ভারতীয় কূটনীতিকের সঙ্গে গোপন বৈঠক: যা বললেন জামায়াত আমির


প্রকাশিত: ১১:০২ ৩১ ডিসেম্বর ২০২৫
বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান ভারতীয় এক কূটনীতিকের সঙ্গে গোপন বৈঠক হওয়ার কথা স্বীকার করেছেন। ব্রিটিশ বার্তাসংস্থা রয়টার্সকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি জানান, চলতি বছরের শুরুতে ওই বৈঠক অনুষ্ঠিত হয় এবং ভারতীয় কূটনীতিকের অনুরোধেই বিষয়টি গোপন রাখা হয়েছিল।
রয়টার্সের প্রতিবেদনে বুধবার (৩১ ডিসেম্বর) বলা হয়, বাংলাদেশে আগামী দিনে সরকার গঠন করতে পারে—এমন রাজনৈতিক দলগুলোর সঙ্গে যোগাযোগ বাড়ানোর চেষ্টা করছে নয়াদিল্লি। এরই অংশ হিসেবে ভারতীয় এক কূটনীতিক জামায়াত আমিরের সঙ্গে সাক্ষাৎ করেন বলে জানান ডা. শফিকুর রহমান।
তিনি বলেন, অন্যান্য দেশের কূটনীতিকরা তার সঙ্গে প্রকাশ্যেই সাক্ষাৎ করলেও ওই ভারতীয় কর্মকর্তা বৈঠকটি গোপন রাখার অনুরোধ করেছিলেন। তাই বিষয়টি প্রকাশ করা হয়নি।
সাক্ষাৎকারে জামায়াত আমির আরও জানান, তার দল আগামী জাতীয় নির্বাচনের পর একটি ঐক্য সরকার গঠনের সম্ভাবনা নিয়ে ভাবছে। তিনি বলেন, “আমাদের সবার সঙ্গে এবং নিজেদের মধ্যেও উন্মুক্ত সম্পর্ক গড়ে তুলতে হবে। সম্পর্ক উন্নয়নের কোনো বিকল্প নেই।”
ভারতের সঙ্গে সম্পর্ক প্রসঙ্গে তিনি বলেন, “আমাদের সবাইকে অবশ্যই একে অপরের সঙ্গে খোলামেলা হতে হবে। সম্পর্ক ভালো করা ছাড়া অন্য কোনো বিকল্প নেই।”
এ বিষয়ে রয়টার্স ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয়ের সঙ্গে যোগাযোগ করলেও তারা জামায়াত আমিরের সঙ্গে কোনো কূটনীতিকের বৈঠকের বিষয়টি সরাসরি নিশ্চিত করেনি। তবে ভারত সরকারের একটি সূত্র জানিয়েছে, বাংলাদেশে বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে তারা যোগাযোগ রাখছে।
পাকিস্তানের সঙ্গে সম্পর্ক নিয়ে প্রশ্নের জবাবে ডা. শফিকুর রহমান বলেন, জামায়াতে ইসলামী সব দেশের সঙ্গে ভারসাম্যপূর্ণ সম্পর্ক বজায় রাখতে চায়। তিনি বলেন, “আমরা কোনো একটি দেশের দিকে ঝুঁকতে চাই না। বরং সব দেশকে সম্মান করে সবার সঙ্গে ভারসাম্যপূর্ণ সম্পর্ক চাই।”
সূত্র: রয়টার্স
সর্বোচ্চ পঠিত - রাজনীতি
- লেবাননে নিহত প্রতিরক্ষা সদস্যদের জানাজায় শোকাহত মানুষের ঢল
- ইসরায়েলি ড্রোন ভূপাতিত করল হিজবুল্লাহ
- ইরানের ইউরেনিয়াম পেতে যুক্তরাষ্ট্রকে সাহায্য করবেন পুতিন, দাবি ট্রাম্পের
- রাজধানীর ডেমরায় কেমিক্যাল গুদামে আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিস
- সন্ধ্যার মধ্যে ৭ জেলায় ঝড়-বৃষ্টি ও বজ্রপাতের আশঙ্কা
- রেলের ইঞ্জিন সংকটে রংপুরে তেলের হাহাকার, বিপাকে পাঁচ জেলার জনজীবন
- যুক্তরাষ্ট্র-ইসরাইলের নতুন হামলায় ‘কঠোর জবাব’ দেবে ইরান
- ইরানকে ঘিরে মার্কিন অবরোধ দীর্ঘায়নের আভাস, বিশ্ববাজারে তেলের দাম ঊর্ধ্বমুখী
- পারমাণবিক নিরস্ত্রীকরণে বৈশ্বিক উদ্যোগ জোরদারের আহ্বান বাংলাদেশের
- দুই মাস পর হরমুজে এলএনজি ট্যাংকার চলাচল, স্বস্তির আভাস জ্বালানি বাজারে
- পোপ লিওকে আক্রমণ ট্রাম্পের, “আমি এই পোপের একদমই ভক্ত নই”
- জ্বালানি সাশ্রয়ে সরকারি অফিসে নতুন সূচি: তিন দিন অফিস, দুই দিন বাসা থেকে কাজ
- নদীতে টাকার বস্তা ভাসার ছবি ভাইরাল, শেষে জানা গেল আসল সত্য
- যুক্তরাষ্ট্রে হাতুড়ির আঘাতে বাংলাদেশি নারী হত্যা, ট্রাম্পের প্রতিক্রিয়া
- শোবিজ ছাড়ার পর নতুন জীবন,এবার বিয়ের পিঁড়িতে সিমরিন লুবাবা
- শিমুলতলা পল্লী বিদ্যুৎ অফিসে দালাল চক্রের দৌরাত্ম্য, হয়রানির অভিযোগে ক্ষোভ
- জ্বালানি সংকটে দোকানপাট ও শপিংমল বন্ধ রাত ৮টায়
- সাভার বাসস্ট্যান্ডে হকার বসাতে মরিয়া বোতল জাহাঙ্গীর: ফেসবুক পোস্টে আন্দোলনের ডাক
- প্রধানমন্ত্রীর উপহারের বাড়ি পাচ্ছেন শাহবাগের সেই গোলাপি
- ইতিবাচক পরিবর্তন না এলে জেন-জি আবার অভ্যুত্থানে নামতে পারে: পরিবেশমন্ত্রী





