হ্যাঁ, আমি হলাম সমগ্র বাংলাদেশ: ডা. শফিকুর রহমান

প্রকাশিত: ০২:৫২ ৬ ফেব্রুয়ারী ২০২৬
বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, “আমার কোনো ঠিকানা নেই, সমগ্র বাংলাদেশই আমার ঠিকানা। বলতে পারেন, ‘সমগ্র বাংলাদেশ’ তো ট্রাকের গায়েও লেখা থাকে? হ্যাঁ, আমি হলাম সমগ্র বাংলাদেশ। সরকার গঠন করতে পারলে আমি আপনাদের ঘরে ঘরে উন্নয়ন পৌঁছে দেব।” শুক্রবার (৬ ফেব্রুয়ারি) পটুয়াখালীর বাউফল পাবলিক মাঠে ১১ দলীয় জোটের উদ্যোগে দাঁড়িপাল্লার সমর্থনে আয়োজিত এক সমাবেশে তিনি এসব কথা বলেন।
তিনি আরও বলেন, “আগামী ১৩ ফেব্রুয়ারি বাংলাদেশে নতুন সূর্য উঠবে। সেই সূর্যের আলোয় আমরা আলোকিত হতে পারলে আমাদের কাছে আপনাদের কিছু চাইতে হবে না।” দাঁড়িপাল্লাকে ন্যায় ও ইনসাফের প্রতীক উল্লেখ করে তিনি দাবি করেন, এ প্রতীকে ভোট দিলে দেশে ঘুস, দুর্নীতি, চাঁদাবাজি ও লুটপাট বন্ধ হবে এবং মা-বোনেরা নিরাপদে ইজ্জত নিয়ে চলাফেরা করতে পারবেন।
পূর্ববর্তী সরকারগুলোর সমালোচনা করে ডা. শফিকুর রহমান বলেন, তারা হাজার হাজার কোটি টাকা বিদেশে পাচার করেছে। জামায়াত সরকার গঠন করতে পারলে সেই পাচারকৃত অর্থ ফিরিয়ে এনে দেশের উন্নয়নে ব্যয় করা হবে। তিনি আরও বলেন, আগামী ১২ ফেব্রুয়ারি দুটি ব্যালটে ভোট হবে—‘হ্যাঁ’ ভোট ও মার্কায় ভোট। হ্যাঁ ভোট দিলে জাতি পরাধীনতা থেকে মুক্তি পাবে।
সমাবেশে বাউফল আসনের দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী ড. শফিকুল ইসলাম মাসুদ বলেন, নির্বাচিত হলে বাউফলকে একটি মডেল উপজেলায় রূপান্তর করা হবে। তিনি নদীভাঙন রোধ, শিক্ষা ও ধর্মীয় প্রতিষ্ঠানের উন্নয়ন, কৃষি আধুনিকায়ন এবং বাউফল হাসপাতালকে ২৫০ শয্যায় উন্নীত করার প্রতিশ্রুতি দেন। সমাবেশে বিপুল সংখ্যক মানুষের উপস্থিতিতে মাঠ কানায় কানায় পূর্ণ হয়ে যায়।
সর্বোচ্চ পঠিত - রাজনীতি
- লেবাননে নিহত প্রতিরক্ষা সদস্যদের জানাজায় শোকাহত মানুষের ঢল
- ইসরায়েলি ড্রোন ভূপাতিত করল হিজবুল্লাহ
- ইরানের ইউরেনিয়াম পেতে যুক্তরাষ্ট্রকে সাহায্য করবেন পুতিন, দাবি ট্রাম্পের
- রাজধানীর ডেমরায় কেমিক্যাল গুদামে আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিস
- সন্ধ্যার মধ্যে ৭ জেলায় ঝড়-বৃষ্টি ও বজ্রপাতের আশঙ্কা
- রেলের ইঞ্জিন সংকটে রংপুরে তেলের হাহাকার, বিপাকে পাঁচ জেলার জনজীবন
- যুক্তরাষ্ট্র-ইসরাইলের নতুন হামলায় ‘কঠোর জবাব’ দেবে ইরান
- ইরানকে ঘিরে মার্কিন অবরোধ দীর্ঘায়নের আভাস, বিশ্ববাজারে তেলের দাম ঊর্ধ্বমুখী
- পারমাণবিক নিরস্ত্রীকরণে বৈশ্বিক উদ্যোগ জোরদারের আহ্বান বাংলাদেশের
- দুই মাস পর হরমুজে এলএনজি ট্যাংকার চলাচল, স্বস্তির আভাস জ্বালানি বাজারে
- পোপ লিওকে আক্রমণ ট্রাম্পের, “আমি এই পোপের একদমই ভক্ত নই”
- জ্বালানি সাশ্রয়ে সরকারি অফিসে নতুন সূচি: তিন দিন অফিস, দুই দিন বাসা থেকে কাজ
- নদীতে টাকার বস্তা ভাসার ছবি ভাইরাল, শেষে জানা গেল আসল সত্য
- যুক্তরাষ্ট্রে হাতুড়ির আঘাতে বাংলাদেশি নারী হত্যা, ট্রাম্পের প্রতিক্রিয়া
- শোবিজ ছাড়ার পর নতুন জীবন,এবার বিয়ের পিঁড়িতে সিমরিন লুবাবা
- শিমুলতলা পল্লী বিদ্যুৎ অফিসে দালাল চক্রের দৌরাত্ম্য, হয়রানির অভিযোগে ক্ষোভ
- জ্বালানি সংকটে দোকানপাট ও শপিংমল বন্ধ রাত ৮টায়
- প্রধানমন্ত্রীর উপহারের বাড়ি পাচ্ছেন শাহবাগের সেই গোলাপি
- ইতিবাচক পরিবর্তন না এলে জেন-জি আবার অভ্যুত্থানে নামতে পারে: পরিবেশমন্ত্রী
- হঠাৎ সেন্টমার্টিনের আকাশে রহস্যময় বিদেশী ড্রোন! কী ঘটতে যাচ্ছে?





