ভোট চুরির চেষ্টা হলে জড়িতদের শেষ ঠিকানা হবে হাসপাতাল: সারজিস আলম


প্রকাশিত: ১১:৪১ ১০ ফেব্রুয়ারী ২০২৬
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক এবং ১১ দলীয় ঐক্য জোটের মনোনীত পঞ্চগড়-১ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী সারজিস আলম বলেছেন, ভোটের অধিকার রক্ষায় প্রয়োজনে জীবন দিতেও প্রস্তুত থাকবেন, তবে কোনোভাবেই ভোট চুরি হতে দেবেন না। তাঁর ভাষায়, ভোট চুরি করতে এলে সংশ্লিষ্ট ব্যক্তির শেষ ঠিকানা হবে হাসপাতাল।
সোমবার (৯ ফেব্রুয়ারি) বিকেলে পঞ্চগড় উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত এক নির্বাচনী জনসভায় এসব কথা বলেন তিনি।
সারজিস আলম বলেন, ১২ ফেব্রুয়ারির নির্বাচন শুধু ভোটের প্রতিযোগিতা নয়, এটি ন্যায়বিচার প্রতিষ্ঠা ও মুক্তির লড়াই। নির্বাচনকে কেন্দ্র করে কেউ যদি ইলেকশন ইঞ্জিনিয়ারিং বা গোপন কোনো পরিকল্পনা বাস্তবায়নের চেষ্টা করে, তাহলে তার পরিণতি ভালো হবে না বলে তিনি হুঁশিয়ারি দেন।
তিনি নির্বাচন কমিশনসহ সংশ্লিষ্ট সব পক্ষকে সতর্ক ও দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান, যাতে নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষভাবে সম্পন্ন হয়।
সমাবেশে তিনি আরও বলেন, কিছু মানুষ ভালো মানুষের মুখোশ পরে রাজনীতি করলেও তৃণমূল পর্যায়ে চাঁদাবাজ ও সন্ত্রাসীদের আশ্রয়-প্রশ্রয় দেয়। জনগণকে এসব মুখোশধারী রাজনীতিকদের চিনে নেওয়ার আহ্বান জানান তিনি।
সারজিস আলমের বক্তব্য অনুযায়ী, একটি অভ্যুত্থান দেশকে পুরোপুরি মুক্ত করতে পারেনি; তবে এই নির্বাচনই নব্য স্বৈরাচার থেকে মুক্তির একমাত্র পথ।
বিজ্ঞাপন
সর্বোচ্চ পঠিত - রাজনীতি
- হাজারবার প্রার্থনা করেছি যেন পুরুষদেরও পিরিয়ড হয়: শ্রুতি হাসান
- ‘কোরআন-সুন্নাহ বিরোধী আইন করার মূল্য সরকারকে দিতে হবে’: শফিকুর রহমান
- পাঁচ ভেন্যুতে হবে এনসিএল ‘সেকেন্ড ইলেভেন’ চ্যাম্পিয়নশিপ
- ইরানের শর্ত না মানা পর্যন্ত হরমুজ প্রণালি বন্ধ থাকবে: গালিবাফ
- অপ্রতিম হত্যাকাণ্ডে ৪ জন গ্রেপ্তার, অপরাধ স্বীকারের কথা জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী
- ফুলবাড়ীতে ২৮ আঙুল নিয়ে কন্যাশিশুর জন্ম
- মোদির জন্মদিনে মুম্বাইয়ের ২০ স্কুল সংস্কারের উদ্যোগ আলিয়া-রণবীরের
- লং মার্চকে অযৌক্তিক বলেও সহযোগিতার আশ্বাস রাশেদ খানের
- সৌদি রাজধানী রিয়াদে বিস্ফোরণ, জারি হয়েছিল বিমান হামলার সতর্কতা
- বাংলাদেশি বংশোদ্ভূত কাভান সুলিভানে নজর রিয়াল-বার্সার
- রাজ্জাক দেওয়ান স্মরণে গাইবেন বগা তালেবসহ ১৫ শিল্পী
- মক্কা প্যাক্টে যোগদান বাংলাদেশের নিজস্ব বিষয়: জামায়াত আমির
- ডা. তাসনিম জারা: শিক্ষা, ক্যারিয়ার ও রাজনীতি
- অকালে হারানো বাংলা চলচ্চিত্রের চিরসবুজ মহানায়ক সালমান শাহ
- পাকিস্তানের হাসপাতালে এসি বিস্ফোরণ, ১৫ নবজাতকের মৃত্যু
- ব্রাজিলের সঙ্গে খেললেই বদলাবে না বাংলাদেশের ফুটবল, বললেন আমিনুল
- শরীফুলের বোলিংয়ে মুগ্ধ অস্ট্রেলিয়া অধিনায়ক
- দেশজুড়ে আরও পাঁচ দিন টানা বৃষ্টির পূর্বাভাস
- বাড়ি বাড়ি স্বাস্থ্য পরীক্ষা, ইউনিয়নে হবে ‘হেলথ হাব’: স্বাস্থ্যমন্ত্রী
- এআই জগতের প্রভাবশালী ১০০ ব্যক্তির তালিকা প্রকাশ করল টাইম




