ঢাকা-১৭ আসনে তারেক রহমানের নির্বাচনি ব্যয় ২৩ লাখ টাকা


প্রকাশিত: ০২:৩০ ৩১ মার্চ ২০২৬
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-১৭ আসনে বিএনপি চেয়ারম্যান Tarique Rahman-এর নির্বাচনি ব্যয় হয়েছে ২৩ লাখ টাকা। নির্বাচন কমিশনে জমা দেওয়া ব্যয়ের রিটার্ন থেকে এ তথ্য জানা গেছে।
রিটার্ন অনুযায়ী, প্রচার-প্রচারণায় প্রায় সাড়ে ৫ লাখ টাকা, পরিবহন খাতে ১ লাখ ১০ হাজার টাকা এবং জনসভা আয়োজনের জন্য ১ লাখ ৮০ হাজার টাকা ব্যয় করা হয়েছে। এছাড়া নির্বাচনি ক্যাম্প পরিচালনায় ৩ লাখ ৬০ হাজার টাকা খরচ হয়েছে।
সবচেয়ে বেশি ব্যয় হয়েছে এজেন্ট ও অন্যান্য স্টাফদের পেছনে, যেখানে খরচ হয়েছে প্রায় ৯ লাখ ৮৪ হাজার টাকা। পাশাপাশি আবাসন ও প্রশাসনিক খাতে ৬৬ হাজার এবং সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারণায় ৫০ হাজার টাকা ব্যয় দেখানো হয়েছে।
ঢাকা-১৭ আসনে মোট ভোটার সংখ্যা ছিল ৩ লাখ ৩৩ হাজার ৭৭৭ জন। আইন অনুযায়ী, একজন প্রার্থী সর্বোচ্চ ২৫ লাখ টাকা বা ভোটারপ্রতি ১০ টাকা—যেটি বেশি হয়, সেই পরিমাণ অর্থ ব্যয় করতে পারেন।
নির্বাচনী বিধি অনুযায়ী, নির্বাচিত প্রার্থীর নাম গেজেটে প্রকাশের ৩০ দিনের মধ্যে নির্বাচন কমিশনে ব্যয়ের বিস্তারিত হিসাব জমা দেওয়া বাধ্যতামূলক।
বিজ্ঞাপন
সর্বোচ্চ পঠিত - রাজনীতি
- রোনালদোকে নভেম্বরেই পর্তুগাল দলে ফেরাতে চান ফুটবল ফেডারেশন সভাপতি
- নেপালে ফের ভয়াবহ আকস্মিক বন্যা, ভেসে গেল ঘরবাড়ি ও সেতু
- ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু সোমবার, বাড়ি বাড়ি যাবেন সরকারি কর্মীরা
- সাভারের বনগাঁওয়ে তিন দিনব্যাপী মশক নিধন কার্যক্রম শুরু
- অসংখ্য ডিসেম্বর আসবে-যাবে, শেখ হাসিনা দেশে ফিরবেন না: রাশেদ খাঁন
- জাতীয় দলের শিবির ছাড়ায় ৬ মাসের নিষেধাজ্ঞার ঝুঁকিতে রোনালদো
- রিয়াদ বিমানবন্দরে তৃতীয় দফা হামলার দাবি হুথিদের, ক্ষতিগ্রস্ত বিমান
- পাঠাওয়ের ১ কোটি ৯০ লাখ ব্যবহারকারীর তথ্য ফাঁসের দাবি, চাওয়া হয়েছে ৪ লাখ ডলার
- মেসির বিদায়ে রোনালদোর আবেগঘন বার্তা, জানালেন ‘পূর্ণ শ্রদ্ধা’
- ইউরোপীয় পার্লামেন্টে ট্রাম্পের নগ্ন ভাস্কর্য ‘অরেঞ্জ প্লেগ’
- রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের জ্বালানি আজ পৌঁছাচ্ছে বাংলাদেশে
- পাঠাওয়ের ১ কোটি ৯০ লাখ ব্যবহারকারীর তথ্য ফাঁসের দাবি, চাওয়া হয়েছে ৪ লাখ ডলার
- মাছ, মুরগি ও ডিমের বাজারে স্বস্তি নেই, বেকায়দায় নিম্নবিত্তরা
- শেষ ম্যাচে গোল-অ্যাসিস্ট, সতীর্থদের ভালোবাসায় বিদায় মেসির
- জাতীয় দলের শিবির ছাড়ায় ৬ মাসের নিষেধাজ্ঞার ঝুঁকিতে রোনালদো
- মেসির বিদায়ে রোনালদোর আবেগঘন বার্তা, জানালেন ‘পূর্ণ শ্রদ্ধা’
- ৮ মাস পর চালু, দুই দিনের মাথায় ফের বন্ধ যমুনা সার কারখানা
- নিম্নস্তরের সিগারেটের দাম আবার বাড়ল, ১০ শলাকা এখন ৬৫ টাকা
- সাভারের বনগাঁওয়ে তিন দিনব্যাপী মশক নিধন কার্যক্রম শুরু
- অসংখ্য ডিসেম্বর আসবে-যাবে, শেখ হাসিনা দেশে ফিরবেন না: রাশেদ খাঁন




