পিরোজপুরের ইন্দুরকানীতে বিএনপি নেতাকর্মীদের ওপর হামলা, আহত ৫


প্রকাশিত: ০৩:৫৪ ২২ ফেব্রুয়ারী ২০২৬
পিরোজপুরের ইন্দুরকানী উপজেলা-এ বিএনপি নেতাকর্মীদের ওপর হামলার ঘটনা ঘটেছে। শুক্রবার (২১ ফেব্রুয়ারি) রাত ৯টার দিকে উপজেলার পত্তাশী ইউনিয়নের বাজার এলাকায় পঞ্চায়েত বাড়ির ব্রিজ সংলগ্ন স্থানে এ হামলা হয়। এতে অন্তত পাঁচজন আহত হয়েছেন। বিষয়টি নিশ্চিত করেছেন ইন্দুরকানী থানা-র ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শামীম হাওলাদার।
আহতরা হলেন—মো. নজরুল ইসলাম ফকির (৫৫), পত্তাশী ইউনিয়ন মৎস্যজীবী দলের সভাপতি ও স্থানীয় বিএনপি নেতা; জাহিদ হোসেন (৩৮), স্বেচ্ছাসেবক দলের ইউনিয়ন সভাপতি; মো. নাহিদ হোসেন (১৮); নাছির উদ্দীন ফকির (৫০); এবং নাইম হোসেন (২৮)।
স্থানীয় সূত্রে জানা যায়, রাত সাড়ে ৯টার দিকে চিৎকার শুনে এলাকাবাসী ঘটনাস্থলে গিয়ে আহতদের রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখেন। তাদের মধ্যে দুজন অচেতন ছিলেন। পরে স্থানীয়দের সহায়তায় আহতদের ইন্দুরকানী স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য পিরোজপুর জেলা হাসপাতালে পাঠানো হয়। বর্তমানে তারা জেলা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
আহত জাহিদ হোসেন ও নাছির উদ্দীন ফকির অভিযোগ করেন, হামলার নেতৃত্ব দেন পত্তাশী ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক নাসির উদ্দীন টুকু। তার সঙ্গে ছেলে রায়হান, ভাই যুবলীগ নেতা আলাউদ্দিনসহ ৮-১০ জন এ হামলায় অংশ নেন বলে দাবি তাদের। তারা অভিযোগ করেন, বিএনপির রাজনীতির সঙ্গে যুক্ত থাকায় প্রতিহিংসাবশত তাদের ওপর এ হামলা চালানো হয়েছে।
তবে অভিযুক্ত নাসির উদ্দীন টুকু অভিযোগ অস্বীকার করে বলেন, তিনি মারামারি থামাতে গিয়েছিলেন এবং নিজেও আহত হয়েছেন। তাকে মিথ্যা মামলায় ফাঁসানোর চেষ্টা করা হচ্ছে বলেও দাবি করেন তিনি।
ওসি মো. শামীম হাওলাদার জানান, আহতরা জেলা হাসপাতালে চিকিৎসাধীন আছেন। লিখিত অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
বিজ্ঞাপন
সর্বোচ্চ পঠিত - রাজনীতি
- হাজারবার প্রার্থনা করেছি যেন পুরুষদেরও পিরিয়ড হয়: শ্রুতি হাসান
- ‘কোরআন-সুন্নাহ বিরোধী আইন করার মূল্য সরকারকে দিতে হবে’: শফিকুর রহমান
- পাঁচ ভেন্যুতে হবে এনসিএল ‘সেকেন্ড ইলেভেন’ চ্যাম্পিয়নশিপ
- ইরানের শর্ত না মানা পর্যন্ত হরমুজ প্রণালি বন্ধ থাকবে: গালিবাফ
- অপ্রতিম হত্যাকাণ্ডে ৪ জন গ্রেপ্তার, অপরাধ স্বীকারের কথা জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী
- ফুলবাড়ীতে ২৮ আঙুল নিয়ে কন্যাশিশুর জন্ম
- মোদির জন্মদিনে মুম্বাইয়ের ২০ স্কুল সংস্কারের উদ্যোগ আলিয়া-রণবীরের
- লং মার্চকে অযৌক্তিক বলেও সহযোগিতার আশ্বাস রাশেদ খানের
- সৌদি রাজধানী রিয়াদে বিস্ফোরণ, জারি হয়েছিল বিমান হামলার সতর্কতা
- বাংলাদেশি বংশোদ্ভূত কাভান সুলিভানে নজর রিয়াল-বার্সার
- রাজ্জাক দেওয়ান স্মরণে গাইবেন বগা তালেবসহ ১৫ শিল্পী
- মক্কা প্যাক্টে যোগদান বাংলাদেশের নিজস্ব বিষয়: জামায়াত আমির
- ডা. তাসনিম জারা: শিক্ষা, ক্যারিয়ার ও রাজনীতি
- অকালে হারানো বাংলা চলচ্চিত্রের চিরসবুজ মহানায়ক সালমান শাহ
- পাকিস্তানের হাসপাতালে এসি বিস্ফোরণ, ১৫ নবজাতকের মৃত্যু
- ব্রাজিলের সঙ্গে খেললেই বদলাবে না বাংলাদেশের ফুটবল, বললেন আমিনুল
- দেশজুড়ে আরও পাঁচ দিন টানা বৃষ্টির পূর্বাভাস
- শরীফুলের বোলিংয়ে মুগ্ধ অস্ট্রেলিয়া অধিনায়ক
- বাড়ি বাড়ি স্বাস্থ্য পরীক্ষা, ইউনিয়নে হবে ‘হেলথ হাব’: স্বাস্থ্যমন্ত্রী
- ব্যাংকক নয়, যৌন পর্যটনের নতুন কেন্দ্র হয়ে উঠছে টোকিও




