জামায়াত-শিবির নিষিদ্ধ হচ্ছে আজ, স্বরাষ্ট্র থেকে প্রজ্ঞাপন


প্রকাশিত: ০৪:০৮ ৩১ জুলাই ২০২৪
জামায়াত-শিবির নিষিদ্ধ হচ্ছে আজ, স্বরাষ্ট্র থেকে প্রজ্ঞাপন নির্বাহী আদেশে নিষিদ্ধ হচ্ছে জামায়াত ও শিবির। নির্বাহী আদেশে বাংলাদেশ জামায়াতে ইসলামী ও দলটির ছাত্র সংগঠন বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরকে নিষিদ্ধ করা হচ্ছে আজ (বুধবার)। স্বাধীনতার বিরোধিতাকারী দলটিকে নিষিদ্ধ করে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ থেকে প্রজ্ঞাপন জারি করা হবে।
বুধবারের মধ্যে জামায়াত-শিবিরকে নিষিদ্ধ করা হবে বলে গতকাল ৩০ জুলাই আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী আনিসুল হক সাংবাদিকদের জানিয়েছেন। এরপর তিনি গতকালই স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠকও করেছন।
কখন নাগাদ জামায়াত-শিবিরকে নিষিদ্ধ করে প্রজ্ঞাপন জারি করা হচ্ছে- বুধবার সকালে জানতে চাইলে বলেন, ‘আপনারা তো দেখবেনই, একটু অপেক্ষা করেন। এটা (নিষিদ্ধ করে প্রজ্ঞাপন) স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে হয়, আমার এখন (আইন মন্ত্রণালয়) থেকে হয় না।’
কোনো রাজনৈতিক দলকে নিষিদ্ধ করার প্রক্রিয়ার বিষয়ে সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন, কোনো রাজনৈতিক দলকে নিষিদ্ধ করতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের রাজনৈতিক অনুবিভাগ উপযুক্ত কারণসহ ফাইল মতামতের জন্য আইন মন্ত্রণালয়ে পাঠিয়ে থাকে। আইন মন্ত্রণালয় মতামত দিয়ে ফাইল স্বরাষ্ট্রে ফেরত পাঠায়। স্বরাষ্ট্র মন্ত্রণালয় প্রয়োজন মনে করলে ফাইল প্রধানমন্ত্রীর কাছেও পাঠিয়ে থাকে। কোনো দল নিষিদ্ধের প্রস্তাবে সব জায়গা থেকে ইতিবাচক মতামত এলে শেষে জননিরাপত্তা বিভাগ থেকে প্রজ্ঞাপন জারি করা হয়।
শিক্ষার্থীদের কোটা আন্দোলন ঘিরে সংঘাত-সহিংসতার পুলিশসহ দেড়শ মানুষ নিহত হয়েছেন বলে জানিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। তবে বেসরকারি হিসাব অনুযায়ী এ সংখ্যা দুই শতাধিক। আন্দোলনের সময় ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয় রাষ্ট্রীয় সম্প্রচার মাধ্যম বিটিভি, বনানীর সেতুভবন, মহাখালীর দুর্যোগ ব্যবস্থাপনা ভবন, মেট্রোরেল স্টেশনসহ বিভিন্ন সরকারি স্থাপনায়। সরকারের পক্ষ থেকে দাবি করা হচ্ছে, বিএনপি ও জামায়াত-শিবির এ সহিংসতায় যুক্ত।
সর্বোচ্চ পঠিত - রাজনীতি
- যুব উন্নয়ন অধিদপ্তরে ২৪২ পদে নিয়োগ
- যুক্তরাজ্যের নতুন প্রধানমন্ত্রী দৌড়ে এগিয়ে কে এই বার্নহ্যাম
- ঘুষের অভিযোগে পিআইওর ভিডিও ভাইরাল
- ব্যবসা শুরুতে আর নয় দীর্ঘ অপেক্ষা, লাইসেন্সিং জটিলতা কমাতে সরকারের নতুন উদ্যোগ
- টিজারের সেই যৌনতার দৃশ্যের কারণে দর্শকদের আলোচনায় ‘টক্সিক’
- সাইফুল্লাহ হত্যা: বিচার দাবি করে বিএনপিকে কড়া বার্তা শিবির সভাপতির
- এক সময় ঘুমাতেন রাস্তায়, আজ বিশ্বকাপের নায়ক
- তেল-গ্যাস অনুসন্ধানে মালয়েশিয়ার বিনিয়োগ চায় বাংলাদেশ
- মেসিকে বিশ্বসেরা মানলেও ইয়ামালের আদর্শ নেইমার
- সৌদিতে শুটিংয়ের সময় ইসলাম গ্রহণ করলেন হলিউড অভিনেতা জিয়ানকার্লো এসপোসিতো
- রামিসা হত্যা মামলার বিচার শুরু, আদালতে নতুন দাবি আসামির
- আমিনুল হকের নির্বাচনী ফেস্টুনে আসামির ছবি নিয়ে বিতর্ক
- কিয়েভে ভয়াবহ ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে রাশিয়া
- পাঁচ বছরের কন্যাসন্তানকে ২২ তলা ভবন থেকে ফেলে দিলেন মা
- রামিসা হত্যা মামলায় আত্মপক্ষ সমর্থনের শুনানি আজ, আদালতে হাজির দুই আসামি
- ঈদের ছুটিতে বাড়ি ফেরার পথে নিখোঁজ যুবক, ৫ দিন পর পদ্মায় মিলল মরদেহ
- ২০২৬ বিশ্বকাপের স্কোয়াড ঘোষণা কলম্বিয়ার, অধিনায়ক জেমস রদ্রিগেজকে
- ইংল্যান্ড থেকে আরও দুই ফুটবলার যুক্ত হচ্ছেন বাংলাদেশ দলে
- রাজনৈতিক জোট গঠনের জন্য নাসীরুদ্দীন পাটওয়ারী তার পা ধরতে বাকি রেখেছিলেন
- জীবননাশের আশঙ্কা প্রকাশ রাশেদ খাঁনের, দায় চাপালেন আমির হামজার ওপর





