ে আরও পাঁচ দিন টানা বৃষ্টির পূর্বাভাস
- বাড়ি বাড়ি স্বাস্থ্য পরীক্ষা, ইউনিয়নে হবে ‘হেলথ হাব’: স্বাস্থ্যমন্ত্রী
- এআই জগতের প্রভাবশালী ১০০ ব্যক্তির তালিকা প্রকাশ করল টাইম




