কাউকে নতুন শেখ হাসিনা হতে দেওয়া হবে না: সারজিস আলম


প্রকাশিত: ১২:২৯ ৯ জুলাই ২০২৬
জাতীয় নাগরিক পার্টির উত্তরাঞ্চলের মুখ্য সমন্বয়কারী সারজিস আলম বলেছেন, আগামীর বাংলাদেশে আর কাউকে নতুন করে শেখ হাসিনা হতে দেওয়া হবে না। তিনি বলেন, ক্ষমতায় থাকা কোনো ব্যক্তি বা দলকে জবাবদিহির বাইরে রাখার সংস্কৃতি আর চলতে পারে না।
বুধবার বিকেলে টাঙ্গাইলের কালিহাতী উপজেলা সদরের বাসস্ট্যান্ড এলাকায় পদযাত্রা শেষে আয়োজিত পথসভায় তিনি এসব কথা বলেন।
সারজিস আলম বলেন, অতীতে একটি ধারণা তৈরি করা হয়েছিল—সবাই ভুল করতে পারে, কিন্তু শীর্ষ নেতৃত্ব সবসময় ভালো। ভবিষ্যতের বাংলাদেশে এমন রাজনৈতিক মানসিকতা চলতে দেওয়া হবে না।
প্রধানমন্ত্রী তারেক রহমানকে উদ্দেশ করে তিনি বলেন, দলের জেলা, উপজেলা ও বিভাগীয় পর্যায়ের নেতাকর্মীরা যদি চাঁদাবাজি, সিন্ডিকেট, মাদক ব্যবসা, জমি দখল বা সাধারণ মানুষের ওপর জুলুমে জড়ায়, তাহলে সেই দায় শীর্ষ নেতৃত্বকে নিতে হবে। কোনোভাবেই দায় এড়ানোর সুযোগ নেই।
জনগণের উদ্দেশে সারজিস বলেন, ভালো নেতা ও ভালো কর্মীদের পাশে থাকতে হবে। যারা চাঁদাবাজি করে না, জমি দখল করে না, ক্ষমতার অপব্যবহার করে না—তাদেরই সমর্থন দেওয়া উচিত।
তিনি আরও বলেন, ভোট হলো দেশের ভবিষ্যৎ নির্ধারণের সবচেয়ে বড় শক্তি। অন্ধভাবে কোনো দল বা প্রতীকের দাস হয়ে গেলে কাঙ্ক্ষিত পরিবর্তন সম্ভব নয়। তাই জনগণকে দলীয় আনুগত্যের চেয়ে বিবেককে গুরুত্ব দিতে হবে।
আইনশৃঙ্খলা বাহিনীর উদ্দেশে সারজিস আলম বলেন, বাংলাদেশ পুলিশসহ সব আইনশৃঙ্খলা রক্ষাকারী প্রতিষ্ঠানের গৌরব ও পেশাদারিত্ব ফিরিয়ে আনতে হবে। কোনো দল ক্ষমতায় থাকতে এসব প্রতিষ্ঠানকে ব্যবহার করার চেষ্টা করতে পারে। তবে বাহিনীর সদস্যদের বিবেক ও পেশাদারিত্ব ধরে রাখতে হবে।
পথসভায় এনসিপির যুগ্ম আহ্বায়ক ও সংসদ সদস্য আতিকুর রহমান মুজাহিদ, যুগ্ম আহ্বায়ক সরোয়ার তুষার, ঢাকা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক সাইফুল্লাহ হায়দার, টাঙ্গাইল জেলা শাখার আহ্বায়ক কামরুজ্জামান শাওন ও সদস্যসচিব মাসুদুর রহমানসহ স্থানীয় নেতারা বক্তব্য দেন।
সমাবেশে আগামী উপজেলা পরিষদ নির্বাচনে কালিহাতীতে চেয়ারম্যান পদে মেহেদী হাসানকে প্রার্থী হিসেবে পরিচয় করিয়ে দেওয়া হয়। পরে এনসিপির নেতারা টাঙ্গাইলের ভূঞাপুরে পদযাত্রা ও পথসভা করেন।
বিজ্ঞাপন
সর্বোচ্চ পঠিত - রাজনীতি
- হাজারবার প্রার্থনা করেছি যেন পুরুষদেরও পিরিয়ড হয়: শ্রুতি হাসান
- ‘কোরআন-সুন্নাহ বিরোধী আইন করার মূল্য সরকারকে দিতে হবে’: শফিকুর রহমান
- পাঁচ ভেন্যুতে হবে এনসিএল ‘সেকেন্ড ইলেভেন’ চ্যাম্পিয়নশিপ
- ইরানের শর্ত না মানা পর্যন্ত হরমুজ প্রণালি বন্ধ থাকবে: গালিবাফ
- অপ্রতিম হত্যাকাণ্ডে ৪ জন গ্রেপ্তার, অপরাধ স্বীকারের কথা জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী
- ফুলবাড়ীতে ২৮ আঙুল নিয়ে কন্যাশিশুর জন্ম
- মোদির জন্মদিনে মুম্বাইয়ের ২০ স্কুল সংস্কারের উদ্যোগ আলিয়া-রণবীরের
- লং মার্চকে অযৌক্তিক বলেও সহযোগিতার আশ্বাস রাশেদ খানের
- সৌদি রাজধানী রিয়াদে বিস্ফোরণ, জারি হয়েছিল বিমান হামলার সতর্কতা
- বাংলাদেশি বংশোদ্ভূত কাভান সুলিভানে নজর রিয়াল-বার্সার
- রাজ্জাক দেওয়ান স্মরণে গাইবেন বগা তালেবসহ ১৫ শিল্পী
- মক্কা প্যাক্টে যোগদান বাংলাদেশের নিজস্ব বিষয়: জামায়াত আমির
- ডা. তাসনিম জারা: শিক্ষা, ক্যারিয়ার ও রাজনীতি
- অকালে হারানো বাংলা চলচ্চিত্রের চিরসবুজ মহানায়ক সালমান শাহ
- পাকিস্তানের হাসপাতালে এসি বিস্ফোরণ, ১৫ নবজাতকের মৃত্যু
- ব্রাজিলের সঙ্গে খেললেই বদলাবে না বাংলাদেশের ফুটবল, বললেন আমিনুল
- দেশজুড়ে আরও পাঁচ দিন টানা বৃষ্টির পূর্বাভাস
- শরীফুলের বোলিংয়ে মুগ্ধ অস্ট্রেলিয়া অধিনায়ক
- বাড়ি বাড়ি স্বাস্থ্য পরীক্ষা, ইউনিয়নে হবে ‘হেলথ হাব’: স্বাস্থ্যমন্ত্রী
- ব্যাংকক নয়, যৌন পর্যটনের নতুন কেন্দ্র হয়ে উঠছে টোকিও




